Breaking News

রাজ্য

বারুইপুর কাণ্ডে পুলিশের গাফিলতি বরদাস্ত নয়! ডিজি-কে ৭২ ঘণ্টার রিপোর্টের নির্দেশ, গণপিটুনিতে নিহত যুবককে ‘নির্দোষ’ বললেন মুখ্যমন্ত্রী

প্রসেনজিৎ ধর:- বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ঘটনার সময় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে সামান্যতম শিথিলতাও প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত, …

Read More »

বারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় দোষীদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’-এর আশ্বাস মুখ্যমন্ত্রীর, অশান্তি ছড়ানোদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি!

প্রসেনজিৎ ধর :-  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ‘ধর্ষণ ও খুনের’ ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর এবার দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির …

Read More »

কল্যাণীতে আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত বিজেপি কর্মীর দেহ উদ্ধার! রাজনৈতিক খুনের অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় পদ্মশিবির

নিজস্ব সংবাদদাতা :- কল্যাণীর সাহেববাগান ডেঙ্গুরপাড়া এলাকায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ শিকদার। তিনি এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, এটি পরিকল্পিত রাজনৈতিক খুন। যদিও মৃতের পরিবার এখনও নির্দিষ্টভাবে …

Read More »

লিভ-ইনের এক মাসের মাথায় ভয়াবহ পরিণতি! ভাড়াবাড়িতে ভাগ্নের ঝুলন্ত দেহ, রেললাইনে উদ্ধার মামির দেহ

নিজস্ব সংবাদদাতা :- উত্তর ২৪ পরগনার বসিরহাটে এক চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে সাঁইপালা ময়লাখোলা এলাকার একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় ৩২ বছরের দেবাশিস মণ্ডলের ঝুলন্ত দেহ। একই সময়ে বাড়ি থেকে কিছু দূরে রেললাইনের উপর থেকে উদ্ধার করা হয় ৩৩ বছরের রুনু মণ্ডলের ক্ষতবিক্ষত দেহ। প্রাথমিকভাবে পুলিশ …

Read More »

সিউড়ি আদালতে মিলল না স্বস্তি! ভোট-পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন খারিজ, হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

প্রসেনজিৎ ধর :-ভোট-পরবর্তী হিংসার মামলায় আইনি চাপে অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর এবার গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি। বুধবার তাঁর আইনজীবীরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জমা দিয়েছেন। এখন উচ্চ আদালত অনুব্রতকে অন্তর্বর্তী স্বস্তি দেয় কি না, সেদিকেই নজর …

Read More »

শিয়ালদহ-বারাসত শাখায় নতুন এসি লোকাল! ৬ জুলাই থেকে শুরু পরিষেবা, জানুন সম্পূর্ণ টাইম টেবিল ও স্টপেজ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য আরও এক সুখবর। এবার বারাসত শাখায় চালু হচ্ছে নতুন এসি লোকাল ট্রেন। আগামী ৬ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে সপ্তাহে পাঁচ দিন (সোমবার থেকে শুক্রবার) শিয়ালদহ-বারাসত রুটে চলবে এই নতুন পরিষেবা। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। *এসি লোকালের টাইমটেবিল* …

Read More »

হুল দিবসের মঞ্চ থেকে জঙ্গলমহলের জন্য ঢালাও ঘোষণা, আদিবাসীদের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

দেবরীনা মণ্ডল সাহা:- মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথমবার জঙ্গলমহল সফরে গেলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসী সমাজের উন্নয়নকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। পাশাপাশি আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে জঙ্গলমহলকে দীর্ঘদিন বঞ্চিত রাখার অভিযোগও তোলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন, …

Read More »

স্কুলে যাওয়ার বদলে দামোদরের চরে, ক্রিকেট খেলার পর স্নান! গভীর জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু ৩ ছাত্রের

দেবরীনা মণ্ডল সাহা :-স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল আটজন বন্ধু। কিন্তু স্কুলে না গিয়ে তারা চলে যায় ডিসেরগড় সংলগ্ন দামোদর নদীর চরে। সেখানে ক্রিকেট খেলার পর নদীতে স্নান করতে নেমেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হয় দশম শ্রেণির তিন ছাত্রের। মৃতরা হল নিয়ামতপুর নূর নগরের অয়ন আখতার …

Read More »

মাফিয়ারাজের অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী শংকর ঘোষ! আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে কড়া হুঁশিয়ারি— ‘দ্রুত ব্যবস্থা নিন, আমাকে যেন আর আসতে না হয়’

নিজস্ব সংবাদদাতা :- ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় জমি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে এবার সরাসরি আশিঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বাজেট অধিবেশন শেষে শুক্রবার শিলিগুড়িতে ফিরে তিনি আশিঘর এলাকায় বর্ষাকালীন পরিস্থিতি পরিদর্শন করেন। বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে জল জমা-সহ স্থানীয় …

Read More »

মোথাবাড়িতে বিচারক হেনস্থা মামলায় বড় পদক্ষেপ, ম্যারাথন জেরার পর কংগ্রেস নেতা সায়েম চৌধুরীকে গ্রেফতার করল এনআইএ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রার্থী সায়েম চৌধুরীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কলকাতায় এনআইএ-র দফতরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর।গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক এলাকার মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত কাজ করতে গিয়ে বিক্ষোভের মুখে …

Read More »