Breaking News

দেশ

নভেম্বর মাসেই কলকাতায় আসছেন অমিত শাহ!বিজেপির ‘বঞ্চনা’র সমাবেশে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ব্রিগেডে। আসবেন আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীর দিনে। শুক্রবার সেই নিশ্চয়তা মিলেছে। তবে তার আগেই আগামী ২৯ নভেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, শুক্রবার দিল্লিতে শাহের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আগামী ২৯ নভেম্বর …

Read More »

শিক্ষক নিয়োগ দুর্নীতি:সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য গঠিত হল বিশেষ বেঞ্চ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলির জন্য আগেই ডেডলাইন স্থির করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিয়ে শীর্ষ আদালত ৬ মাস সময়সীমা বেঁধে দিয়েছে মামলাগুলির শুনানি শেষ করার জন্য। গতকালই এই বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী …

Read More »

ইডির সমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তোপ দেগে আবগারি দুর্নীতি মামলায় ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল!

দেবরীনা মণ্ডল সাহা :- বৃহস্পতিবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হওয়ার কথা ছিল আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তবে এদিন সকালেই বিবৃতি জারি করে কেজরি জানিয়ে দিলেন, তিনি হাজিরা দিতে যাচ্ছেন না। বৃহস্পতিবার ইডির দফতরে সকাল থেকেই কঠোর নিরাপত্তা চোখে পড়ছিল। কিন্তু কেজরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, …

Read More »

‘১০০ দিনের কাজ নিয়ে অভিষেকের চিঠির উত্তর এসেছে’‌,জানালেন সিভি আনন্দ বোস!তা মুখ্যমন্ত্রীকে পাঠালেন রাজ্যপাল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি ও স্মারকলিপি জমা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। সেই চিঠি আবার রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন কেন্দ্র্রের কাছে। সেই চিঠির জবাব এসেছে বলে বুধবার নিজেই জানালেন রাজ্যপাল। তিনি এটাও জানিয়েছেন …

Read More »

কামদুনি কাণ্ডে মুক্তিপ্রাপ্তদের উপর একাধিক শর্ত চাপাল সুপ্রিম কোর্ট! মানতে হবে বিধিনিষেধ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কামদুনিকাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড মকুব ও মুক্তির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলায় জেল থেকে মুক্তিপ্রাপ্তদের ওপর নতুন শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট। তবে তাদের ফের গ্রেফতারির আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত।কামদুনি মামলায় নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া এক জনের শাস্তি মকুব করেছিল …

Read More »

কামদুনি কাণ্ডে সুবিচারের দাবিতে দিল্লি গেলেন মৌসুমী-টুম্পারা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কামদুনি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ। সুবিচারের দাবিতে এবার দিল্লির উদ্দেশে রওনা মৌসুমী ও টুম্পা কয়ালরা। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা-সহ তাঁদের সঙ্গে রয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে আরও একবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। কলকাতা বিমানবন্দর ছাড়ার আগে মৌসুমীর জানান, …

Read More »

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল বোসের!ধন্যবাদ অভিষেকের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার রাতে দিল্লিতে এসে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে শাহের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর অফিসে যান তিনি। সেখানেই প্রায় এক ঘণ্টা ছিলেন বোস। বেলা ১২টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য …

Read More »

বাংলায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা, কামদুনি রায় নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য!কী বলল শীর্ষ আদালত!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কামদুনি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে— তাই সেই রায়ে স্থগিতাদেশ চাইল রাজ্য। সোমবার সকালেই এব্যাপারে সুপ্রিম কোর্টে একটি বিশেষ আবেদন করে পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলা জরুরি ভিত্তিতে শোনা হয় শীর্ষ আদালতের চার বিচারপতির বেঞ্চে। সুপ্রিম কোর্ট এখনই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও …

Read More »

তৃণমূল যেখানে বলবে সেখানেই কথা বলতে রাজি,কলকাতায় এসে বললেন নিরঞ্জন জ্যোতি!‘রাজভবনের সামনে আসুন’,পাল্টা অভিষেকের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি।শনিবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, তৃণমূল যেখানে চাইবে সেখানেই তিনি কথা বলতে রাজি। তাঁর কথায়, ‘‌ওঁরা বলছেন আমি নাকি পালিয়ে গেছি। তাই আমি পশ্চিমবঙ্গে এসেছি। আসুন দেখা …

Read More »

একই ধরনের বিপর্যয়ে সিকিমকে সাহায্য,বাংলাকে বঞ্চনা কেন?কেন্দ্রকে প্রশ্ন মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধ্বস্ত সিকিমের জন্য অর্থ সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র। হড়পা বানের ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের জেলা কালিম্পং ও দার্জিলিং-এর কিছু অংশ। সিকিমের জন্য অর্থ সাহায্য ঘোষণা করা হলেও এখনও বাংলার জন্য কোন সাহায্যের কথা ঘোষণা করেনি কেন্দ্র। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ তুলে …

Read More »