Breaking News

রাজ্য

টিকা নিতে গিয়ে শিকেয় উঠেছে করোনা বিধি!বিষয়টিকে পুলিশকে তদন্ত করে দেখার নির্দেশ ব্লক স্বাস্থ্য অধিকর্তার, মাল ব্লক গ্রামীণ হাসপাতালের ঘটনা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- টিকা নিতে গিয়ে শিকেই উঠেছে করোনা বিধি | দীর্ঘ লাইনে প্রায় গায়ে গায়ে ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছেন সকলে | কারোর কারোর কোলে রয়েছে শিশুও| দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থও হয়ে পড়েন অনেকে | এ ছবি জলপাইগুড়ির মাল ব্লক গ্রামীণ হাসপাতালের | ব্লক স্বাস্থ্য অধিকর্তা মেনে নিয়েছে গোটা …

Read More »

মাধ্যমিকে নাম ওঠেনি, স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রী ও অভিভাবকদের,আমডাঙ্গার মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের ঘটনা!

নিজস্ব সংবাদদাতা :- স্কুলের গাফিলতিতে মাধ্যমিকে নাম নথিভুক্ত হয়নি ৮ পড়ুয়ার | তাই মূল্যায়ণে সামিল হতে পারছেন না তাঁরা | এই অভিযোগে সোমবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন আমডাঙ্গার মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা| যদিও প্রধান শিক্ষকের দাবি, নাম নথিভুক্তিকরণের নথিতে ঠিক করে সই করেননি ওই পড়ুয়ারা | …

Read More »

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে’‌, দাবি তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিতের

প্রসেনজিৎ ধর :- এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী চিরঞ্জিত জানিয়ে দিলেন, দেশে পেট্রোপণ্যের দাম কমাতে হলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করতেই হবে | একুশের নির্বাচনী যুদ্ধে বিজেপিকে ধরাশায়ী করার পর তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন | একুশের নির্বাচনের …

Read More »

দীর্ঘ লড়াই শেষ,ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিংহ,শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রয়াত প্রাক্তন দুঁদে পুলিশকর্তা ও এককালের দাপুটে বিধায়ক সুলতান সিংহ | ২০১১ সালে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফে বিধায়কও হয়েছিলেন তিনি|ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি ঘটল রবিবার | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর | বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এদিন মৃত্যু হয় | শোকজ্ঞাপন …

Read More »

রবিবার রাজ্যে ১,৩০০-র নীচে নামল দৈনিক সংক্রমণ,তবে চিন্তায় রাখছে উত্তর ২৪ পরগণা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশই নামছে | স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন | উত্তর ২৪ পরগণায় সামান্য বেড়েছে সংক্রমণ | সেখানে আক্রান্ত ১৭২ | পশ্চিম মেদিনীপুরে ১৫৬, দার্জিলিংয়ে ১২২ ও কলকাতায় ১১১ জনের দেহে …

Read More »

সোনারপুরে ভষ্মীভূত বিধায়ক লাভলী মৈত্রের অনুষ্ঠান মঞ্চ,তবুও কর্তব্যে অনড় বিধায়ক,অন্তর্ঘাতের অভিযোগ তৃণমূলের!

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- আগুনে ভস্মীভূত সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রর অনুষ্ঠান মঞ্চ | সকালে বিধায়কের অনুষ্ঠান, গভীর রাতে ভষ্মীভূত হয়ে গেল মঞ্চ | ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সোনারপুরে| আর পিছনে কী অন্তর্ঘাত? তদন্তে নেমেছে পুলিশ | তবে রবিবার সকালে পোড়া মঞ্চের পাশে দাঁড়িয়েই খাদ্য-বস্ত্র বিতরণ করছেন …

Read More »

সামনে দাঁড়িয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী,তবু মহিলাকে নিজেই কোভিড টিকা দিয়ে দিলেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র!

নিজস্ব সংবাদদাতা :- করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন আসানসোল পৌর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা| অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী থাকা সত্বেও তিনি নিজে এক মহিলাকে করোনার ভ্যাকসিন দিয়েছেন | বিষয়টি প্রকাশ্যে আসতেই তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় | নিন্দার ঝড় উঠেছে নেত্রীর দলেও | শনিবার পশ্চিম বর্ধমান জেলার …

Read More »

চাঁচল শহরে অবৈধ স্বাস্থ্য পরীক্ষাগারের বিরুদ্ধে সরব তৃণমূল ছাত্রপরিষদ, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের হাতে তুলে দিলেন স্মারকলিপি!

অভিষেক সাহা, মালদহ :- ব‍্যাঙের ছাতার মতো আনাচে কানাচে গজিয়ে উঠেছে একাধিক অবৈধ বেসরকারি ল‍্যাব,এমনটাই অভিযোগ চাঁচল তৃণমূল ছাত্র পরিষদের | আর এই অবৈধ ল‍্যাব বন্ধের দাবিতে সরব হলেন চাঁচলের তৃণমূল ছাত্র পরিষদের সদস‍্যরা | দ্রুত ল‍্যাব বন্ধের দাবি নিয়ে শনিবার লিখিত আকারে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাসের …

Read More »

পৃথক রাজ্য করার দাবিতে এফআইআর দায়ের!দুই সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে এফআইআর ময়নাগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের

উৎপল রায়,জলপাইগুড়ি:- উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলায় আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ও বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ-র নামে এফআইআর দায়ের হল ময়নাগুড়ি থানায় |শুক্রবার ময়নাগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয় | এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার দীপক …

Read More »

মালদহের মাগুরা স্লুইস গেটে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ যুবক, মৃত ২,উদ্ধার একজন হাসপাতালে চিকিৎসাধীন!

অভিষেক সাহা, মালদহ :- মর্মান্তিক ঘটনা | স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল ২ যুবকের | একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে |এই ঘটনায় চাঞ্চল্য মালদহের মাগুরা এলাকায় | জানা গেছে,শুক্রবার ওই ৩ যুবক মাগুরা স্লুইস গেটে স্নান করতে নামেন | জানা গেছে রতুয়া-‌২ ব্লকের …

Read More »