Breaking News

দেশ

কোটায় ক্যাফের ছাদ ভেঙে মৃত্যু কোচবিহারের তরুণের, হাসপাতালে ভর্তি মৃতের মা, দিশেহারা পরিবার!

দেবরীনা মণ্ডল সাহা :-রাজস্থানের কোটায় নিটের কোচিং-এর জন্য গিয়েছিলেন কোচবিহারের অনরণ্য কর্মকার (১৮)৷ শনিবার রাতে সেখানে এক ক্যাফের ছাদ ভেঙে মৃত্যু হয়েছে তাঁর ৷ গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি তাঁর মা সুদীপ্তা কর্মকার ৷ ইতিমধ্যে, ঘটনার খবর পেয়ে কোটার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর বাবা ৷ শোকের ছায়া কোচবিহার শহরের …

Read More »

SIR-এ নথি হিসেবে কমিশনে গণ্য ডোমিসাইল সার্টিফিকেট, কীভাবে কোথায় আবেদন করলে মিলবে ডোমিসাইল সার্টিফিকেট?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার থেকে কমিশন নির্ধারিত ১১ নথির পাশাপাশি গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দফতরকে তা জানানো হয়েছে। তবে এ বিষয়ে শর্তও রয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকের সই সম্বলিত শংসাপত্রই একমাত্র গৃহীত …

Read More »

সিপিএমের সঙ্গে জোট নয়, একা লড়বে কংগ্রেস! রাহুল-খাড়গের বৈঠকে ‘একলা চলো’র সিদ্ধান্ত

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে আর জোটে যাচ্ছে না কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশ নেতৃত্বের বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এবারের ভোটে কংগ্রেস একাই লড়বে।এআইসিসি-র সদর দফতরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা …

Read More »

মমতার ঐতিহাসিক সওয়াল, বাংলায় এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট!

প্রসেনজিৎ ধর :- এসআইআর মামলায় ইতিহাস গড়ে বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সময় আইনজীবীদের পাশে সামনের সারিতে দাঁড়িয়ে পাঁচ মিনিট সময় নিয়ে বক্তব্য রাখেন তিনি।মমতা বলেন, “আমি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছি। এসআইআর পদ্ধতিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কেউ বিয়ে …

Read More »

‘নির্বাচন বয়কট করব না, আমি লড়ে নেব..,’ কমিশনের বাইরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ!জ্ঞানেশের সঙ্গে বৈঠক ‘বয়কট’ করে বললেন মমতা

প্রসেনজিৎ ধর :- এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জানাতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রস্তাবিত সেই বৈঠক হয়েও হল না। এক ঘণ্টারও বেশি সময় পর নির্বাচন সদন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানালেন, “এরকম মিথ্যাবাদী …

Read More »

সিঙ্গুর থেকে দিল্লি!অভিষেকের হুঁশিয়ারি সত্যি করে বুধেই দিল্লি যাচ্ছেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন বা ‘এসআইআর’ প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ এবার আছড়ে পড়তে চলেছে খোদ রাজধানীর বুকে । এসআইআর-এর বিরোধিতা করে এতদিন বাংলা জুড়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সেই প্রতিবাদের আঁচ সরাসরি দিল্লিতে পৌঁছে দিতে চলেছেন তিনি । পূর্বঘোষিত হুঁশিয়ারি মেনেই …

Read More »

ভোটারদের নথি গ্রাহ্য করছে না কমিশন!৪৮ ঘণ্টার মধ্যে ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে দু’বার জ্ঞানেশকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মোট পাঁচটি চিঠি দিলেন মমতা।সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে …

Read More »

‘জানি উত্তর দেবেন না, তাও…’,অমর্ত্য সেন, শামিদের SIR শুনানির নোটিস ‘অমানবিক’, ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা ক্রমশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে উঠছে। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| চিঠিতে নির্বাচন কমিশনের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপকে ‘গণতন্ত্রের জন্য উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন তিনি। …

Read More »

SIR-এ ভুল! ৫ রাজ্য সরকারি কর্মীর বিরুদ্ধে FIR করতে বলল কমিশন

নিজস্ব সংবাদদাতা :-ভোটার তালিকায় গুরুতর গাফিলতি এবং ভুলভাবে নাম যুক্ত করার জন্য ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের CEO-কে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করেন। দ্রুত এফআইআর দায়ের করতে …

Read More »

ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা!ঘাসফুল ছেড়ে ‘হাত’ ধরলেন মৌসম বেনজির নূর

প্রসেনজিৎ ধর :- শনিবার বিকেলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন দলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, রাজনীতিতে যা বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে |মৌসম এখনও রাজ্যসভায় তৃণমূল সাংসদ। তবে এ বছর এপ্রিল মাসে রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগেই এদিন নয়াদিল্লিতে কংগ্রেস দফতরে পৌঁছে যান মৌসম। দলের সর্বভারতীয় …

Read More »