প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলে যোগ দিলেন পাহাড়ের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে দলের পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি। তাঁর যোগদানে উপস্থিত ছিলেন শশী পাঁজা এবং ব্রাত্য বসু।তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘জনগণের ভোটকে অনাদর করলাম না। জনগণ খারাপ পাবেন না। আমার উপর বিশ্বাস …
Read More »‘চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছি’, মায়াপুরে দাঁড়িয়ে হিন্দুত্বে শান দিলেন অমিত শাহ!
দেবরীনা মণ্ডল সাহা:-সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই মায়াপুরে গিয়ে হিন্দুত্বে শান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবেই তুলে ধরলেন তিনি। ভোটের আগে তাঁর এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এদিন শাহের মুখে শোনা গেল হরে কৃষ্ণ। তিনি বলেন, চৈতন্যদেব ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন। গোটা …
Read More »রাজ্যের মুকুটে জোড়া পালক!গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি, কনকচূড় চালের আন্তর্জাতিক স্বীকৃতি, ‘মাটির সৃষ্টি’ প্রকল্পকেও শংসাপত্র রাষ্ট্রপুঞ্জের
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের রাজ্য সরকারের কর্মসূচি আন্তর্জাতিক স্বীকৃতি পেল। পশ্চিমাঞ্চলের রুক্ষ, অনুর্বর জমিতে কৃষিকাজের উন্নতির জন্য সরকারের ‘মাটির সৃষ্টি’ প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দিলো রাষ্ট্রপুঞ্জ। বুধবার এই খবর জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা ওই পোস্টে লেখেন, ‘আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ২০২০ সালে আমরা …
Read More »ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল মারুতি! উচ্চ মাধ্যমিকের ডিউটি সেরে ফেরার পথে মৃত ২, জখম আরও ৩
প্রসেনজিৎ ধর :- উচ্চ মাধ্যমিক পরীক্ষার ‘ডিউটি’ সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক শিক্ষিকার। তাঁর সঙ্গে প্রাণ গেল গাড়িচালকের। গুরুতর জখম শিক্ষিকার সহকর্মী-সহ আরও তিন জন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকার ঘটনা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপা প্রামাণিক কেশপুর গার্লস হাইস্কুলের ইংরাজি বিষয়ের …
Read More »ফোন রেখে পড়াশোনায় মন দিতে বলেন অভিভাবক,তাতেই বর্ধমানে গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী!
দেবরীনা মণ্ডল সাহা :- উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলছে। এইবার প্রথম সেমিস্টারের ভিত্তিতে হচ্ছে পরীক্ষা। আর তার মধ্যেই ঘটল মর্মান্তিক ঘটনা। পরীক্ষার সময় মোবাইলে মন। আর মোবাইলেই মেতে ছিলেন তরুণী। শেষে মায়ের বকুনিতে অভিমান আর তারপরই আত্মঘাতী হলেন সেই পরীক্ষার্থী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের মেমারিতে।মৃত পড়ুয়ার নাম রুকসানা …
Read More »মৃত মায়ের চক্ষু বিক্রি নয়, চক্ষুদানই করেছিলেন আমিরচাঁদ!পুলিশের অতি সক্রিয়তা নিয়ে তুলোধনা আদালতের, অবশেষে জামিন সমাজকর্মীর
প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রয়াত মায়ের চক্ষুদান করানোয় গ্রেফতার হয়েছিলেন সমাজকর্মী আমিরচাঁদ শেখ। তিন দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন তিনি। আদালতে মুখ পুড়ল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের। চক্ষুদানের নথি থাকার পরেও কেন অতি সক্রিয় পুলিশ, সে ব্যাপারে প্রশ্ন করে আদালত। কেন সেই নথি পুলিশ দেখেনি, তা নিয়েও প্রশ্ন ওঠে। …
Read More »নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু!বারাসতের তরুণী নার্সের ফুসফুসে ভয়াবহ সংক্রমণ, নিপার সংক্রমণে প্রথম প্রাণহানি রাজ্যে
প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃত্যু হল |বারাসতের হাসপাতালে গত দেড় মাস ধরে চিকিৎসাধীন ছিলেন মহিলা নার্স। বৃহস্পতিবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। গত ৪ জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন ওই মহিলা নার্স। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের মধ্যেই অবস্থার অবনতি হয়ে কোমায় চলে …
Read More »ট্রেনিং চলাকালীন মর্মান্তিক পরিণতি সিভিক ভলান্টিয়ারের!উত্তপ্ত ফুলবাড়ির ক্যাম্প
দেবরীনা মণ্ডল সাহা :- ফুলবাড়িতে প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু। সোমবার সকালে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। মৃতের নাম পঙ্কজ বর্মন। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা ছিলেন তিনি। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১২ নম্বর পুলিশ ব্যাটালিয়ানে প্রশিক্ষণের জন্য আসেন। এদিকে এই ঘটনার পরে সোমবার সকালে বেতন বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে ব্যারাকের ভিতরেই সিভিক …
Read More »শুরুতেই বিপত্তি!গোসাবায় বিজেপির কর্মশালায় দিলীপকে নিয়েই ভেঙে পড়ল সভামঞ্চ
প্রসেনজিৎ ধর :-গোসাবায় বিজেপির কর্মশালা শুরুর আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সভামঞ্চ। ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কর্মশালা চত্বরে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দিলীপ ঘোষ সহ উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।রাজ্য জুড়ে বিজেপির …
Read More »ফের ভূমিকম্প!সিকিমের ভূমিকম্পে ফের কেঁপে উঠল দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২৪ ঘণ্টার ব্যবধানে আবার কেঁপে উঠল সিকিমের বিস্তীর্ণ এলাকা। এখনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে ভূমিকম্পের ফলে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে।শনিবার সন্ধ্যায় ফের কেপে উঠল সিকিমের মাটি। সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে গ্যাংটক এবং সিকিমের অন্য অংশে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal