Breaking News

শিক্ষা

এসআইআর-এর জেরে উচ্চ মাধ্যমিকে পরিদর্শকের ‘ঘাটতি’,উচ্চ মাধ্যমিক সামাল দিতে প্রাথমিক থেকে শিক্ষক আনার ভাবনা কাউন্সিলের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই সামনে এসেছে একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। শিক্ষক ঘাটতির কারণে এবছর পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে সমস্যা তৈরি হয়েছে বলে জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই ঘাটতি মেটাতে প্রাথমিক স্কুল থেকে প্রায় ১২ হাজার (সম্ভাব্য সংখ্যা) …

Read More »

আশাকর্মীদের পর প্রতিবাদে ‘বাজেটে ক্ষুব্ধ’ পার্শ্বশিক্ষকরাও, বিকাশ ভবনে ধুন্ধুমার!পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গার্ডরেল টপকে এগোনোর চেষ্টা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য বাজেটে সামান্য ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে ফের উত্তাল শিক্ষা দফতর। আশাকর্মীদের ক্ষোভের আঁচ কাটতে না কাটতেই এ বার পথে নামলেন পার্শ্বশিক্ষকেরা। মাসিক ভাতা মাত্র ১ হাজার টাকা বাড়ানোকে ‘চরম অপমান’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করেন তাঁরা। রাস্তায় বসে পড়ে আন্দোলনকারীদের অবস্থানে …

Read More »

ছাত্র আন্দোলনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা!২৭ মার্চ থেকে হবে পরীক্ষা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ছাত্র আন্দোলনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার। পিছিয়ে দেওয়া হল এক মাস। এর ফলে মার্চ মাসের ২৭ তারিখ থেকে হবে পরীক্ষা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়।শুক্রবার গভীর রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা হবে আগামী ১৭ মার্চ, …

Read More »

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনায় তৎপর কলকাতা পুলিশ!ফেব্রুয়ারিতে ১০ দিন কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ, জানুন কোন পথে পৌঁছবেন গন্তব্যে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতার রাস্তায় বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। আগামী ২,৩, ৬,৭,৯, ১০,১১, ১২ ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে, সে কথা মাথায় রেখেই নতুন করে কিছু ট্র্যাফিক বিধি জারি করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে …

Read More »

বিধানসভা ভোটের আগেই বড় নিয়োগ! একাদশ-দ্বাদশের শিক্ষক চূড়ান্ত প্যানেল প্রকাশে সবুজ সংকেত এসএসসি-র

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের শিক্ষক নিয়োগ সুখবর। আগামী, ফেব্রুয়ারির মধ্যে নতুন শিক্ষক নিয়োগ এসএসসির। একাদশ এবং দ্বাদশ এর শিক্ষক নিয়োগের পরীক্ষার পর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ, এখন চলছে স্কুটিনি। সরকার এর সবুজ সঙ্কেত মিলেছে। আগামী ২০ জানুয়ারির মধ্যেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা বা প্যানেল প্রকাশ করবে এসএসসি। ভোটের আগেই স্কুলে …

Read More »

এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার!জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার বঞ্চিত ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ছিল। তাঁদের মূল দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের দেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাতিল করতে হবে। শূন্যপদ বাড়াতে হবে। কিন্তু সেখানে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। ২ জন চাকরিপ্রার্থীকে …

Read More »

যাদবপুরের সমাবর্তনে রাজ্যপাল!বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার টাকা করে দেবেন রাজ্যপাল?কেন জানেন?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুরস্কার দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন সি ভি আনন্দ বোস। সেখানে গিয়েই এই পুরস্কারের কথা ঘোষণা করেন বোস। তিনি জানিয়েছেন মোট ৭টি পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক পুরস্কারের মূল্য হবে ২৫ হাজার টাকা করে। আগামী বছরের সমাবর্তন থেকে …

Read More »

অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল কেন?সিঙ্গল বেঞ্চের র‍ায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা!কী হবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত্‍?

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রাথমিকে আইনি জট কিছুটা কাটলেও উচ্চ প্রাথমিকে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে নিয়োগের জন্য তৈরি করা ১৬০০টি ‘সুপারনিউমেরিক’ বা অতিরিক্ত শূন্যপদ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট| উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন …

Read More »

নিয়োগে অতিরিক্ত ১০ নম্বর বাতিলের দাবি!চপ-মুড়ি হাতে মিছিলে নতুন চাকরিপ্রার্থীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিজ্ঞতার নিরিখের ১০ নম্বর এবং শুন্যপদ বাতিল থেকে শুরু করে অরিজিনাল ওএমআর প্রকাশের দাবি উঠে এল এসএসসি চাকরিপ্রার্থীদের মিছিলে। হাতে চপ-মুড়ির ঠোঙা, রয়েছে চায়ের কেটলিও। কারণ তাঁদের প্রাপ্য এবং হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে। রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদের এই প্রতীকী চিহ্ন নিয়ে পথে নেমেছেন তাঁরা।২০১৬ …

Read More »

পাহাড়েও নিয়োগে দুর্নীতি! ৩১৩ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন (জিটিএ)-র শিক্ষক নিয়োগ নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর এবার পাহাড়ে শিক্ষক দুর্নীতিতে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ৩১৩ জনের চাকরি বাতিল হওয়ায় ফের শোরগোল পড়ে গিয়েছে।পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ …

Read More »