প্রসেনজিৎ ধর:- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের প্রতিনিধিরা। নিট প্রশ্নপত্র ফাঁস-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নেমেছিল সিজেপি। সেই আন্দোলনে …
Read More »কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে এসএসসির বড় সিদ্ধান্ত! নিয়োগ মামলায় নতুন আইনজীবী, বদলে গেল কমিশনের আইনি লড়াই
নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আইনজীবী বদলে ফেলল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এসএসসির গুরুত্বপূর্ণ মামলার আগেই সরিয়ে দেওয়া হল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। তিনি আর এসএসসির কোনও মামলায় সওয়াল করবেন না। কল্যাণের জায়গায় আইনজীবী ইন্দ্রনীল রায়কে নিয়োগ করা হয়েছে। তাঁর সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করবেন আইনজীবী সুনীত রায়।শুক্রবার কলকাতা হাই কোর্টে …
Read More »শিশু ও মহিলাদের পুষ্টিতে জোর! অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিমের জন্য অতিরিক্ত ২ টাকা বরাদ্দের প্রস্তাব ক্যাবিনেটে
দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও মহিলা উপভোক্তাদের আরও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরম খাবার ও সকালের জলখাবারে ডিম সরবরাহের জন্য প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব অনুমোদনের জন্য আনা হয়েছে। প্রস্তাব কার্যকর হলে প্রতিদিন প্রতিটি মহিলা ও …
Read More »২৬ হাজার চাকরি বাতিলের আবহে ফের মৃত্যু এক শিক্ষিকার, অতিরিক্ত ঘুমের ওষুধে প্রাণ গেল পুরুলিয়ার ইপ্সিতার!
দেবরীনা মণ্ডল সাহা :- চাকরির মেয়াদ শেষ হতে বাকি ছিল আর মাত্র এক মাস। তার আগেই মৃত্যু হল ২০১৬ সালের এসএসসি নিয়োগ মামলায় চাকরি বাতিল হওয়া ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার তালিকায় থাকা এক শিক্ষিকার। মৃতার নাম ইপ্সিতা দাস মহাপাত্র। তিনি পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকার বাসিন্দা এবং পুরুলিয়া ২ নম্বর ব্লকের গোলামারা …
Read More »মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা! আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু লিখিত পরীক্ষা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী বছরের মাধ্যমিকের রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। সোমবার পরীক্ষার দিনক্ষণ-সহ বিস্তারিত সূচি জানাল …
Read More »রাজনীতির প্রভাবমুক্ত নিয়োগে বড় পদক্ষেপ, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে প্রবীণ আইএএস দুষ্মন্ত নারিয়ালাকে দায়িত্ব!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর থেকেই পূর্বতন সরকারের আমলে হওয়া বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোর বার্তা দিয়ে আসছে বিজেপি সরকার। বিশেষ করে শিক্ষক নিয়োগ-সহ একাধিক নিয়োগ দুর্নীতির ঘটনায় রাজ্যজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয়, সে লক্ষ্যেই …
Read More »এক মুঠো ভাত বেশি চাওয়াই ‘অপরাধ’! মিড-ডে মিলকে কেন্দ্র করে শিক্ষাকর্মীর মারে রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র
দেবরীনা মণ্ডল সাহা :- স্কুলে মিড-ডে মিলের খাবার দ্বিতীয়বার চাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল এক খুদের জীবনে। অভিযোগ, অতিরিক্ত খাবার চাইতে যাওয়ার ‘অপরাধে’ বিদ্যালয়ের এক কর্মীর হাতে মার খেয়ে মাথা ফেটে রক্তাক্ত হতে হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের কুতুবপুর জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ে তীব্র …
Read More »আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! বৃহস্পতিবারই প্রকাশিত হবে রাজ্য জয়েন্টের ফল, পরীক্ষার মাত্র ২৬ দিনের মধ্যেই র্যাঙ্ক কার্ড হাতে পাবেন পড়ুয়ারা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার্থীদের জন্য এল সুখবর। আগামী বৃহস্পতিবার, ১৮ জুন প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর। বোর্ড সূত্রে …
Read More »মেধাবীদের পাশে রাজ্য, আজ থেকেই চালু বিবেকানন্দ মেরিট স্কলারশিপ! কৃতী পড়ুয়াদের সংবর্ধনা মঞ্চে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সরকার বদল হতেই জাতীয় শিক্ষা নীতির আওতায় বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও কড়া বার্তা দিয়েছেন তিনি।আজ,সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের …
Read More »মারণরোগের সঙ্গে প্রতিদিনের লড়াই, তবুও স্বপ্ন ছাড়েনি অদ্রিজা! উচ্চ মাধ্যমিকে যুগ্ম দশম হয়ে নজির কৃতী ছাত্রীর
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জীবনের সবচেয়ে কঠিন লড়াই জিতে নেওয়ার পর এবার মেধার ময়দানেও নজির গড়লেন অদ্রিজা গণ। মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে টানা চার বছরের লড়াই, ৮২টি কেমোথেরাপির ধকল— সব বাধা পেরিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় জায়গা করে নিলেন উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা এই কৃতী ছাত্রী। ৪৮৭ নম্বর পেয়ে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal