Breaking News

রাজ্য

পোষা কুকুরের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী, চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের কাঁকসায়!

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান :- বড়সড় চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর মহকুমার কাঁকসা থানা এলাকায় | পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করা ঘটনায় গ্রেফতার স্বামী | কেননা এদিন সকালেই জানাজানি হয় যে গতকাল রাতে স্ত্রীকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক স্বামী| সেই ব্যক্তির কথা …

Read More »

ফের ধস নামল কালিম্পংয়ে, সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন!ঘূর্ণাবর্তের জোড়া দাপটে উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি

দেবরীনা মণ্ডল সাহা :- ঘূর্ণাবর্তের জোড়া দাপটে উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি | কালিম্পংয়ে নামল ধস | ধস নামার জেরে কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে | আপাতত পূর্ত দফতরের কর্মীদের তৎপরতায় চলছে রাস্তা পরিষ্কারের কাজ | নাগাড়ে বৃষ্টির জেরে সোমবার ফের কালিম্পঙে ধস নামল | তাও …

Read More »

ফের কিছুটা বাড়ল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ! একই সঙ্গে ঊর্ধ্বমুখী মৃত্যু সংখ্যাও,গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ১১

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ছুটির দিন ফের কিছুটা বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণ | একই সঙ্গে ঊর্ধ্বমুখী মৃত্যু সংখ্যাও | একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ৭০৭ জন | সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ |শুক্রবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছিল। শনিবার তা আরও বেড়ে যায়। রবিবারও বজায় …

Read More »

রাস্তার হাল বেহাল! জাতীয় সড়ক সংস্কারের দাবিতে চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

অভিষেক সাহা, মালদহ :- দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা রাস্তার| অভিযোগ জানানো হয়েছে একাধিকবার | মেলে প্রতিশ্রুতিও | কিন্তু কাজ এগোয়নি কিছুই | বরং বর্ষায় আরও খারাপ অবস্থা হয় রাস্তার | আর তাই দ্রুত জাতীয় সড়ক সংস্কারের দাবিতে চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে …

Read More »

অমানবিক! চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীনকে পোস্টে বেঁধে মারধোর মালদহে,তৎপর পুলিশ

নিজস্ব সংবাদদাতা, মালদহ :- এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী | শুধুমাত্র চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে চলল বেধড়ক মারধর | ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ী গৌড় কলেজ সংলগ্ন একটি পোট্রল পাম্পের সামনে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে,স্থানীয়দের দাবি, রবিবার সকালে ওই …

Read More »

প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় শুভেন্দুকে তলব সিআইডি-র,তৈরি ৫ সদস্যের টিম, ভবানীভবনে তৎপরতা তুঙ্গে!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যু ঘটনায় তৎপর সিআইডি | রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে ৫ সিআইডি অফিসারের একটি টিম |জানা গিয়েছে, সোমবার বেলা ১১টায় ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে শুভেন্দুকে| সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার যদি শুভেন্দু অধিকারী হাজিরা না …

Read More »

থানার কোয়ার্টারের মধ্যেই উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- থানার পাশের ব্যারাক থেকে উদ্ধার হল পুলিশকর্মীর ঝুলন্ত মৃতদেহ | ঘটনার জেরে শোরগোল পড়ল পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায় | সেখানেই কেশপুর থানা ভবনের পাশেই থাকা পুলিশ ব্যারাকেই এদিন উদ্ধার হয় সঞ্জীব চৌধুরী নামে ওই পুলিশকর্মীর দেহ | তিনি এসআই পদে কর্মরত ছিলেন | পুরুলিয়ার বাসিন্দা …

Read More »

হাওড়ার জগৎবল্লভপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিনব কায়দায় চলছে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম নেওয়ার কর্মসূচি!

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- হাওড়ার জগৎবল্লভপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিনব কায়দায় লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার কর্মসূচি চলছে | সেখানে দেখা গেল থিমের আকারে লক্ষীর ভান্ডার এর ফর্ম নেওয়ার কর্মসূচি চলছে | বাড়ির মহিলারা এখন ব্যস্ত ফর্ম ফিলাপে | রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে …

Read More »

‘দুয়ারে সরকার’ ক্যাম্পে নানা জনকল্যাণ প্রকল্পে সাধারণ গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের সুবিধা দিতে এগিয়ে এলেন বারুইপুরের মহকুমা শাসক ও বিডিও!

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- ‘দুয়ারে সরকার’ শিবিরে উপস্থিত হয়ে উপভোক্তাদের একাধিক জনকল্যাণ প্রকল্পের সাধারণ গ্রামবাসী ও ছাত্রীদের সুবিধা দিতে এগিয়ে গেলেন বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার,ও বারুইপুরের বিডিও | দক্ষিণ ২৪ পরগণার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর রত্নেশ্বর হাইস্কুলের দুয়ারে সরকার ক্যাম্পে মডেল ক্যাম্প হিসেবে তুলে ধরার জন্য বিভিন্ন …

Read More »

একই যুবককে পরপর করোনা টিকার ৩টি ডোজ দিলেন নার্স, চাঞ্চল্য নাগরাকাটায়,অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টিকা-গ্রহীতা!

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- করোনা টিকাকরণে চরম গাফিলতির অভিযোগ উঠল জলপাইগুড়িতে | ফোনে কথা বলতে বলতে একই ব্যক্তিকে পর পর টিকার তিনটি ডোজ দিলেন নার্স | বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে নাগরাকাটা ব্লকের ধূপপাড়া স্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণ শিবিরে | পরপর তিনটি টিকা নিয়ে আচ্ছন্ন বোধ করতে থাকেন পেশায় রাজমিস্ত্রি পরিতোষ রায় | …

Read More »