Breaking News

রাজনীতি

সন্দেশখালি কাণ্ডে জামিন পেল শাহজাহানের আরও দুই ঘনিষ্ঠ!তবে তাদের থাকতে হবে জেলেই

দেবরীনা মণ্ডল সাহা :- সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনা ধৃত আরও দু’জনকে জামিন দিল আদালত। এবার ইডির করা মামলায় শাহজাহান-ঘনিষ্ঠ বলে পরিচিত দিদার বক্স ও জিয়াউদ্দিন মোল্লাকে জামিন দিল আদালত। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করা হয়েছে।জামিন পেলেও অবশ্য আপাতত তাঁদের জেলমুক্তি ঘটছে না।বসিরহাট মহকুমা আদালতের …

Read More »

পুকুর বুজিয়ে আরএসএস কার্যালয় ভাঙা হচ্ছে না কেন?প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বৃহস্পতিবার জমি দখল নিয়ে বিস্ফোরক কথা বললেন মমতা। ‘তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়?’ প্রশ্ন তুললেন মমতা। রাজ্যের একাধিক প্রান্ত সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা-বিধায়কদের তিরস্কার করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে ফের হকারদের বৈঠকে ডেকে মুখ্যমন্ত্রী এ …

Read More »

সায়ন্তিকা-রায়াতদের শপথ জটিলতা নিয়ে রাজ্যপালকে কটাক্ষ মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্য–রাজনীতিতে নাটক চরমে উঠেছে। সদ্য বরাহনগর এবং ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হয়েছেন যথাক্রমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। আর তাঁদেরকেই এখন বিধানসভার সিঁড়িতে বসে শপথের জন্য ধরনা দিতে হচ্ছে। আর রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের সিদ্ধান্তে অনড়। এবার রাজ্য–রাজভবন সংঘাত নয়া মাত্রা …

Read More »

হকারদের ১ মাসের ‘ডেডলাইন’ মমতার!উচ্ছেদ নয়, বিকল্প ভাবনা, হকারদের পাশে দাঁড়িয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার নবান্ন সভাঘরেই বিভিন্ন পুরসভার কাজকর্ম নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর থেকেই কলকাতা-হাওড়া জুড়ে বিভিন্ন জায়গায় জোর কদমে বেআইনি হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন৷ এইসবের মাঝেই বৃহস্পতিবার হকার উচ্ছেদ প্রসঙ্গে নবান্ন সভাঘরে ফের প্রশাসনিক বৈঠক করলেন মমতা৷বৃহস্পতিবার মমতার ঘোষণা, আপাতত এক …

Read More »

ফুটপাতে হকারদের তুলে রোহিঙ্গাদের বসানোর চক্রান্ত চলছে অভিযোগ অর্জুন সিং-এর!

বিশ্বজিৎ নাথ :- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্য জুড়ে হকার উচ্ছেদে নেমেছে পুলিশ প্রশাসন। এই উচ্ছেদ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, হকারদের তুলে সেখানে রোহিঙ্গাদের বসানোর চক্রান্ত চলছে। তাঁর আরও অভিযোগ, টিটাগড় বাজার কিংবা টিটাগড় স্টেশন রোড জুড়ে ফুটপাত দখল করে বসে আছে। অথচ সেখানে হকার উচ্ছেদ করা হচ্ছে …

Read More »

হকার উচ্ছেদে কড়া রাজ্য!৭২ ঘণ্টার মধ্যে ফের বড় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে তৎপর পুরসভাগুলি। রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান। আর তা নিয়েই এ বার নতুন করে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবার দুপুরে নবান্ন সভাঘরের ওই বৈঠকে থাকতে বলা হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসক, বিভিন্ন দফতরের আমলা, কলকাতার পুলিশ কমিশনার-সহ …

Read More »

পার্টি অফিসের সামনেই গুলিবিদ্ধ তৃণমূলের এক কর্মী!ব্যাপক শোরগোল খড়গপুরে

প্রসেনজিৎ ধর :- তৃণমূলের কার্যালয়ের সামনে বন্দুক নিয়ে হামলা পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানা এলাকায়। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। কিছু বুঝে ওঠার আগেই স্কুটি নিয়ে চম্পট দিল আততায়ীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার ঘটনা l গুলিবিদ্ধ তৃণমূল …

Read More »

সংসদে রাহুল-অভিষেক কথা, স্পিকার প্রশ্নে কক্ষ সমন্বয়ে কংগ্রেস ও তৃণমূল!

প্রসেনজিৎ ধর :- লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের একার সিদ্ধান্ত। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কোনওরকম আলোচনা করেনি বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদে শপথ গ্রহণের জন্য মঙ্গলবার লোকসভায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এরপরই …

Read More »

শপথ নিতে হবে রাজভবনেই! সায়ন্তিকা, রায়াতকে চিঠি দিয়ে জানাল রাজভবন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বরানগর ও ভগবানগোলা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসনকে রাজভবনে এসে রাজ্যপালের কাছেই শপথ নিতে হবে বলে স্পষ্ট করা হয়েছে রাজভবনের তরফে এক সোশ্যাল পোস্টে। এ ব্যাপারে রাজ্যপালের একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। ওদিকে তৃণমূলের তরফে খবর, বিধানসভা উপ …

Read More »

শাস্তির মুখে পড়বেন আলিমুদ্দিনের ‘নিষ্ক্রিয়’ সদস্যরা!ঠিক কী পদক্ষেপ নিতে চলছে দল?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা ভোটের লড়াইয়ে যে সব পার্টি সদস‌্য সংগঠনের কাজে সঠিক ভূমিকা পালন করেননি, তাঁদের বিরুদ্ধে কড়া ব‌্যবস্থা নিতে চলেছে বঙ্গ সিপিএম। প্রাথমিক পর্যালোচনার পর খসড়া রিপোর্ট প্রকাশ করে সেখানে জেলা কমিটিগুলিকে আলিমুদ্দিনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ‘নির্বাচনী সংগ্রামে যে সমস্ত পার্টি সদস‌্য যে স্তরেরই হোক …

Read More »