Breaking News

editor

মমতার হুঁশিয়ারি,মুহূর্তেই বদলে গেলেন মনিরুল!২৪ ঘন্টার মধ্যে পিছু হটলেন ‘বিক্ষুব্ধ’ মনিরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা :-ভোটের মুখে ভরা জনসভা থেকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই নেত্রীর কথা মেনে নিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ফরাক্কার ‘বিক্ষুব্ধ’ বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। সোমবার নিজেই মনিরুল ইসলাম জানান, দলনেত্রীর নির্দেশ মেনে তিনি আর আলাদা করে …

Read More »

হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন রাকেশ সিং!এখন বিজেপি-র প্রার্থী হওয়ার অপেক্ষা?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার বিচারপতি কৌশিক চন্দ বিজেপি এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার ফলে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা রইল না রাকেশের কাছে। বিজেপির এই নেতার জামিন পাওয়ার পরই জল্পনা শুরু হয়েছে, এবার কি কলকাতা …

Read More »

‘বাংলা, কেরলে যা পরিস্থিতি, তাতেও মাথা নত করেননি’! দলের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের প্রশংসায় মোদী

দেবরীনা মণ্ডল সাহা :-বিজেপির প্রতিষ্ঠা দিবসে জনগণের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশংসা করলেন বিজেপি কর্মীদের। বললেন, দেশের নিরন্তর সেবা করে চলেছেন। সেবার উপরে নির্ভর করে রাজনীতি করা হয় বিজেপিতে।তিনি জানালেন, পশ্চিমবঙ্গ, কেরলে হিংসাকেই ‘রাজনৈতিক সংস্কৃতি’ করা হয়েছে। সেখানেও ভয় পাননি, মাথা নত করেননি বিজেপির কর্মীরা। পাশাপাশি, মোদী জানিয়ে …

Read More »

পর্ণশ্রীর বিজেপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ,চুরির মামলা রুজু!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় রাজনৈতিক অশান্তির ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এবার সেই ঘটনার জেরে পুলিশ তৃণমূলের সঙ্গে যুক্ত ছ’জনকে গ্রেপ্তার করেছে বলে সোমবার পুলিশ সূত্রে …

Read More »

হাজরা মোড়ে মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা!পাপিয়া অধিকারীর মনোনয়ন ঘিরে মুখোমুখি তৃণমূল-বিজেপি

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- মনোনয়ন পর্ব ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মহানগর| হাজরা মোড়ে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়ন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে তৈরি হল চরম উত্তেজনা। তৃণমূল – বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে রাজনৈতিক তরজা তুঙ্গে। সপ্তাহের শুরুতেই মনোনয়ন দিতে শুরু করেছে রাজ্যের শাসক – বিরোধী দলের একাধিক প্রার্থী। আর …

Read More »

“২০২১-২৪ রফাদফা করেছি, এবারও যেন ব্যতিক্রম না হয়”, সাতগাছিয়া থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের, বাঙালি-আবেগে শান দিয়ে বিজেপিকে তোপ অভিষেকের!

প্রসেনজিৎ ধর :-বাঙালি আবেগে শান দিয়ে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, রথে চেপে বিজেপি যেমন পশ্চিমবঙ্গে আসছে, তেমনই উল্টোরথে চেপে বিদায় নেবে। রাজ্যের ভোটারদের হেনস্থা, বাঙালিকে অপমান এবং ভেদাভেদ সৃষ্টির অভিযোগে বিঁধলেন পদ্মশিবিরকে। রায়নার সভা থেকে বিজেপির সঙ্গে সিপিএম-কেও একই বন্ধনীতে ফেলে আক্রমণ শানান তিনি। এদিনের সভা …

Read More »

ভোটের প্রশিক্ষণে পচা খাবার দেওয়ার অভিযোগ! মহকুমা শাসকের সামনেই বিক্ষোভ সরকারি কর্মীদের

দেবরীনা মণ্ডল সাহা :-ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার| খাবার ফেলে দিলেন মহকুমা শাসকের সামনে। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে ও কান্দি রাজ কলেজে চলছিল ভোটের ট্রেনিং। রবিবার সেই ট্রেনিং চলাকালীন পচা খাবার দেওয়া হয় ট্রেনিং সেন্টারের মধ্যে। আর তখনই সব খাবার ফেলে দেওয়া হল ট্রেনিং সেন্টারের মধ্যে। অস্বাস্থ্যকর খাবার দেওয়া নিয়ে …

Read More »

‘গোটা দেশ দেখেছে নির্মম সরকারের মহা জঙ্গলরাজ’,বঙ্গে এসে মালদহের ঘটনাকে ‘পরিকল্পিত মহাজঙ্গলরাজ’ বলে কটাক্ষ মোদীর !

নিজস্ব সংবাদদাতা :-কোচবিহারের রাসমেলার মাঠ থেকে রবিবার বাংলার ভোটপ্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| একদিকে যখন মালদহের কালিয়াচকে বিচারকদের ‘বন্দি’ করে রাখার ঘটনায় তোলপাড় পড়ে গেছে, ঠিক তখনই সেই ক্ষতয় নুন ছিটিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে বেনজির আক্রমণে বিঁধলেন তিনি। প্রধানমন্ত্রীর সাফ কথা, মালদহে যা ঘটেছে তা কেবল বিশৃঙ্খলা নয়, ওটা …

Read More »

রাহুলের মৃত্যুতে স্তব্ধ টলিউড! শিল্পীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতির ডাক আর্টিস্ট ফোরামের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল শুটিং

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার থেকে টলিপাড়ায় সমস্ত শ্যুটিং বন্ধ| টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, চ্যানেলের প্রতিনিধি এবং প্রযোজকদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে শিলমোহর পড়ে গেল।শনিবার বিকেলে পথে নেমেছিলেন টলিপাড়ার অভিনেতারা। প্রত্যেকের মনে ছিল একটাই প্রশ্ন, কেন এভাবে চলে যেতে হল রাহুলকে? সেই দিন দুপুরেই রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের হয়েছে …

Read More »

বেহালায় মুখোমুখি তৃণমূল-বিজেপি! পার্টি অফিসে ভাঙচুরকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকায় রবিবার দুপুরে উত্তেজনা চরমে ওঠে। পোস্টার টাঙানোকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে। একদিকে শাসক দল তৃণমূল কর্মীদের অভিযোগ, তাঁদের পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির বিজেপির দাবি, তাঁদের কার্যালয়ে হামলা …

Read More »