Breaking News

‘বিমান দা আপনি সামনে আসুন না…’ রাজ্যপালের শপথ অনুষ্ঠানে প্রবীণ নেতা বিমান বসুকে বেনজির সৌজন্য মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকভবনে নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠান হল আজ । এদিন শপথ অনুষ্ঠানের শুরুতেই সৌজন্যের বিরল দৃশ্য চোখে পড়ল লোকভবনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ লোকভবনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নব নিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করবেন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার …

Read More »

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপাল হিসাবে শপথ আরএন রবির!লোকভবনে মমতার আতিথেয়তায় মুগ্ধ নয়া রাজ্যপাল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতার লোকভবন (সাবেক রাজভবন)-এ শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ।তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন …

Read More »

বঙ্গের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় কমিটি!কোন কোন বিষয় নিয়ে আলোচনা?

দেবরীনা মণ্ডল সাহা :- বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন অমিত শাহেরা। তাই নির্বাচনের আগে আর সময় নষ্ট করতে রাজি না পদ্ম শিবির। গতকাল, মঙ্গলবারই পরিবর্তন যাত্রার সমাপ্তির ঘোষণা করা হয়েছে। ১৪ তারিখ শনিবার ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদীও। তারই মধ্যে বুধবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন …

Read More »

আরজি কর মামলায় নতুন অনিশ্চয়তা!এই মামলা রিলিজ করে দিল বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর মামলার ভবিষ্যৎ নিয়ে এবার প্রশ্ন। খুন হওয়া চিকিৎসকের পরিবারের পৃথক মামলা ও এই সংক্রান্ত অন্যান্য মামলা রিলিজ় করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, এই ডিভিশন বেঞ্চ ফৌজদারি আপিল মামলা শোনার রেগুলার বেঞ্চ নয়। আরজি করের এই মামলা রোজ শুনে নিষ্পত্তি …

Read More »

অফিস টাইমে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর!জেনে নিন সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। গেদে লাইনে যোগাযোগ আরও উন্নত করতে ১৬ মার্চ থেকে অস্থায়ী ও পরীক্ষামূলকভাবে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিদিনের যাতায়াতে সুবিধা পাবেন হাজার হাজার নিত্যযাত্রী। কোন …

Read More »

শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নতুন মোড়!এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব ইডির,নোটিস কুন্তলকেও

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষকে তলব। তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি। এর সঙ্গে ডাকা হয়েছে শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈনকে। আগামী সপ্তাহের মধ্যেই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬-১৯ মার্চের মধ্যেই তাঁদের দিতে হবে হাজিরা। জানা যাচ্ছে, …

Read More »

‘রাজ্যে মজুত গ্যাস বাইরে পাঠাবেন না’, গ্যাস সঙ্কটে এসওপি তৈরি হচ্ছে রাজ্যে, জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য জুড়ে রান্নার গ্যাস বা এলপিজি-র সঙ্কট তৈরি হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই অবস্থায় জরুরি ভিত্তিতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন রাজ্য সরকার একটা এসওপি তৈরি করবে। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি …

Read More »

‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অবিচার হল’!প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাতের পর দাবি মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ধর্মতলার ধর্না প্রত্যাহারের পরই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের সরকারি অতিথি ভবনে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল । সেখানেই দেখা হয় তাঁদের। সাক্ষাৎ শেষে বেরিয়ে মমতার দাবি, ভোটের আগে প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে অবিচার হয়েছে।মঙ্গলবার ধর্মতলায় চলা ধর্না কর্মসূচীর …

Read More »

২০২১ সালের ভোট পরবর্তী হিংসাকবলিত এলাকায় কারা ওসি ছিলেন, ‘দাগী’ পুলিশ কর্তাদের তালিকা চাইল কমিশন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০২১ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছিল। তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। আসন্ন বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের বৈঠকে উঠল সেই প্রসঙ্গও। সেই সময় হিংসাকবলিত এলাকার থানাগুলিতে কারা ওসি ছিলেন, সেই তালিকা রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের কাছে চাইল …

Read More »

SIR নিয়ে নজিরবিহীন নির্দেশ, রাজ্যের আর্জি ফেরাল সুপ্রিম কোর্ট !আপিল শুনতে তৈরি হবে বিশেষ ট্রাইব্যুনাল

নিজস্ব সংবাদদাতা:- এসআইআর প্রক্রিয়া নিয়ে আগাম পিটিশনে বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীকে বললেন, আগাম পিটিশন ভুল বার্তা দেবে। একইসঙ্গে আইনজীবী তথা তৃণমূলের সদ্য জয়ী রাজ্যসভার সাংসদ গুরুস্বামীকে প্রধান বিচারপতি বলেন, “আগাম পিটিশনের মাধ‍্যমে বার্তা যাচ্ছে, আপনারা সিস্টেমে ভরসা …

Read More »