Breaking News

বাংলায় ৪ বিমানবন্দর চালুতে কেন্দ্র-রাজ্যের মউ, কলকাতা থেকে ইউরোপ-ইংল্যান্ডে সরাসরি উড়ানের আর্জি মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিমান পরিষেবাকে আরও বিস্তৃত করতে বড় উদ্যোগ। কেন্দ্রের ‘উড়ান ২.০’ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে নতুন করে চারটি বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু হল। এই চার বিমানবন্দরকে ঘিরে সোমবার নবান্নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু …

Read More »

নন্দীগ্রামে মমতার পা ভাঙার দাবি ঘিরে নতুন মোড়, ‘নো ফ্র্যাকচার’ রিপোর্ট প্রকাশ শুভেন্দুর, তদন্তের নির্দেশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের বিরুলিয়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ওই ঘটনায় মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি। নিজের দাবির সমর্থনে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের একটি মেডিক্যাল …

Read More »

আচমকা বুকে তীব্র ব্যথা, বাইপাসের হাসপাতালে ভর্তি বিধানসভার স্পিকার রথীন্দ্র, আপাতত স্থিতিশীল!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে। শুক্রবার রাতে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিধানসভায় গান্ধীজয়ন্তী এবং …

Read More »

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বাংলাদেশে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। বেকবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ মিছিল করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। মিছিলে যোগ দেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর সদস্যরাও। পুলিশ মিছিল আটকে দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। ব্যারিকেড টপকে …

Read More »

দুর্গাপুজোয় ২ কোটি পরিবারকে অর্ধেক দামে ময়দা-সুজি-চিনি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

প্রসেনজিৎ ধর,কলকাতা :- দুর্গাপুজোর আগে রাজ্যের প্রায় ২ কোটি পরিবারকে স্বস্তি দিতে বড় ঘোষণা সরকারের। পুজো উপলক্ষে অর্ধেক দামে ময়দা, সুজি ও চিনি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন ৮ কোটিরও বেশি মানুষ। এই প্রকল্পের …

Read More »

সন্তানকে বাঁচাতে ঘাগরা জলপ্রপাতে ঝাঁপ, ছেলেকে পাড়ে তুলেই স্রোতে ভেসে গেলেন মা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সাপ্তাহিক ছুটিতে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল এক পরিবার। ঘাগরা জলপ্রপাতের কাছে ছবি তোলার সময় আচমকা জলে পড়ে যায় সাত বছরের সন্তান। তাকে বাঁচাতে ঝাঁপ দেন মা। সন্তানকে নিরাপদে পাড়ে তুলে আনতে পারলেও প্রবল জলের স্রোতে ভেসে যান তিনি। চোখের সামনে স্ত্রীকে তলিয়ে …

Read More »

বারাসতে ছুটতে হবে না, এবার ব্লক অফিসেই সিএএ-র শুনানি! বনগাঁয় বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা :-পুজোর আগে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য বড় খবর। নাগরিকত্ব আইনের অধীনে করা আবেদনের যাচাই ও শুনানির জন্য এবার থেকে আর জেলা সদর দফতরে যেতে হবে না। স্থানীয় ব্লক অফিসেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেবা সেতু’ অভিযান। বনগাঁ ব্লক …

Read More »

দোকান ভাঙতে বেসরকারি জেসিবি কেন? ‘আইন মেনে ব্যবস্থা নিতে হবে’, উচ্ছেদ-কাণ্ডে রাজ্যকে বার্তা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেআইনি দোকান উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। দোকান ভাঙার কাজে বেসরকারি ব্যক্তিদের জেসিবি ব্যবহারের প্রয়োজন হল কেন, তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কোনও দোকানদার বেআইনিভাবে জায়গা দখল করে থাকলেও তাঁর বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নিতে হবে। …

Read More »

‘আমি ভবানীপুর ছাড়লে আবার দাঁড়িয়ে যেত ও’, নন্দীগ্রাম আসন ছেড়ে ভবানীপুরে থাকার কারণ ব্যাখ্যা শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ‘বন্ধুত্বের হাত’!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নন্দীগ্রামের সঙ্গে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক বজায় থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হয়ে প্রচারে গিয়ে তিনি বলেন, নন্দীগ্রাম ছেড়ে যাচ্ছেন না তিনি। ভোটার তালিকায় নন্দীগ্রামের বাসিন্দা হিসেবেই তাঁর নাম থাকবে। হরিপুরের দেবীপুর হাই স্কুল …

Read More »

‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, গাছ ছাঁটাই থেকে রাস্তার আলো সারানো—নতুন সরকারের প্রশংসায় কবীর সুমন!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর রাজ্যের নতুন বিজেপি সরকারের কাজের প্রশংসা করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। তাঁর বক্তব্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পাড়ার বিভিন্ন সমস্যা এবং নাগরিক পরিষেবার দিকে নজর দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে আগের মতো ময়লা জমে থাকছে না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া …

Read More »