Breaking News

রাজনীতি

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল!রাত ১০টার মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | রাজ্যপালের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গতকাল থেকে রাজ্যের উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকের একটি মৃত্যুর ঘটনারও খবর পাওয়া গিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজ রাত ১০টার মধ্যে মুখ্যসচিবের কাছ থেকে …

Read More »

৮ বছর পর রাজ্যে ফিরছে হিন্দুস্থান মোটরস!চলতি মাসে হিন্দমোটর কারখানায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসেনজিৎ ধর, হুগলি :- হিন্দুস্থান মোটরসের ঐতিহ্যবাহী ‘অ্যাম্বাসডর’ ব্র্যান্ড তৈরি হত হুগলির হিন্দমোটরের কারখানাতে | তবে আধুনিক প্রজন্মের গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বদলাতে পারেনি অ্যাম্বাসেডর গাড়ি | এবার সেই হিন্দমোটরের বিখ্যাত কারখানাতেই বৈদ্যুতিক গাড়ি তৈরি হতে চলেছে | আর হিন্দমোটরের কারখানায় এই প্রথম আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সূত্রের …

Read More »

কোথায় কোন বিভাগে কত বেতনে চাকরি রেণুর,নবান্নে জানিয়ে দিলেন মমতা, হাতের চিকিৎসাও করাবে সরকার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আশ্বাস দিয়েছিলেন বুধবারই,বৃহস্পতিবারই নবান্নে বসে মুখ্যমন্ত্রী জানালেন নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে | কোথায় কোন বিভাগে কত বেতনে চাকরি পাচ্ছেন কেতুগ্রামের রেণু খাতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | রেণু খাতুন, সরকারি চাকরি পাওয়ায় তাঁর ডানহাতটা কব্জি থেকে কেটে নিয়েছিলেন স্বামী | এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা …

Read More »

ডায়মন্ড হারবারে এএসআই মৃত্যুতে মুখ্যমন্ত্রী ও অভিষেককে আক্রমণের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের এফআইআর!

প্রসেনজিৎ ধর :- রাজ্য সরকারের বিরুদ্ধে রোজই নানা কটাক্ষ করে থাকেন দিলীপ ঘোষ | মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি | এবার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল | জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ এমনকি সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীকে ছোট করা, অশান্তি করানোর চেষ্টা …

Read More »

কাশ্মীরে ভয়ঙ্কর অভিজ্ঞতা! উদ্বেগ প্রকাশ করে শাহকে চিঠি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দেবরীনা মণ্ডল সাহা :- কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাশ্মীরে গিয়ে ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয় | রীতিমত হেনস্থার শিকার ও হন তিনি | ভূস্বর্গের পরিস্থিতি ভয়ঙ্কর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিচারপতি|এমনকী অতি সাধারণ এক সরকারি কর্মীর মুখ থেকে শুনতে হয়েছিল, “জাহান্নমে যাও!” কাশ্মীরের দ্রাসে গিয়ে স্তম্ভিত হয়েছেন …

Read More »

ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত কেশপুর,আহত ১০,পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী!

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল পশ্চিম মেদিনীপুরের কেশপুর | তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে সোমবার রাত থেকে উত্তেজনা এলাকায় | এখনও পর্যন্ত ১০ জনের বেশি জখম হয়েছেন, ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিসবাহিনী | পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় | পুলিশের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে …

Read More »

‘দু’পয়সার সাংবাদিক’মন্তব্য নিয়ে বিতর্কের জের, সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন জারি ব্যাঙ্কশাল কোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘দু’পয়সার সাংবাদিক’ বলার কারণে তৃণমূল সাংসদকে আদালতে হাজিরার নির্দেশ, সাংসদ মহুয়া মৈত্র বিরুদ্ধে সমন ইস্যু করল ব্যাঙ্কশাল কোর্ট | আগামী ১৪ জুন, সোমবার তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে | আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরীর আবেদনে সমন জারি করা হয়েছে| প্রসঙ্গত, ২০২০ সালের ৭ ডিসেম্বর নদিয়ার গয়েশপুরের জনসমক্ষে …

Read More »

বিজেপি-র জেলাশাসকের দফতরে অভিযান ঘিরে ধুন্ধুমার হুগলিতে,পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি!

প্রসেনজিৎ ধর,হুগলি :- সাত দফা দাবিতে জেলাশাসকের দফতরে অভিযান | পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা | প্রতিবাদে যখন রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,তখন গ্রেফতার করা হল জেলা সভাপতি-সহ বেশ কয়েকজনকে | ধুন্ধুমারকাণ্ড হুগলির চুঁচুড়ায় | সপ্তাহের প্রথম দিন সোমবারেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের …

Read More »

রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী,প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | স্বাস্থ্য, কৃষি, প্রাণী এবং মৎস্য বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় গুলির আচার্য মুখ্যমন্ত্রী | শুধু তাই নয়, রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয় গুলির আচার্য পদেও রাজ্যের মুখ্যমন্ত্রী,এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে | সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য …

Read More »

প্রশাসনিক ব্যর্থতাই, কেকে-র মৃত্যুতে সরব রাজ্যপাল,পাল্টা তোপ ফিরহাদ হাকিমের!

প্রসেনজিৎ ধর :- নজরুল মঞ্চে কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না | কেকে-র মৃত্যু নিয়ে রাজ্যকে বিঁধে এমনই মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড় | শনিবার বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল কেকে মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুলেছেন | বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে কেকে’র মৃত্যু প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা | আমাকে …

Read More »