Breaking News

কলকাতা

অফিস টাইমে শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন! পর্যাপ্ত জল মেলেনি, কাজ করেনি অগ্নিনির্বাপণ ব্যবস্থাও, দমকলের অভিযোগ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সপ্তাহের প্রথম কর্মদিবসেই শিয়ালদহ স্টেশনে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। সোমবার সকালেই স্টেশনের বাইরে ফুড প্লাজার একটি খাবারের দোকান থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ব্যস্ত সময়ে স্টেশন চত্বরে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে হইচই শুরু …

Read More »

চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগ! বাংলায় সক্রিয় পাচারচক্রের হদিস, নিউটাউন থেকে গ্রেফতার বাংলাদেশি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চাকরি দেওয়ার নাম করে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, গত প্রায় চার মাস ধরে পরিবারকে …

Read More »

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক! বাতিল একাধিক লোকাল, সংক্ষিপ্ত লালগোলা-শিয়ালদহ, কবে-কখন বন্ধ থাকবে ট্রেন চলাচল?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তাহান্তে রেললাইনে গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নিতে চলেছে শিয়ালদহ ডিভিশন। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ভোগান্তির আশঙ্কা রয়েছে নিত্যযাত্রীদের।রেলের তরফে শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তি …

Read More »

‘রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! ন্যাশনাল মেডিক্যালে তীব্র বিতর্ক, একাধিক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রক্তদান শিবিরে ডাক্তারি পড়ুয়াদের ভূমিকা নিয়ে তৈরি হল বিতর্ক। অভিযোগ, চিকিৎসক না হয়েও ন্যাশনাল মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়া রক্তদান শিবিরে ‘মেডিক্যাল অফিসার’-এর দায়িত্ব পালন করেছেন। বিষয়টি সামনে আসতেই পড়ুয়াদের সতর্ক করল কলেজ কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন ঘটনায় কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে …

Read More »

পার্ক স্ট্রিটে রেক বিকল, সন্ধ্যার ব্যস্ত সময়ে বিপর্যস্ত ব্লু লাইন! প্রায় আধ ঘণ্টা ভাঙা পথে মেট্রো, চরম দুর্ভোগে অফিসফেরত যাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে ফের বিপর্যস্ত কলকাতা মেট্রোর ব্লু লাইন। পার্ক স্ট্রিট স্টেশনে একটি রেক বিকল হয়ে যাওয়ায় প্রায় আধ ঘণ্টা ব্যাহত হয় মেট্রো পরিষেবা। এর জেরে চরম ভোগান্তিতে পড়েন অফিসফেরত যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ট্রেন না আসায় বিভিন্ন স্টেশনে ক্রমশ বাড়তে থাকে যাত্রীদের ভিড়।মেট্রো …

Read More »

এসএসকেএমে মর্মান্তিক দুর্ঘটনা! আচমকা গাছ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, নলহাটি থেকে আত্মীয়াকে চিকিৎসা করাতে এসেছিলেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসকেএম হাসপাতাল চত্বরে আচমকাই গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটি থানা এলাকার বাসিন্দা। পরিবারের এক সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে কলকাতায় এসেছিলেন তিনি। সোমবার সকালে হাসপাতালের ইউরোলজি বিভাগের বাইরে একটি বেঞ্চে বসেছিলেন রাহিদা। আচমকাই একটি বহু …

Read More »

ধর্মতলার বিধান মার্কেট নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ! ৭ দিনের মধ্যে দোকান সরিয়ে জোকা মেট্রোর কাজ শুরুর সবুজ সঙ্কেত,ব্যবসায়ীদের পুনর্বাসনে বিশেষ নজর হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ধর্মতলা-জোকা মেট্রো প্রকল্পের কাজে বড়সড় জট কাটল কলকাতা হাই কোর্টে। বিধানচন্দ্র রায় মার্কেটের ৩২১টি স্টল সরিয়ে মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিল আদালত। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, সাত দিনের মধ্যে দোকানদারদের সরানোর প্রক্রিয়া শুরু করতে হবে। তবে মেট্রোর কাজ শেষ …

Read More »

থেঁতলানো মুখ! নিউটাউনে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, কাঁধে চাপিয়ে রাস্তায় ফেলে চম্পট! প্রকাশ্যে নজরদারি ক্যামেরার ফুটেজ, আটক ৪

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিউটাউনে যুবক সৌরভ বিশ্বাসের থেঁতলানো বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক চারজনই মৃত যুবকের পরিচিত এবং বন্ধু। শনিবার সকালে স্বামীজি নগর এলাকায় একটি বস্তার ভিতর থেকে সৌরভের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।দেহ উদ্ধারের সময় যুবকের মুখ …

Read More »

দাউদাউ আগুনে ৯ মৃত্যু, তারপর থেকেই বেপাত্তা! ৩ দিন পর বেহালার বাড়ি থেকে গ্রেপ্তার ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্র

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন হোটেল মালিক বীরেশ্বর মিত্র। মঙ্গলবার গভীর রাতে হোটেলে আগুন লাগার পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। শনিবার ডায়মন্ড হারবার রোড সংলগ্ন বেহালার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে দাউদাউ করে …

Read More »

বেআইনি হোটেলে কড়া পদক্ষেপ! নিউ মার্কেটের ১১টি হোটেল বন্ধ, ২৪ ঘণ্টার মধ্যে আবাসিকদের অন্য আশ্রয় খোঁজার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- নিউ মার্কেট এলাকায় বেআইনি ও অগ্নি-নিরাপত্তাহীন হোটেলের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ প্রশাসনের। শুক্রবার পুরসভা ও দমকলের যৌথ কমিটি পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালায়। একের পর এক হোটেল পরিদর্শনের পর এখনও পর্যন্ত ১১টি হোটেল বন্ধের নোটিস দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবাসিকদের দ্রুত হোটেল খালি করতে হবে। …

Read More »