Breaking News

editor

জরুরি ভিত্তিতে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করল নবান্ন!আপাতত কেউ হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নবান্নর| বাতিল করা হল রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে।বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হল । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং জনসেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে এতদ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে …

Read More »

‘বাড়িতে থেকে পড়াশোনা করুক’ বেসরকারি স্কুলে ছুটি ঘোষণার অনুরোধ মমতার, কবে থেকে?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৈশাখের প্রবল গরমে নাজেহাল অবস্থা। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। আর এবার ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলির গরমের ছুটি এগিয়ে আনার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী |আগামী ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর পরই বন্ধ করা হোক স্কুল। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি বলেন, “লিখিত কোনও …

Read More »

‘আর কারও কপালের সিঁদুর যেন এভাবে মুছে না যায়’,অপারেশন সিঁদুরের পর কান্নায় ভেঙে পড়লেন বিতান অধিকারীর স্ত্রী!পাকিস্তান জঙ্গিশূন্য হলেই বিচার মিলবে বললেন মৃত সমীরের স্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা ভারতের ‘অপারেশন সিঁদুর’| গভীর রাতে রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ১৫ দিনের মাথায় ২৬ জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা।বুধবার এই প্রত্যাঘাতের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। তিনি কাঁদতে কাঁদতে …

Read More »

শেষ বার্ষিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ!এবার থেকে চালু সেমিস্টার পদ্ধতি,মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৭২, প্রথম বর্ধমানের রূপায়ণ পাল,রইল সম্পূর্ণ মেধাতালিকা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বার্ষিক পরীক্ষা হিসেবে এবছরই শেষবার হল উচ্চ মাধ্যমিক। এরপর শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ দুভাগে বছরে দুবার হবে পরীক্ষা। এবারও কলকাতাকে টেক্কা জেলার।সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের |মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৭২ পড়ুয়া,হুগলি থেকেই …

Read More »

পহেলগাঁওয়ের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর,মমতা লিখলেন, ‘জয় হিন্দ’!১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক শাহের,ছিলেন মমতাও

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত | মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। ‘অপারেশন সিঁদুর’-এর পরই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। বুধবার সকালে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া।’গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় …

Read More »

ফের শহরে আগুন, মধ্য কলকাতার পোদ্দার কোর্টে অগ্নিকাণ্ড!যুদ্ধকালীন তৎপরতায় ফাঁকা করা হল সব অফিস

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বড় বাজারের পর এবার পোদ্দার কোর্ট| বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড লালবাজারের অদূরে পোদ্দার কোর্টে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১২টা নাগাদ পোদ্দার কোর্টের ওই অফিসবাড়িতে আগুন লাগে। …

Read More »

বুধবার দেশজুড়ে অসামরিক মহড়া,বাংলার কোথায় কোথায়? দেখে নিন তালিকা,দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান বিজেপির

নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল বুধবার বিভিন্ন রাজ্য সরকারকে এই মহড়া চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যের মুখ্য সচিবদের এই বার্তা পাঠানো হয়েছে। যুদ্ধ বাধলে নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে কী কী করণীয়, সেসবই ওই বার্তায় বলা হয়েছে।সেই কর্মকাণ্ডে নাগরিক, দলের নেতা-কর্মী এবং ছাত্রদের এগিয়ে এসে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের আহ্বান …

Read More »

পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত সমীর ও বিতানের বাড়িতে ফিরহাদ ও অরূপ!পূর্ব ঘোষণা মতো তুলে দিলেন আর্থিক সাহায্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সমীর গুহ ও বিতান অধিকারীর বাড়িতে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন বেহালার বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটা লেনের বিতান অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো মঙ্গলবার তাঁদের পরিবারের হাতি আর্থিক সাহায্য তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী। ফিরহাদ হাকিম বলেন, “শোকাহত …

Read More »

২০২৬ সালে বিধানসভার ভোটের আবহে এগিয়ে এল মাধ্যমিক পরীক্ষা! কবে শুরু পরীক্ষা? জেনে নিন দিনক্ষণ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-আগামী বছর কবে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানাল মধ্যশিক্ষা পর্ষদ| পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ১০ দিন ধরে চলবে পরীক্ষা।মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ …

Read More »

এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি!শিকড় খুঁজতে কলকাতার পাঁচ জায়গায় ইডির হানা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটার আসন বিক্রির অভিযোগ | সেই মামলার তদন্তে নেমে শহরের একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে নিউ টাউন, বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। মঙ্গলবার সকালে নিউটাউন, বালিগঞ্জ, পার্ক সার্কাস-সহ মোট চার-পাঁচটি …

Read More »