প্রসেনজিৎ ধর :- নদিয়ার চাপরা থানার অন্তর্গত সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। আর তার জেরে বাদ গেল দুই ব্যক্তির একটি করে দুটি হাত। এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়ল। যে দু’জনের হাত বাদ গিয়েছে তাঁদের নাম অসিত দাস (৫০)। যিনি পেশাই ঘটক। আর একজন সনাতন হালদার (৬৫)। …
Read More »জগদ্দল গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের নামে জারি গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত!
নিজস্ব সংবাদদাতা:- জগদ্দলে গুলি কাণ্ডে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর এসিজেএম আদালত। জানা গিয়েছে, মঙ্গলবার তদন্তকারী অফিসার, বিচারক মনিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তবে আপাতত অর্জুন সিং রাজ্যের বাইরে রয়েছেন। এর আগে এই …
Read More »উত্তরকন্যা অভিযান ঘিরে অশান্তি! পুলিশের লাঠিচার্জ,জলকামান-টিয়ার গ্যাস পুলিশের,আটক মীনাক্ষী
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শিলিগুড়িতে বাম ছাত্র যুব সংগঠনের উত্তরকন্যা অভিযান। শিলিগুড়িতে এসএফআই, ডিওয়াইএফের উত্তরকন্যা অভিযানকে ঘিরে একেবারে ধুন্ধমার পরিস্থিতি। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। সেই সঙ্গেই জলকামান দিয়ে বাম ছাত্র যুবদের ছত্রভঙ্গ করতে তৎপর হয় পুলিশ। অভিযান ঠেকাতে আগে থেকেই পুলিশ একাধিক ব্যারিকেড তৈরি করে রেখেছিল। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে …
Read More »ভাটপাড়ায় মেঘনা জুটমিলের সামনে গুলি চালনার ঘটনায় অর্জুন সিংয়ের বাড়িতে হাজির পুলিশ!
প্রসেনজিৎ ধর :-ভাটপাড়ায় মেঘনা জুটমিলের সামনে গুলি চালনার ঘটনায় অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশ। বুধবার রাতে ওই ঘটনায় অর্জুনের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলেছেন গুলিবিদ্ধ যুবক সাজ্জাদ। এর পর অর্জুনকে তলব করেছিল জগদ্দল থানা। কিন্তু থানায় হাজিরা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অর্জুন। এর পর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ …
Read More »নরেন্দ্রপুরে গ্রেফতার এলাকার ‘ত্রাস’ তৃণমূল কর্মী!বাড়ি থেকে উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- পুলিশের তল্লাশি অভিযানে গ্রেফতার হলেন তৃণমূলের এক কর্মী। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ, ধৃত অনুপ পৈলান এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত। যদিও তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় নেতৃত্বের।ধৃতের বিরুদ্ধে তোলা আদায়, সাট্টা এবং জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল। এছাড়াও তার বিরুদ্ধে …
Read More »নজরে মহিলা যাত্রী!শিয়ালদহ শাখার লোকাল ট্রেনে বাড়ছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা
প্রসেনজিৎ ধর, কলকাতা :-মহিলা যাত্রীদের জন্য দারুণ সুখবর । এবার থেকে শিয়ালদহ বিভাগে লোকাল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বাড়ছে ৷ পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে আজ থেকেই চালু হল এই পরিষেবা । আগে প্রতিটি ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেনে মহিলা যাত্রীদের জন্য দুটি করে কোচ সংরক্ষণ করা থাকত । …
Read More »প্রেমিকের হাত ধরে চম্পট স্ত্রীর, ‘মুখাগ্নি’ করে শ্রাদ্ধ সারলেন স্বামী! পাত পেড়ে খাইয়ে বদলা নিলেন স্বামী
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রাম। সেই গ্রামেই জীবিত স্ত্রীর প্রতীকী মুখাগ্নি করলেন স্বামী। সেই সঙ্গে তাঁর শ্রাদ্ধশান্তিও করা হয়। একেবারে পাত পেড়ে গ্রামের লোকজনকে খাওয়ান স্বামী। আসলে ওই ব্যক্তির স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা …
Read More »কাজের প্রলোভন দিয়ে চলন্ত গাড়িতে যুবতীকে গণধর্ষণ! হাড়হিম ঘটনা ডেবরায়,গ্রেফতার ৩
প্রসেনজিৎ ধর,হুগলি :-কাজ দেওয়ার টোপ দিয়ে এক যুবতীকে হুগলি থেকে নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিন যুবক ওই যুবতীকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তিন যুবক বন্ধু। পরিকল্পনা করেই এই গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই তিন …
Read More »৫ বছর পর পর্যটকদের জন্য খুলল বিশ্বভারতীর দরজা, সিদ্ধান্ত নতুন উপাচার্যের!
প্রসেনজিৎ ধর :-পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দরজা। অতি সম্প্রতি বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য পদে নিযুক্ত হয়েছেল প্রবীরকুমার ঘোষ। তারপরই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।সম্প্রতি বিশ্বভারতীয় উপাচার্য হিসাবে এসেছেন প্রবীরকুমার ঘোষ। তারপরই এই সিদ্ধান্ত। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে বিশ্বভারতী …
Read More »‘এই ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে’,খড়্গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ!
নিজস্ব সংবাদদাতা :-রাস্তার উদ্বোধন করতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে মেজাজ হারালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মহিলাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে বাপবাপান্ত করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুক্রবার দুপুরে এ নিয়ে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে | শুক্রবার খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তাঁর সাংসদ থাকাকালীন তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal