Breaking News

রাজনীতি

পঞ্চায়েত প্রস্তুতিতে ‘জনসংযোগ যাত্রা’ অভিষেকের,‘‌তৃণমূলে নবজোয়ার’‌ কর্মসূচি আনা হচ্ছে, বিষয়টি কেমন?‌

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ২৫ এপ্রিল থেকে সংযোগ যাত্রা কর্মসূচি শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি নয়া কর্মসূচি নিয়ে এলেন। যার নাম, ‘তৃণমূলে নবজোয়ার’। এই কর্মসূচি দু’টি ভাগে শুরু হচ্ছে। প্রত্যেকদিন হবে ‘জনসংযোগ’ এবং ‘গ্রাম বাংলার মতামত’। আজ, বৃহস্পতিবার নয়া কর্মসূচি উপলক্ষ্যে …

Read More »

‘‌এত দুর্নীতি করলে ভগবানও সঙ্গে থাকে না’‌,অভিষেককে কড়া ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুকুল রায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর সব বিষয়েই শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। …

Read More »

হঠাৎ করেই, সংস্কৃত কলেজ পরিদর্শন করলেন ‘একা’ রাজ্যপাল,‘‌বারবার আসব’‌, দিলেন বার্তা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার আবারও কলেজ পরিদর্শনে একক হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা শিক্ষা দফতরকে না জানিয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের সারপ্রাইজ ভিজিট এবং একক সিদ্ধান্তে উপাচার্য নিয়োগ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এদিন তিনি হঠাৎ করেই যান …

Read More »

আরও বিপাকে জীবনকৃষ্ণ! তৃণমূল বিধায়কের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই, নজরে বিধায়কের স্ত্রী ও শ্যালকের চাকরিও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জীবনকৃষ্ণ সাহার ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই। এর মধ্যে ৫টি বেসরকারি ও ৩টি সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সিবিআই সূত্রের খবর, ব্যাঙ্কে চিঠি দিয়ে জানানো হয়েছে জীবনের অ্যাকাউন্ট বন্ধ করার কথা।এবার প্রশ্নের মুখে বিধায়কের স্ত্রী টগরী সাহা ও তাঁর ভাইয়ের চাকরি। বড়ঞার ধৃত তৃণমূল বিধায়কের …

Read More »

‘ছোট ব্যাপার, ইগনোর করা ভালো,’ মুকুল প্রসঙ্গে মুখ খুললেন মমতা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুকুল রায় দিল্লি যাবে, না বম্বে যাবে, তাঁর ব্যাপার। তাঁর ছেলে নিখোঁজ ডায়েরি করেছে। প্রশাসনের দেখা উচিত। নবান্নে সাংবাদিক বৈঠকে মুকুল রায়ের ‘নিখোঁজ’ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মমতা বলেন, ‘কে দিল্লি যাবে, না বম্বে যাবে, না পাঞ্জাব যাবে, সেটা একদমই তাঁর নিজস্ব অধিকার। …

Read More »

তৃণমূলের জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর শাহকে ৪ বার ফোন করেছি!নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জাতীয় দলের তকমা ফিরে পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করার অভিযোগ খারিজ মুখ্যমন্ত্রীর| বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার ফোন করার কথা প্রমাণ করতে পারলে, আমি মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেব। আর যিনি অভিযোগ করেছেন, তিনি তা প্রমাণ না করতে পারলে ইস্তফা দেবেন তো? …

Read More »

নদিয়ায় তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর–শ্লীলতাহানির অভিযোগ!

দেবরীনা মণ্ডল সাহা :- তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলরকে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে এই কাজ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। ইতিমধ্যেই স্থানীয় থানায় চারজনের নামে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা কাউন্সিলর। নদিয়ার কল্যাণীতে আক্রান্ত মহিলা কাউন্সিলরের নাম বাসন্তী দাস। তিনি কল্যাণী …

Read More »

কেশপুরে সুকান্ত মজুমদারের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেশপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। প্রথমে ওই সভার জন্য অনুমতি মিললেও ২৪ ঘণ্টা আগে অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয় বলে অভিযোগ। সভা করতে চেয়ে তাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি হয়েছে।শেষ …

Read More »

নোটিসকাণ্ডে নাটকীয় মোড়!আপাতত কার্যকর করতে হবে না তলবের নোটিশ, অভিষেককে ফের চিঠি দিল সিবিআই

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেও সুপ্রিম কোর্টের নির্দেশে পিছু হঠল সিবিআই। সোমবার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত কার্যকর করতে হবে না বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এ বার আগের ‘ভুল’ শুধরে …

Read More »

সুপ্রিম স্থগিতাদেশের পরেও অভিষেককে তলব সিবিআই-এর!

দেবরীনা মণ্ডল সাহা :- সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে নোটিশ পাঠাল সিবিআই। সোমবার বিকেলে নোটিশ পাঠানো হয় বলে সূত্রের খবর। চিঠিতে মঙ্গলবার অভিষেককে সিবিআইয়ের তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, আদালতের স্থগিতাদেশ থাকায় মঙ্গলবার হাজিরা দিচ্ছেন না তিনি বলে সূত্রের খবর ।সোমবারই সুপ্রিম কোর্টে স্বস্তি …

Read More »