Breaking News

রাজ্য

কোভিড বিধি বজায় রেখে শুরু হল স্নাতকস্তরে ভর্তি, ৩১ অগাস্ট থেকে স্নাতকোত্তরে ভর্তি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্য সরকারের নির্দেশিকা মতো আজ ১৮ জুলাই থেকে স্নাতকস্তরে ভর্তির আবেদন শুরু হয়েছে | করোনা বিধি মেনে এবারও অনলাইনেই করা যাবে আবেদন | অর্থাৎ যাঁরা কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাঁরা নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে পারবেন | উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই কবে থেকে ভর্তি প্রক্রিয়া …

Read More »

রাজ্যে খোঁজ মিলল হেরোইন তৈরির কারখানার,বিলাসবহুল বাড়ির অন্দরে রমরমা মাদক কারবার,কাটোয়ায় এসটিএফ -এর জালে প্রাক্তন নৌসেনা কর্মী!

প্রসেনজিৎ ধর :- পশ্চিমবঙ্গে এবার খোঁজ পাওয়া গেল হেরোইন তৈরির কারখানার | শুক্রবার রাতে কাটোয়ার রাজুয়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন তৈরির কারখানার খোঁজ পায় রাজ্য পুলিশের এসটিএফ | প্রাক্তন নৌসেনা কর্মী গোলাম মোর্শেদের প্রাসাদ সম বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ | এই ঘটনায় গোলাম মোর্শেদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ …

Read More »

এ বছর একাধিক রাজ্যে পালিত হবে একুশে জুলাই, বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার কারণে গত দু’বছর বন্ধ ছিল প্রকাশ্য সমাবেশ | ওই সময়ে তৃণমূল কংগ্রেস ২১ জুলাই পালন করেছিল ভার্চুয়ালি | এবার পুরোনো জায়গাতেই ফিরছে শহিদ দিবসের মহাসমাবেশ | ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সুর একুশের মঞ্চ থেকেই বেঁধে দিতে চাইছেন নেত্রী | তাই রাজ্যে রাজ্যে তা ছড়িয়ে …

Read More »

দুর্গাপুরের অয়েল প্ল্যান্টে শ্রমিকের দেহ উদ্ধার,খুন না আত্মহত্যা?‌তদন্তে পুলিশ!’মানসিকভাবে চাপ দেওয়া হত’,অভিযোগ পরিবারের

প্রসেনজিৎ ধর :- দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্য | ক্ষতিপূরণের দাবিতে পুলিশকে মৃতদেহ তুলতে বাঁধা দেন শ্রমিকরা | তবে কী এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি | যদিও মৃতের দাদার অভিযোগ, বাড়িতে গিয়ে বারংবার কারখানায় মানসিক ও শারীরিকভাবে কাজের জন্য চাপ দেওয়া …

Read More »

কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতি,প্রতারণার অভিযোগে রানাঘাট থেকে গ্রেফতার ২

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ | কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে ভুয়ো ই-মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ | নদিয়া জেলার রানাঘাট থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা| লালবাজারের সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা রানাঘাটে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার …

Read More »

করোনা আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ছে কালাজ্বর, রাজ্যের ১১টি জেলায় আক্রান্ত ৬৫ জন!উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

প্রসেনজিৎ ধর :- করোনা আতঙ্কের মধ্যেই রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে কালাজ্বর | রাজ্যের ১১ টি জেলায় কমপক্ষে ৬৫ জন এখনও পর্যন্ত কালাজ্বরে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে| আশঙ্কা করা হচ্ছে এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে | আর তাতেই উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা | মাটির স্যাঁতসেতে দেওয়াল বা …

Read More »

কয়লাকাণ্ডে গ্রেফতার ইসিএলের প্রাক্তন ও বর্তমান ৭ আধিকারিকের ৫ দিনের সিবিআই হেফাজত!

প্রসেনজিৎ ধর :- কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার ইসিএলের ৭ প্রাক্তন ও বর্তমান আধিকারিক | আজ তাদের ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত | বৃহস্পতিবার তাদের কলকাতা থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে তাদের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী | বুধবার সকালে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য …

Read More »

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির তদন্ত কতদূর?সিবিআই-এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট | বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দেন কলকাতা হাইকর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে মঙ্গলবারের মধ্যে মামলার তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত | প্রাথমিক টেট …

Read More »

সারদা কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই-কে সক্রিয় করতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সারদা মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআইকে সক্রিয় করতে দায়ের হল জনস্বার্থ মামলা | রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী মামলাটি করেছেন | মামলার শুনানি হতে পারে আগামী সোমবার | সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেন | এই মর্মে আদালতকে চিঠি …

Read More »

ফেরার বিনয় মিশ্রকে ‘আর্থিক অপরাধী’ ঘোষণা করার পথে ইডি!

প্রসেনজিৎ ধর :- কয়লা ও গোরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | দীর্ঘদিন ধরে পলাতক বিনয় মিশ্রকে এবার ‘আর্থিক অপরাধী’ ঘোষণা করার তোড়জোড় শুরু করল ইডি | ইতিমধ্যেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এই মর্মে আবেদন জানানো হয়েছে ইডির পক্ষ থেকে | এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দিল্লি দফতর ২০১৮-র …

Read More »