প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের আগে, নরেন্দ্রপুরের ফ্ল্যাটে থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছেন নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মৃতের বান্ধবী সহ আরও একজনকে। কি কারণে এই দুর্ঘটনাটি ঘটল সেই …
Read More »ভোটের মুখে শহর কলকাতায় বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, এসটিএফের জালে এক!নাবালকের কাছে মিলল তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, দু’টি পিস্তলও
দেবরীনা মণ্ডল সাহা :-আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ সহ গ্রেপ্তার নাবালক। গোপন সূত্রে খবর পেয়ে শহর কলকাতায় অভিযান চালিয়ে এই সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।অভিযুক্ত নাবালকের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ। গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই খবর পেয়েই বুধবার …
Read More »দমদম জংশনে ট্র্যাফিক ব্লক!পরপর দু’দিন শিয়ালদহ শাখায় ট্রেন বিভ্রাট,কোন কোন ট্রেন বাতিল? জানুন বিস্তারিত
প্রসেনজিৎ ধর, কলকাতা :- সপ্তাহান্তের ছুটিতে ফের ট্রেন বিভ্রাটের কবলে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা। দমদম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনি ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৪ এপ্রিল শনিবার রাত থেকে ৫ এপ্রিল রবিবার ভোর পর্যন্ত এই কাজের …
Read More »স্ট্র্যান্ড রোডে আঁটোসাঁটো নিরাপত্তা!অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিলেনিয়াম পার্ক ও ফেরিঘাট
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে কোনও রকম অশান্তি যাতে না হয়, তাই আগেই স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছিল। এবার শুক্রবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্কও| সাধারণ পর্যটকদের পার্ক থেকে বের করে দেওয়ার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ব্যস্ততম শিপিং …
Read More »ভোটের মুখে কলকাতায় এক কোটিরও বেশি টাকা উদ্ধার করল ইডি! সোনা পাপ্পুর বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র
দেবরীনা মণ্ডল সাহা :-কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানে ফের উদ্ধার হল নগদ টাকা। এক সংস্থার কর্তার বেহালার বাড়ি থেকে নগদ এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। অস্ত্র উদ্ধার হয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি থেকেও।জমি দখল করে বেআইনি নির্মাণ সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় আজ বুধবার সকাল …
Read More »কলকাতায় হাড়হিম হত্যা!মেয়ের সামনেই ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন কসবায়,গ্রেফতার স্বামী
প্রসেনজিৎ ধর, কলকাতা :- কসবায় হত্যাকাণ্ড। ছোট্ট মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পালানোর সময় অভিযুক্তকে ধরে ফেলেন এলাকাবাসীরাই। তুলে দেওয়া হয় কসবা থানার পুলিশের হাতে।মৃতার নাম স্বপ্না সিং। বয়স ৪২ বছর। তিনি বোসপুকুর রোড এলাকার বাসিন্দা। অভিযোগ, রবিবার ভোর ৪টা নাগাদ মহিলার স্বামী বিনোদ সিং ধারালো …
Read More »প্রবল দুর্যোগে ১ ঘণ্টার উপরে মাঝ আকাশে চক্কর মমতার বিমানের!অবশেষে দুর্যোগ মাথায় দমদম বিমানবন্দরে নামল মমতার বিমান
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রবল দুর্যোগে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। অন্ডাল থেকে বিকেল ৪টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানের। সেই মতো ওড়ে ফ্লাইট। কিন্তু কলকাতায় বিমান ঢোকার আগেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। বিমানবন্দর চত্বরে বৃষ্টির দাপট আর ঝোড়ো …
Read More »গড়িয়ায় হাড়হিম কাণ্ড এক বিউটি পার্লারে!মহিলাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরি যুবক
প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভরদুপুরে ভয়াবহ হত্যাকাণ্ড। গড়িয়ায় নিজের বিউটি পার্লারের ভেতরেই এক মহিলাকে নৃশংসভাবে খুন। খুনের পর আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে গড়িয়ার তেঁতুলতলায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই জোড়া মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রূপবাণী দাস। বয়স আনুমানিক ৫০ বছর। …
Read More »আরজি করে লিফ্টে মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ! মামলা দায়েরের অনুমতি আদালতের
প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের লিফ্টে আটকে দমদমের বাসিন্দার মৃত্যুর ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের গোচরে আনা হয় বিষয়টি। মামলাকারীর আবেদন শুনে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দেন তিনি। মামলা দায়েরের পরই শুনানির দিন ধার্য করা হবে।মামলাকারী …
Read More »আরজি করে দুর্ঘটনাগ্রস্ত লিফ্টের স্বাস্থ্যপরীক্ষা হয় মাসের শুরুতেই!লিফ্ট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় ফের হবে ফরেন্সিক পরীক্ষা
প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর হাসপাতালে যে লিফ্টে আটকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেই লিফ্টের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল চলতি মাসের শুরুতেই। যে সংস্থার লিফ্ট, তারা সাধারণত ২৫ থেকে ৩০ দিন অন্তর হাসপাতালের লিফ্টগুলি পরীক্ষা করে দেখে। মাসে এক বার করে লিফ্টের অডিট হয়। সেগুলি সক্রিয় রয়েছে কি …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal