Breaking News

editor

রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক বাঙালি! ‘কেন বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে?’বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজস্থানে বাংলাদেশি বলে আটক এ রাজ‍্যের বাসিন্দা। এই ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ‘বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে?’ |রাজস্থানের বিজেপি সরকারকে মমতার প্রশ্ন,”বাংলায় কথা বলে কী অপরাধ করেছি আমরা, এই বিজেপি সরকারের কাছে? ভয়ানক অবস্থা চলছে। এর প্রতিবাদে আমরা পথে নামব।” মঙ্গলবার …

Read More »

ইডির মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়! তবে এখনই জেলমুক্তি নয়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নিয়োগে দুর্নীতির মামলায় জেলে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে এই জামিন শুধু ইডির দায়ের করা মামলার ক্ষেত্রে। সিবিআইয়ের অন্য একটি মামলায় এখনও তিনি ছাড়া পাননি। ফলে আপাতত জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি …

Read More »

মোবাইল চোর সন্দেহে বেধড়ক মার,গণপিটুনিতে মৃত্যু যুবকের!গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মোবাইল ফোন চুরি করেছে এই সন্দেহের বশে এক যুবককে বেধড়ক মারধর করা হল| এমনকি তাঁর পায়ে ড্রিলিং মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ কড়েয়া থানা এলাকার ওই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ৩৫ বছরের যুবকের ।পুলিশ ঘটনার তদন্তে নেমে চার যুবককে গ্রেফতার করেছে।মঙ্গলবার …

Read More »

‘একটু সময় লাগবে… এতবড় প্রজেক্ট, কিন্তু আমরাই করব’,ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিধানসভায় কী বললেন মুখ্যমন্ত্রী?

প্রসেনজিৎ ধর :- বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বছরের পর বছর ধরে চলতে থাকা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বহু আগে ঘোষিত হয়েছিল ঘাটাল মাস্টারপ্ল্যান। কিন্তু বাস্তবায়ন হয়নি। সেই প্রসঙ্গেই ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী বললেন, …

Read More »

আসানসোলে নির্মীয়মান বহুতলে উদ্ধার নিরাপত্তারক্ষীর রক্তাক্ত দেহ!চাঞ্চল্য গোটা এলাকায়

দেবরীনা মণ্ডল সাহা:- আসানসোলের মহিশীলা কলোনির চক্রবর্তী মোডের পূর্ব পাড়া এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল থেকে উদ্ধার হল নিরাপত্তারক্ষীর রক্তাক্ত দেহ| সোমবার সকালে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত নিরাপত্তা রক্ষীর নাম নিরঞ্জন পাল। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য …

Read More »

কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমায় মৃত্যু ১০ বছরের এক শিশু কন্যার! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা :- উপনির্বাচনের জয়ের আনন্দ বদলে গেল বিষাদে| সোমবার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে তামান্না খাতুন নামে ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি এলাকা দিয়ে …

Read More »

বিধানসভায় ধুন্ধুমার! অগ্নিমিত্রা-শঙ্কর-সহ ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড,বের করা হল মার্শাল দিয়ে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভায় গোলমালের জেরে বিজেপির চার বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যসচেতক শঙ্কর ঘোষের পাশাপাশি বিধায়ক মনোজ ওরাঁও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পাল সাসপেন্ড হয়েছেন বলে জানা গিয়েছে।রীতিমতো মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। কেউ …

Read More »

আদালত অবমাননা মামলায় স্বস্তিতে কুণাল ঘোষ!’রুল জারি করার এক্তিয়ারই নেই এই বেঞ্চের’,কুণালের মামলায় বড় প্রশ্ন কল্যাণের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আদালত অবমাননা মামলায় স্বস্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জানা গিয়েছে, তৃণমূল নেতার নিয়মিত ব্যক্তিগত হাজিরা আপাতত রদ করল কলকাতা হাইকোর্ট। বিশেষ বেঞ্চের রুল জারি করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষের আইনজীবী। আগামী ৩০ জুন সোমবার মামলার পরবর্তী শুনানি। আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষের …

Read More »

নকল সোনা বিক্রির অভিযোগে রাজস্থানের ব্যবসায়ীকে কলকাতায় গণপিটুনি, মৃত্যু ১!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভিন রাজ্যের ব্যবসায়ীকে কলকাতায় গণপিটুনি। তার জেরে মৃত্যু হল ওই ব্যবসায়ীর। এছাড়াও একজনের অবস্থা গুরুতর। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। নকল সোনা বিক্রির সন্দেহে স্থানীয় বাসিন্দারা দুজনকে ধরে মারধর করেন বলে অভিযোগ। দুজন রাজস্থান থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী এলাকার ধর্মরাজতলা মোড়ে।পুলিশ সূত্রে জানা …

Read More »

বর্ষার শুরুতেই শহরে ডেঙ্গুতে মৃত্যু!মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর,শোকস্তব্ধ এলাকাবাসী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বর্ষাকাল শুরু হতেই মশার উৎপাত চলছে| ইতিমধ্যেই শহরজুড়ে বাড়তে শুরু করেছে ম্যালেরিয়া, ডেঙ্গু | ফের ভয়াবহ রূপ দেখাল ডেঙ্গু| দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর ছাত্রীর |সপ্তম শ্রেণির ছাত্রী সারণী পড়ত বৈদ্যনাথ গার্লস হাইস্কুলে। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর ও শারীরিক …

Read More »