প্রসেনজিৎ ধর, কলকাতা :-দেশের রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। দু’দিনের সফরে বাংলায় আসছেন তিনি। নবান্ন সূত্রে খবর, আগামী ২৭ মার্চ রাষ্ট্রপতি কলকাতায় পৌঁছবেন। সেদিন বিকেলে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার হবে বলে ঠিক হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। …
Read More »সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে কালীঘাটের কাকু!আড়াই ঘন্টা জেরার পর বেরিয়ে কী বললেন সুজয়কৃষ্ণ ভদ্র?
দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ‘কালীঘাটের কাকু’কে তলব করেছিল সিবিআই। আর তলব পেয়েই নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র । প্রায় আড়াই ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সুজয়কৃষ্ণ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। শুধু জানিয়েছেন, তিনি নিয়োগ …
Read More »আচমকাই নবান্নে স্বরাষ্ট্র দফতরে হাজির মুখ্যমন্ত্রী!কথা বললেন কর্মীদের সঙ্গে,নবান্নে কেন সারপ্রাইজ ভিজিট?
প্রসেনজিৎ ধর, কলকাতা :- নবান্নে রোজকার মতোই বুধবার উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ নিজে কাজে বসার আগে নবান্নের পাঁচতলায় চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে দেখে তখন হকচকিয়ে যান কর্মী থেকে অফিসাররা। এই পাঁচতলায় রয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। সেখানে ঘুরে দেখলেন তিনি। আর কথা বললেন …
Read More »কুন্তলের একাধিক লেনদেনের হদিশ!নিয়োগ দুর্নীতিতে ইডির দফতরে হাজিরা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তলের স্ত্রী জয়শ্রীর
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন ধৃত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে আসেন তিনি।এবার ইডির স্ক্যানারে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ । দুদিনের মধ্যে ব্যাঙ্কের সমস্ত নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।যদিও …
Read More »মমতার আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের!তবে বন্ধ হচ্ছে না তদন্ত
প্রসেনজিৎ ধর, কলকাতা :- আপাতত আইনজীবী সঞ্জয় বসুর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিতে পারবে না ইডি। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে রক্ষাকবচ দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে ভুয়োর অর্থলগ্নি সংক্রান্ত মামলায় তদন্ত যেমন চলছিল তেমন চলবে বলে জানিয়ে দিয়েছে আদালত।আইনজীবী সঞ্জয় বসুকে বুধবার রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলায় …
Read More »কীসের ভিত্তিতে মাঝরাতে কৌস্তবের বাড়িতে?কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের এফআইআর-এর তদন্ত ৪ সপ্তাহ বন্ধ থাকবে, নির্দেশ হাইকোর্টের
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে কলকাতা পুলিশের দায়ের করা এফআইআর-এর তদন্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কৌস্তভের দায়ের করা আবেদনের শুনানিতে বুধবার ৪ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। এই মামলায় কৌস্তভের দায়ের করা পুলিশি অতি সক্রিয়তার অভিযোগের তদন্তের ভার কলকাতার পুলিশ কমিশনার বিনিত …
Read More »‘সিপিএমকে সাফ করেছি, এবার পিসি-ভাইপোকে গ্যারেজ করব’,নন্দীগ্রাম দিবসে সভা থেকে শাসকদলকে হুঙ্কার শুভেন্দুর!
দেবরীনা মণ্ডল সাহা :- আজ নন্দীগ্রাম দিবস। মঙ্গলবার নন্দীগ্রামে গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আর তার জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে নন্দীগ্রাম দিবসে তপ্ত হয়ে উঠল রাজনৈতিক তরজা।মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক …
Read More »‘সব নথি জমা দিয়েছি’, ইডি জেরার শেষে বেরিয়ে জানালেন বনি!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবের প্রেক্ষিতে ফের হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন তিনি। এদিন তাঁর গাড়ির বিভিন্ন নথি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন বনি। গতবারের জিজ্ঞাসাবাদের সময় ইডি আধিকারিকরা …
Read More »নজরে পঞ্চায়েত ভোট!১৭ মার্চ কালীঘাটে শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন মমতা
প্রসেনজিৎ ধর, কলকাতা :- সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক দলের শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। সূত্রের খবর, আগামী ১৭ মার্চ কালীঘাটের কার্যালয়ে হবে এই বৈঠক। আগামী দিনে দলের কাজ কী হবে এবং সেই কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে ওই বৈঠকে …
Read More »‘কুন্তল ঘোষ মাস্টারমাইন্ড,জেলে বসেই সম্পত্তি পাচারের ছক কষছে’,বিস্ফোরক দাবি শান্তনু বন্দোপাধ্যায়ের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় বিস্ফোরক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, কুন্তল ঘোষই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড। সোমবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতে পেশের আগে এমনই বিস্ফোরক দাবি করেন শান্তনু। তিনি বলেন, আমি কোনওকিছুতেই জড়িত নই, সেটা আগামীদিনে প্রমাণ হবে। ওর টাকাগুলো অন্য রাজ্যে পাঠাচ্ছে। কারও …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal