Breaking News

editor

মত্ত হয়ে বিবাদেই মৃত্যু বাঙালি শ্রমিকের, দাবি পুণে পুলিশের!শুক্রবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় এবার বিবৃতি দিল পুণের পুলিশ। তাদের দাবি, নিহত সুখেন মাহাতো মত্ত অবস্থায় ছিলেন। মত্ত অবস্থায় দু’জনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন পুরুলিয়ার ওই পরিযায়ী শ্রমিক। সেই বিবাদের জেরেই সুখেন খুন হয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বলে দাবি মহারাষ্ট্রের পুলিশের। …

Read More »

প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল!হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা, তোলা হল ‘গো ব্যাক’ স্লোগান

প্রসেনজিৎ ধর :-নিজের বিধানসভা কেন্দ্রে ফের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিউ এগরা এলাকায় অগ্নিমিত্রাকে গো ব্ল্যাক স্লোগান স্থানীয় বাসিন্দাদের। হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির দাবি, তৃণমূলের কর্মী-সমর্থকরা পরিকল্পনামাফিক এই কাজ করেছে| বুধবার, সকালে জনসংযোগের জন্য আসানসোল দক্ষিণের নিউ এগারা এলাকায় যান বিজেপি বিধায়ক …

Read More »

দ্বিতীয় বিয়ের মামলায় স্বস্তি!প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় বিজেপি বিধায়ককে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ব্যক্তিগত জীবন ও আইনি লড়াইয়ের টানাপোড়েনের মাঝে বড়সড় স্বস্তি পেলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বিধায়ককে ঘিরে হইচই কাণ্ড। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়েপ দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট এদিন হিরণের আগাম জামিন মঞ্জুর করেছে।মামলার সূত্রপাত পারিবারিক বিরোধকে …

Read More »

বিতর্কের মাঝেও ফের সেলিমের সঙ্গে আলোচনা! হুমায়ুনের সঙ্গে জোট করবে সিপিএম? মুখ খুললেন সুজন চক্রবর্তী,কটাক্ষ কুণালের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- হুমায়ুন কবীরের নতুন দল জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কোনওরকম জোটের পথে হাঁটছে না সিপিএম, এমনই ইঙ্গিত দিয়ে দিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী | যদিও হুমায়ুনের সঙ্গে সিপিএমের যোগ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ| হুমায়ুন বলেছেন, ‘‘বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজ এসব কথা বলছেন, …

Read More »

সদ্য প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনারের ছেলে সাইবার প্রতারণার শিকার!খোয়ালেন হাজার হাজার টাকা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-খোদ প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলে সাইবার প্রতারণার শিকার। কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়েরের পর ওড়িশা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই সাইবার জালিয়াতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।গত মাসের ২৭ জানুয়ারি দিল্লিতে থাকাকালীন মনোজ ভার্মার ছেলে পীযূষ ভর্মা পেইং গেস্ট …

Read More »

চিংড়িঘাটার মেট্রো জট এখনই কাটছে না!কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চিংড়িঘাটায় মেট্রোর বকেয়া কাজ শেষ করতে সময় বেঁধে দিয়ে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । ১৫ ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। তার আগেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল …

Read More »

এসআইআর-এর জেরে উচ্চ মাধ্যমিকে পরিদর্শকের ‘ঘাটতি’,উচ্চ মাধ্যমিক সামাল দিতে প্রাথমিক থেকে শিক্ষক আনার ভাবনা কাউন্সিলের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই সামনে এসেছে একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। শিক্ষক ঘাটতির কারণে এবছর পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে সমস্যা তৈরি হয়েছে বলে জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই ঘাটতি মেটাতে প্রাথমিক স্কুল থেকে প্রায় ১২ হাজার (সম্ভাব্য সংখ্যা) …

Read More »

আরজি কর দুর্নীতি মামলায় আত্মসমর্পণ আখতার আলির, স্বঘোষিত ‘হুইসেল ব্লোয়ার’র ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে আদালতে আত্মসমর্পণ আখতার আলির। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তিনি হাজির হয়েছিলেন। জামিনের আবেদনও করা হয়। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আখতার আলিকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। আখতার আলি মামলা দীর্ঘতর করছেন। আদালতের নির্দেশ …

Read More »

আশাকর্মীদের পর প্রতিবাদে ‘বাজেটে ক্ষুব্ধ’ পার্শ্বশিক্ষকরাও, বিকাশ ভবনে ধুন্ধুমার!পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গার্ডরেল টপকে এগোনোর চেষ্টা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য বাজেটে সামান্য ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে ফের উত্তাল শিক্ষা দফতর। আশাকর্মীদের ক্ষোভের আঁচ কাটতে না কাটতেই এ বার পথে নামলেন পার্শ্বশিক্ষকেরা। মাসিক ভাতা মাত্র ১ হাজার টাকা বাড়ানোকে ‘চরম অপমান’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করেন তাঁরা। রাস্তায় বসে পড়ে আন্দোলনকারীদের অবস্থানে …

Read More »

সম্ভবত ২ মার্চই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা?কয় দফায় হতে পারে নির্বাচন?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মার্চেই বঙ্গে বেজে যেতে পারে বিধানসভা নির্বাচনের দামামা। সব ঠিক থাকলে আগামী ২ মার্চই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার মাত্র তিন দফাতেই রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে।বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও …

Read More »