Breaking News

রাজ্য

অগস্টে মালদহ মেডিক্যালে ৮৯ শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, নেপথ্যে অপুষ্টিই বড় কারণ! পরিকাঠামোর ত্রুটি মেরামতের নির্দেশ বিশেষজ্ঞ দলের

নিজস্ব সংবাদদাতা:- অগস্ট মাসের শুরু থেকে ২৯ তারিখ পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে মোট ৮৯ শিশুর। শনিবার স্বাস্থ্য ভবনের নির্দেশে মালদহে যাওয়া বিশেষজ্ঞ প্রতিনিধি দলের পর্যালোচনায় এই পরিসংখ্যান সামনে এসেছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ, শিশুমৃত্যুর পিছনে অন্যতম বড় কারণ সদ্যোজাত এবং প্রসূতিদের অপুষ্টি। একই সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত দুর্বলতা …

Read More »

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক! বাতিল একাধিক লোকাল, সংক্ষিপ্ত লালগোলা-শিয়ালদহ, কবে-কখন বন্ধ থাকবে ট্রেন চলাচল?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তাহান্তে রেললাইনে গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নিতে চলেছে শিয়ালদহ ডিভিশন। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ভোগান্তির আশঙ্কা রয়েছে নিত্যযাত্রীদের।রেলের তরফে শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তি …

Read More »

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পড়ুয়ার ঝুলন্ত দেহ! কেন এমন পরিণতি, তদন্তে পুলিশের নজরে একাধিক সম্ভাবনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হস্টেল থেকে উদ্ধার হল এক ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। মৃত ছাত্রীর নাম তৃষা সাহা (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের এমএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি শিলিগুড়িতে। ঘটনার খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিশ দ্রুত বিশ্ববিদ্যালয়ের হস্টেলে …

Read More »

সম্পত্তির লোভে মায়ের চোখের সামনেই বাবাকে গলা টিপে খুন! ছেলের ‘হাতিয়ার’ দস্তানা, ইন্ধনের অভিযোগ বৌমার, চন্দননগর আদালতে দম্পতির যাবজ্জীবন

প্রসেনজিৎ ধর,হুগলি:- চন্দননগর আদালতে চাঞ্চল্যকর বাবা খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন ছেলে ও পুত্রবধূ। সম্পত্তির লোভে স্ত্রীর প্ররোচনায় ছেলে বাবাকে খুন করেছিল বলে অভিযোগ। খুনের সময় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে হাতে দস্তানা পরেছিল অভিযুক্ত ছেলে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে অভিযুক্ত অমিত কোলে এবং তাঁর স্ত্রী পুজা কোলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চন্দননগর …

Read More »

‘বাউল সংস্কৃতি ও শিক্ষার প্রসারে জমি ব্যবহার করতে চাই’! ৪ বিঘাজমি দখলের অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল

প্রসেনজিৎ ধর :-বীরভূমের ইলামবাজারে নিজের জমি দখল হয়ে থাকার অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন বিশিষ্ট বাউলশিল্পী পূর্ণদাস বাউল। মঙ্গলবার ছেলে দিব্যেন্দু দাস বাউলকে সঙ্গে নিয়ে বীরভূমের জেলাশাসক ধবল জৈনের কাছে অভিযোগ জানান তিনি। জমিটি উদ্ধারের পাশাপাশি বাউল সংস্কৃতি ও শিক্ষার কাজে তা ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছেন শিল্পী।পূর্ণদাস বাউলের দাবি, ইলামবাজারের …

Read More »

‘১০-এ ৯ না পেলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব’, ১০০ দিনেই সরকারের কাজ নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রথমবার বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। এবার সরকারের ১০০ দিন পূর্তিকে সামনে রেখে জনসংযোগে জোর দিতে চলেছে শাসকদল। আগামী ১৮ আগস্ট, মঙ্গলবার ১০০ দিনে পা দেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এই উপলক্ষে শুধু আনুষ্ঠানিক উদযাপন নয়, সরকারের কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে …

Read More »

নেতাজিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদে স্বাধীনতা দিবসেই উত্তাল মালদা, ২৪ ঘণ্টার মৌন অনশনে নেতাজিপ্রেমী নাগরিকরা!দ্বিতীয় দিনেও চলে অবস্থান

প্রসেনজিৎ ধর :- স্বাধীনতা দিবসেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে পথে নামলেন মালদার নেতাজিপ্রেমী নাগরিকরা| কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে করা মন্তব্য এবং নেতাজির মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে হবিবপুর থানার বুলবুলচণ্ডীর অনাইল এলাকায় শুরু হয় ২৪ ঘণ্টার মৌন অনশন। স্বাধীনতা দিবসের দিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া …

Read More »

দেশপ্রেমের আবেগের কাছে হার মানল জলবন্দি স্কুল! চারপাশে জল, তবু নৌকায় চেপে জাতীয় পতাকা উত্তোলনে হাজির সবংয়ের খুদেরা—‘বন্দে মাতরম’-এ মুখরিত স্কুল চত্বর

দেবরীনা মণ্ডল সাহা :-চারদিকে জল। টানা বৃষ্টিতে জলের তলায় স্কুলে যাওয়ার রাস্তা থেকে শুরু করে গোটা স্কুল চত্বর। হেঁটে স্কুলে পৌঁছনোর কোনও উপায় নেই। কিন্তু স্বাধীনতা দিবসের আবেগে সেই প্রতিকূলতাও হার মানল সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের কাছে। স্কুল চত্বর জলমগ্ন থাকায় নৌকায় চেপেই জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ …

Read More »

‘ওদের জেলে দেখতে চাই’! কেশপুরের মঞ্চ থেকে এসপি পাপিয়াকে কড়া নির্দেশ শুভেন্দুর, ‘শাহের কথায়’ ক্ষুদিরামের ভিটেয় ৫ কোটি বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কেশপুরে গিয়ে একদিকে উন্নয়নের বার্তা, অন্যদিকে পুরনো দিনের ‘অত্যাচার’-এর অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে কেশপুরে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অত্যাচার এবং রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে এবার সেই মামলাগুলি ফের খোলার নির্দেশ দিলেন তিনি। সভামঞ্চ থেকেই পশ্চিম মেদিনীপুরের …

Read More »

‘জেল ভরো’ ঘিরে রণক্ষেত্র আসানসোল! পুলিশের একের পর এক ব্যারিকেড ভাঙল বামেদের মিছিল, মীনাক্ষী-সহ গ্রেফতার একাধিক নেতা

দেবরীনা মণ্ডল সাহা :-কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ, কর্মসংস্থানের দাবি, চার শ্রম কোড বাতিল এবং সামাজিক সুরক্ষার দাবিতে বামপন্থীদের দেশব্যাপী ‘আইন অমান্য’ ও ‘জেল ভরো’ আন্দোলন ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। পুলিশ লাইন সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধস্তাধস্তির ঘটনায় ছড়ায় তীব্র উত্তেজনা। একের পর …

Read More »