Breaking News

দোলে মমতার ভবানীপুরেই শুভেন্দুর শোভাযাত্রা!গোপালের মূর্তি হাতে নেমে পড়লেন জনসংযোগে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হন ভবানীপুরে, যা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র। সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসবে অংশ নেন তিনি। উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে, সেই প্রার্থনাই করব।’ পরে ‘গোরা …

Read More »

রাজ‍্যসভার প্রার্থী বাছাইয়ে শিকে ছিঁড়ল রাহুল সিনহার!দোলের দিন সুখবর পেলেন প্রাক্তন রাজ্য সভাপতি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দোলের দিনই এল সুখবর। রাজ্যসভায় বাংলা থেকে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। আগামী ১৬ মার্চ সংসদের উচ্চকক্ষের নির্বাচন রয়েছে। রাজ্য বিধানসভার হিসেব অনুযায়ী, একটি প্রার্থীকে জিতিয়ে পাঠাতে পারবেন গেরুয়া শিবির। আর সেই আসনের জন্য প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতিকেই বেছে নিল শীর্ষ নেতৃত্ব। রঙের উৎসবের দিন ঘোষণা …

Read More »

দুর্গাঙ্গনের পর নিউটাউনে জৈন মন্দির, জমি দেবে রাজ্য!দোলের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দোল উৎসবের আবহেই নিউটাউনকে ঘিরে আরও এক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে দুর্গাঙ্গনের শিলান্যাসের পর এবার নিউটাউনে জৈন মন্দির নির্মাণের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত দোলযাত্রা ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকেই …

Read More »

সপ্তাহান্তে রায়দিঘিতেই অমিত শাহর পাল্টা সভা করবেন অভিষেক! জোর প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার রায়দিঘির মথুরাপুরে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান তিনি। একইসঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। তার ‘জবাব’ দিতেই এবার পালটা আগামী ৮ মার্চ, রবিবার রায়দিঘিতে সভা করবেন ডায়মন্ড হারবারের …

Read More »

প্রাথমিকের পর এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলাতেও ইডির নজরে পার্থ এবং অর্পিতা!কবে জিজ্ঞাসাবাদ?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকের পর এবার এসএসসি দুর্নীতি মামলার তদন্তেও তৎপর হল ইডি। এই মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ওই সূত্রের দাবি, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দু’জনকে তলব করা হয়েছে। পার্থ …

Read More »

রাজ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!দ্বিতীয় দফায় রাজ্যে কোথায় কত বাহিনী মোতায়েন জানিয়ে দিল কমিশন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি ৷ শেষ হয়নি এসআইআর প্রক্রিয়াও ৷ তবে ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী ৷ বিভিন্ন জেলায় তারা শুরু করেছে রুট মার্চ ৷ এবার আরও এক দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে ৷ কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে, …

Read More »

জনসংযোগ বাড়াতে ‘তফসিলির সংলাপ’ শুরু করল তৃণমূল!নয়া জনসংযোগ কর্মসূচির সূচনা অভিষেকের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগের নয়া মডেল নিয়ে ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| সোমবার দলের এসসি, এসটি, ওবিসি সেলের নেতৃত্বকে নিয়ে আয়োজিত ‘তফসিলির সংলাপ’ সম্মেলনে অভিষেক সরাসরি পরিসংখ্যান তুলে ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও আদিবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। …

Read More »

দোলযাত্রায় মেট্রো পরিষেবায় পরিবর্তন!কখন মিলবে প্রথম ও শেষ পরিষেবা?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দোলের দিন সকালে মিলবে না মেট্রো | ব্লু (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) হোক বা গ্রিন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ, কিংবা অরেঞ্জ (কবি সুভাষ-বেলেঘাটা) ও পার্পেল (জোকা-মাঝেরহাট)— কোনও লাইনেই সকালে পরিষেবা পাওয়া যাবে না বলে জানাল কলকাতা মেট্রো।প্রথম মেট্রো দুপুর ২টা ৩০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে এবং …

Read More »

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ভোটারের সংখ্যা আগে কত ছিল,কত নতুন নাম যুক্ত হল তালিকায়?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। SIR নিয়ে টানাপোড়েনের মধ্যে শনিবার ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যাতে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটারের নাম সংযুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। *এক নজরে পরিসংখ্যানের খতিয়ান:-* গত বছর অক্টোবর মাসে …

Read More »

নাম রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী! শনিবার থেকেই রাতের শহরে ‘পিঙ্ক বুথ’, টহলদারি করবে ‘শাইনিং’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নারী সুরক্ষা জোরদার করতে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’| একইসঙ্গে রাতের শহরে টহল দেবে সর্ব-মহিলা মোবাইল প্যাট্রোল টিম, যার নাম দেওয়া হয়েছে ‘শাইনিং’|মুখ্যমন্ত্রীর দেওয়া এই নাম। শ্যামবাজারে পিঙ্ক বুথের …

Read More »