Breaking News

editor

দুই পাড়ার বিবাদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ভবানীপুরে,উঠল গুলি চলার অভিযোগ, তদন্তে পুলিশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পাড়ার মধ্যে বিবাদ এবং তাকে কেন্দ্র করেই তুলকালাম ভবানীপুরে । দুই পাড়ার যুবকদের মধ্যে বিবাদ এবং সংঘর্ষের ঘটনায় গুলি চালানোরও অভিযোগ উঠেছে । ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে| ঘটনাস্থলে হাজির হন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা ।অভিযোগ, এলাকা …

Read More »

মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা!প্রতিবাদে বিক্ষোভ সমর্থকদের,বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

দেবরীনা মণ্ডল সাহা :- সাতসকালেই রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিতে শুরু করেছে সিবিআই। এমনকী আসানসোলে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়ি এবং দফতরে তল্লাশি চালানো হয়েছে। কয়লা পাচার মামলায় মলয় ঘটককে জেরা করতে কলকাতায় মন্ত্রীদের আবাসনে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখন সেখানেই রয়েছেন মলয় ঘটকও। কয়লা পাচার নিয়ে সেখানে তাঁর …

Read More »

অপহরণের পর কোটি টাকা মুক্তিপণ দাবি, ১৪ দিন পর উদ্ধার বাগুইআটির দুই ছাত্রের দেহ,ভাঙচুর অভিযুক্তের বাড়ি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে দুই অপহৃত ছাত্রদের দেহ উদ্ধার হল। বাগুইআটির ওই দুই ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে মেসেজ করা হয়েছিল। নিখোঁজ হওয়ার ১৪ দিনের মাথায় উদ্ধার হল তাদের মৃতদেহ। দুই কিশোর ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী পলাতক। তাঁর বাড়িতে ভাঙচুর করে …

Read More »

‘কোনও ডিএ বকেয়া নেই’, হাইকোর্টে স্পষ্ট জানাল নবান্ন,পুজোর অনুদান মামলায় হলফনামা রাজ্যের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বকেয়া নেই। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য সরকার। পুজো অনুদান মামলায় এই হলফনামা জমা দিল রাজ্য সরকার। চলতি বছর দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়। এদিন সেই …

Read More »

পুজোতে কেনাকাটার ভিড় সামলাতে বিশেষ বাস চালুর সিদ্ধান্ত রাজ্য সরকারের!শহরের ৯ রুটে শনি ও রবিবার চলবে বাসগুলো

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর মাত্র কয়েক দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো |আর তাই শনি এবং রবিবার ভিড় বাড়ছে কেনাকাটার । সপ্তাহন্তের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহন্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাসও, এমনই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।আগামী ১০ তারিখ থেকে …

Read More »

সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা পরেশ পালের!ভোট পরবর্তী সময়ে কলকাতায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোট পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সকালে হাজিরা দেন তিনি। ভোট পরবর্তীতে কলকাতায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সোজা …

Read More »

এসএসসি দুর্নীতি মামলায় নয়া মোড়!নিয়োগ দুর্নীতিতে ইডি’র জালে আরও এক মিডলম্যান,ধৃত গ্রেফতার সোদপুর থেকে

প্রসেনজিৎ ধর :- এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির জালে আরও এক ব্যক্তি। একটানা প্রায় সাত ঘণ্টা জেরার পর সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকারকে গ্রেফতার করা হয়। সোমবার সকাল থেকে তার বাড়িতে তল্লাশি চালায় ইডির সদস্যরা | সোমবার সকালে সোদপুরের রাজেন্দ্রপল্লী এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, সোদপুরে যে বাড়িতে …

Read More »

এসটিএফের বড় সাফল্য! বাংলা-ঝাড়খণ্ড সীমানায় উদ্ধার পিস্তল-কার্বাইন-সহ বিপুল অস্ত্র,গ্রেফতার ২

দেবরীনা মণ্ডল সাহা :- ফের বাংলা-ঝাড়খণ্ড সীমানা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পশ্চিম বর্ধমানের সালানপুরে রাজ্য পুলিশের এসটিএফের অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালায় এসটিএফ।ওয়ান শটার, পিস্তল, কার্তুজ-সহ একাধিক আগ্নেয়াস্ত্রের সিজার লিস্ট তৈরি করেছে এসটিএফের। ভাগলপুর ও মুঙ্গের থেকে অস্ত্রগুলি …

Read More »

ফের স্বস্তিতে অভিষেক বন্দোপাধ্যায়!অভিষেকের ‘সুপ্রিম’ স্বস্তিতে বহাল রক্ষাকবচ, যেতে পারবেন বিদেশেও

প্রসেনজিৎ ধর :- তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় বাধা দিতে পারবে না ইডি। হাইকোর্টের পর একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্টও। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে সর্বোচ্চ আদালত।তাঁকে রক্ষাকবচ দিল। ইডির দায়ের করা মামলায় তাঁর পক্ষেই রায় প্রধান বিচারপতির বেঞ্চের। অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা নেই। তাঁর বিরুদ্ধে আপাতত কোনও …

Read More »

৮৯ হাজার শিক্ষক পদে নিয়োগ, দুর্নীতির বিতর্কের মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রীর,সিলেবাসে জুড়ছে আরও এক নয়া বিষয়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে ফের বিপুল নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | জানালেন, নতুন ৮৯ হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ৩০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে জানিয়েছেন তিনি। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানে যোগ দেন …

Read More »