Breaking News

রাজনীতি

IAS-IPS বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা মামলা খারিজ হাইকোর্টে!বহাল কমিশনের সিদ্ধান্ত

প্রসেনজিৎ ধর,কলকাতা :-রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক সরকারি আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না হাই কোর্ট। কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে বিডিও, আইসি এবং ওসি বদল নিয়ে দায়ের হওয়া মামলাটিও খারিজ করে দিয়েছে আদালত। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল …

Read More »

৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা, সঙ্গে থাকবেন দলের বাকি শীর্ষ নেতৃত্ব! মিছিল করে পৌঁছবেন সার্ভে বিল্ডিংয়ে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন। কালীঘাটের নিজের বাড়ি থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যেতে পারেন তিনি। দক্ষিণ কলকাতার তৃণমূল সূত্রে খবর, ওই দিন কালীঘাটে নিজের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবেন মুখ্যমন্ত্রী …

Read More »

ফর্ম ৬ ‘চালান করা’ নিয়ে সিইও দফতরের সামনে তৃণমূল এবং বিজেপির মধ্যে উত্তেজনা!জারি হল ১৪৪ ধারা,সামাল দিতে নাজেহাল পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফর্ম ৬ জমা করার অভিযোগকে কেন্দ্র করে স্ট্র্যান্ড রোডে সিইও দফতরের সামনে তুলকালাম কাণ্ড| দফায় দফায় সংঘর্ষে জড়ালেন বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা| বিজেপি-র পক্ষ থেকে সিইও দফতরে ঢুকে ফর্ম সিক্স জমা দিচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত| কোনওমতে দু পক্ষকে সামাল দেয় পুলিশ এবং …

Read More »

‘আপনি কে? আমরা দিদিকেই চাই’,! বর্ধমানে ‘নতুন’ বিজেপি প্রার্থীকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ

প্রসেনজিৎ ধর :-প্রার্থীকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। শেষমেশ প্রচার না সেরেই এলাকা ছাড়তে বাধ্য হলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। সোমবার বৈকুণ্ঠপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।এদিন ব্যান্ডপার্টি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী। গ্রামের মহিলারা ঘিরে ধরে প্রশ্ন …

Read More »

SIR-এর তালিকায় নাম নেই, এবার হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থীর আইনজীবী!কমিশনকে তোপ অধীরের

দেবরীনা মণ্ডল সাহা :-প্রার্থী হয়েছেন, কিন্তু এসআইআর-এর তালিকায় তাঁর নাম নেই। এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখের আইনজীবী।মামলাকারীর দাবি, প্রার্থী পদ ঘোষণা হলেও এসআইআর-এর তালিকায় তাঁর নাম নেই মোহতাবের। জানা গিয়েছে, অতিরিক্ত ভোটার তালিকায় মোহতাব শেখের ছেলে ও পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও …

Read More »

‘বিপুল সংখ্যক ফর্ম ৬ জমা পড়ছে’, বাইরে থেকে ভোটার আনার অভিযোগ অভিষেকের! কমিশনকে ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

প্রসেনজিৎ ধর, কলকাতা:- কলকাতায় সিইও অফিসের বাইরে ব্যাপক জমায়েত তৃণমূল কংগ্রেসের। চলছে বিক্ষোভ। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। হাজির রাজ্য পুলিশের আধিকারিকরা। চলছে ব্যারিকেড টপকানোর চেষ্টা। উপস্থিত শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দোপাধ্যায়, সন্দীপন সাহা, শ্রেয়া পান্ডে সহ একাধিক কাউন্সিলর।ফর্ম ৬ ফিলআপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের যুক্ত করা হচ্ছে। বাংলায় চলা নির্বাচন …

Read More »

পুলিশ প্রশাসনের পর এবার সিইও দফতরেবড় রদবদল!সরানো হলো ডেপুটি সিইও-কে

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- এবার সিইও দফতরে রদবদল। সরানো হলো রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে। তাঁর জায়গায় এলেন নতুন ডেপুটি সিইও রাহুল নাথ। সুব্রত পালকে স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।তবে নির্বাচনের আগে সুব্রত পালকে কেন সরালো হল তা এখনও স্পষ্ট নয়। শুধু সুব্রত পালই নন, এদিন কমিশনের সুপারিশ অনুযায়ী নরেন্দ্রনাথ …

Read More »

এবার কি ভোট ময়দানে শুভঙ্কর সরকারের ছেলে?হুগলির শ্রীরামপুর আসনে আন্দোলন সরকারকে প্রার্থী করতে পারে কংগ্রেস!

প্রসেনজিৎ ধর, হুগলি :- আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক নেতা-বিধায়কের সন্তানকে দেখা যাচ্ছে। বাবা-মায়ের জায়গায় তাঁরা প্রার্থী হচ্ছেন। এবার কি সেই তালিকায় যোগ হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ছেলের নাম? এই নিয়ে জল্পনা উস্কে দিলেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতিই। হুগলির শ্রীরামপুর আসনে শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন সরকারকে প্রার্থী করতে পারে …

Read More »

একই দিনে ২৬৭ জন বিডিও, ওসি বদল,কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কল্যাণ বন্দোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-একের পরে এক সচিব, আধিকারিক, ওসি, বিডিও বদল নির্বাচন কমিশনের, যা নিয়ে দিল্লির সঙ্গে সংঘাতে রাজ্য। এরই মধ্যে রবিবার সন্ধেয় রাজ্যের ১৭৩টি থানার ওসি এবং আইসি বদলির নির্দেশ জারি করে কমিশন। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরানোর নির্দেশ দেওয়া হয়। সে দিন দুপুরেই ১৮ জেলার …

Read More »

ফের সক্রিয় ইডি!জমি দখল মামলায় রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে তলব ইডি-র

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার ইডি দফতরে হাজিরা দিলেন দেবাশিস কুমার। সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়।ইডি সূত্রে খবর, সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক …

Read More »