Breaking News

editor

‘ভারত শক্তি সপ্তাহ’ বাংলায়, অশোকনগর-হলদিয়ায় একাধিক প্রকল্প! শিল্প ও কর্মসংস্থানের আশায় বড় ঘোষণা শুভেন্দুর, প্রশংসায় পেট্রোলিয়াম মন্ত্রী পুরী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলায় শিল্প ও কর্মসংস্থানের প্রসারে এবার জ্বালানি ক্ষেত্রকে সামনে রেখে বড় পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ইন্ডিয়া এনার্জি উইকের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে পাশে নিয়ে বাংলায় ‘ভারত শক্তি সপ্তাহ’ পালনের ঘোষণা করেন তিনি। অশোকনগরে তেল উত্তোলন, …

Read More »

‘ভ্যানিশ কুমারকে ধরেছি, কেউ পার পাবে না’, জ্ঞানেশকে নিশানা করে শ্রীরামপুর থেকে মমতার হুঙ্কার, ‘আন্দোলন চলবে’

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটার তালিকার বিশেষ সংশোধনকে ঘিরে শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের তথ্য সংক্রান্ত দায়িত্বে থাকা আধিকারিক সীমা খান্নার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই সময় তাদের অভিযোগ গুরুত্ব পায়নি বলে দাবি তৃণমূলের। এবার …

Read More »

প্রেম করে বিয়ে বছর দেড়েক আগে, দত্তপুকুরে একই ঘর থেকে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার! ধোঁয়াশায় মৃত্যুর কারণ

নিজস্ব সংবাদদাতা :-উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার দুপুরে নিবাদুই চড়কপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। যদিও কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের …

Read More »

মমতার সভায় যাওয়ার পথেই কুণাল ঘোষের গাড়িতে হামলা! ভাঙা গাড়ি নিয়ে ভবানী ভবনে, বিধায়ককেই ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট ঘিরে তুমুল উত্তেজনা

প্রসেনজিৎ ধর :- শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে উত্তরপাড়ায় হামলার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উপর। হামলায় তাঁর গাড়ির সামনের উইন্ডস্ক্রিন-সহ একাধিক কাচ ভেঙে যায়। অভিযোগ, ইট, ডিম ছোড়ার পাশাপাশি শাবল ও রড দিয়ে গাড়িতে হামলা চালানো হয়। কুণালের দাবি, তাঁকে গাড়ি …

Read More »

রাজ্য পুলিশে ফের বড় রদবদল, ২৩ আইপিএসের বদলি! কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার-সহ একাধিক শীর্ষকর্তার দায়িত্ব বদল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। একসঙ্গে ২৩ জন আইপিএস এবং রাজ্য পুলিশ সার্ভিসের আধিকারিকের দায়িত্ব বদল করল রাজ্য সরকার। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, অপরাধ তদন্ত বিভাগ, সাইবার শাখা এবং একাধিক জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয়েছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে …

Read More »

অন্যের নথি জাল করে সিম, সল্টলেকে গোপন কল সেন্টার! প্রতারণার অভিযোগে ভিনরাজ্যের ৭ যুবক গ্রেফতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :-অন্যের নথি জাল করে তাঁদের নামে সিমকার্ড তোলার অভিযোগ। সেই সিম ব্যবহার করেই চলত প্রতারণার কারবার। নারকেলডাঙা থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নেমে এই চক্রের সঙ্গে যুক্ত আরও সাত জনকে গ্রেফতার করল পুলিশ। সল্টলেকের একটি বাড়িতে অভিযান চালিয়ে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বাসিন্দা ওই সাত জনকে পাকড়াও …

Read More »

ধানের দামে কুইন্টালে ২০০ টাকা বাড়তি, আলুচাষিদের জন্যও বিশেষ প্যাকেজ! ‘শস্যগোলা’ বর্ধমান থেকে কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা :-‘শস্যগোলা’ পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে কৃষকদের জন্য একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বর্ধমানের পুলিশ লাইন মাঠে প্রশাসনিক সভা থেকে ধান কেনা, কৃষিকাজে বিদ্যুৎ, কৃষক বন্ধু, প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি এবং আলুচাষিদের জন্য একাধিক সুবিধার কথা জানান তিনি।ধান কেনার ক্ষেত্রে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর …

Read More »

নিতিন নবীনের বঙ্গ সফরের আগেই রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল! সাংগঠনিক পদ থেকে ছেঁটে ফেলা হল ‘মন্ত্রী’দের, নতুন তালিকায় একাধিক চমক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের পশ্চিমবঙ্গ সফরের ঠিক আগেই রাজ্য সংগঠনে বড়সড় রদবদল করল পদ্ম শিবির। শুক্রবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে যুব ও মহিলা মোর্চার নেতৃত্বে বদল আনার পাশাপাশি একাধিক সাংগঠনিক জেলার দায়িত্বেও নতুন মুখ নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে মন্ত্রিত্ব …

Read More »

জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআরে বাদ পড়া ভোটারদের নাম ফেরানো-সহ একাধিক দাবি! সিইও অফিস অভিযানে পুলিশের বাধায় ধুন্ধুমার, রাস্তায় বসে পড়লেন মীনাক্ষীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি বহু মানুষের। ট্রাইব্যুনালে মামলা চলায় তাঁরা এখনও নিশ্চিত নন, ভোটাধিকার ফিরে পাবেন কি না। এরই মধ্যে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে আসায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তুলেছে বিরোধীরা। এই দুই …

Read More »

‘সিদ্ধান্তে আমি বিস্মিত!’ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে ফের আইনি ধাক্কা খেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচ আর বহাল রাখল না প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। শুক্রবার জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয়। সেখানেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ সম্পূর্ণ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। মিলন …

Read More »