Breaking News

রাজনীতি

শুরুতে পিছিয়ে থেকেও শেষে মনোনয়ন পেশে বাজিমাত তৃণমূলের!পঞ্চায়েতে মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন ঘাসফুলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। গত শুক্রবার (৯ জুন) থেকে চলছিল মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ১৫ জুন পর্যন্ত যে হিসেব রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে, তাতে বাকিদের পিছনে ফেলে দিল রাজ্যের …

Read More »

বসিরহাটের ৬০ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা নিতে হবে শুক্রবার,নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর :-কলকাতা হাইকোর্টে মঞ্জুর বিজেপি প্রার্থীদের আর্জি | বসিরহাটের ৬০ জন বিজেপি প্রার্থীর মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল আদালত | শুক্রবার মহকুমাশাসকের কাছে মনোনয়ন জমা দিতে হবে তাঁদের | বসিরহাটের চারটি ব্লকের বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশে বাড়তি সময় দিল কলকাতা হাইকোর্ট | এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই …

Read More »

অশান্ত ভাঙড়ে রাজ্যপাল!কথা বললেন স্থানীয়দের সঙ্গে,এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়্যাড

দেবরীনা মণ্ডল সাহা :- ক্ষতবিক্ষত ভাঙড়। এখনও ছড়িয়ে রাশি রাশি বোমা। সেই ভাঙড়েই গিয়ে শুক্রবার পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। সাধারণ মানুষের কাছ থেকে হিংসার বিবরণ শোনেন তিনি। অশান্ত এলাকা পরিদর্শন করেন।ভাঙড় কলেজে আইএসএফ কর্মীদের সঙ্গে কথা রাজ্যপালের। মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে …

Read More »

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি প্রত্যাহার করল রাজ্য!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি জানিয়ে করা পুনর্বিবেচনার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। গত ১৩ জুন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজ্যের স্পর্শকাতর একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করাতে হবে। সেই রায়ের পালটা একটি …

Read More »

রাজ্য মন্ত্রিসভায় রদবদল!পঞ্চায়েতের আগেই মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইঞা,পরিবেশ দফতরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- একদিকে যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল রাজনীতি দল অন্যদিকে সেই সময়ই নিজের মন্ত্রী পদ হারালেন মানস ভুঁইঞা । পরিবেশ দপ্তরের দায়িত্ব থেকে সরানো হল বর্ষীয়ান বিধায়ককে। পরিবেশ দফতরের দায়িত্ব মানসের হাত থেকে নিজের হাতে নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | একই সাথে পরিবেশ দপ্তর ও …

Read More »

মনোনয়ন ঘিরে তুমুল উত্তপ্ত চোপড়া!বাম-কংগ্রেসের মিছিলে হামলার অভিযোগ, মৃত ১

প্রসেনজিৎ ধর :- ভাঙড়, ক্যানিং, মুর্শিদাবাদের ডোমকলের অশান্তির পরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল চোপড়া | মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় চোপড়ায় বাম কংগ্রেস প্রার্থীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল | শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলিতে জখম হয়ে একজনের মৃত্যু হয়েছে | আহত আরও ২ বাম কংগ্রেস-কর্মী |স্থানীয় সূত্রে জানা …

Read More »

মনোনয়নের শেষদিন আদিবাসী সংগঠনের ডাকা বনধ-এর প্রভাব পড়ল একাধিক জেলায়!নাকাল মানুষজন

দেবরীনা মণ্ডল সাহা :-রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষদিন আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধ ও রেল অবরোধের আংশিক প্রভাব পড়ল রাজ্যের একাধিক জেলায়। যার ফলে মনোনয়ন প্রক্রিয়া নিয়েও চিন্তা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।বৃহস্পতিবার আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টার ভারত বনধে, পুরুলিয়া জেলা জুড়ে ব্যাপক প্রভাব পড়ল। রেলের আদ্রা আসানশোল শাখার …

Read More »

‘পুরনিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআই ছাড়া সম্ভব নয়’, রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গিয়েছিল। তবে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থেকেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তবে আজ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও …

Read More »

ফিরিয়েছেন আবাস যোজনার বাড়ি!‌ভাঙা বাড়িতে থাকেন দুই তৃণমূল কংগ্রেস কর্মী,কেশপুরে দু’‌জনকে মনোনয়ন দিলেন অভিষেক

দেবরীনা মণ্ডল সাহা :- ভাঙা বাড়িতে থাকেন তাঁরা,আবাস যোজনায় সুযোগ মিললেও তাঁরা নেননি। ফিরিয়ে দিয়েছিলেন কারণ তাঁরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এই সুবিধা নিলে দলের নাম খারাপ হবে। তাঁদের লোকে দুর্নীতিগ্রস্ত বলবে। এমন দু’‌জন তৃণমূল কংগ্রেস কর্মীকে নবজোয়ার কর্মসূচির জনসভায় মঞ্চে তুলে প্রশংসা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক …

Read More »

মনোনয়নে বাধার অভিযোগ! বাসভর্তি প্রার্থী নিয়ে এসে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে বাসে করে আনা ওই বিজেপি মনোনীত প্রার্থীদের শাসকদল মনোনয়ন জমা …

Read More »