Breaking News

রাজনীতি

রাজধানীর পর এবার মহানগরীতে ‘জ্ঞানেশ হটাও’ স্লোগান! রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত প্রতিবাদ মিছিল, পা মেলাতে পারেন মমতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দিল্লির পর এবার কলকাতার রাজপথে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দিন দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে শাসকদল। তৃণমূলের প্রকাশিত প্রচারপত্রে এই কর্মসূচিকে ‘বিপুল প্রতিবাদ মিছিল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে মিছিলের অনুমতি নিয়ে …

Read More »

‘কিডন্যাপ করা হয়েছে’, দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মমতা! দ্বারকা থানায় ধরনা, সোমবারও মিছিলে যোগ দেবেন

নিজস্ব সংবাদদাতা :-মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শনিবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বড়সড় বিক্ষোভ শুরু হওয়ার আগেই একের পর এক নেতা-নেত্রীকে আটক করে পুলিশ। আটক করা হয় চার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের প্রাক্তন …

Read More »

আলোকরশ্মিতে অসুরবধের দৃশ্য, আকাশজুড়ে দুর্গার আবির্ভাব! মহালয়ায় ইডেনের মেগা লাইট শোয়ে মুগ্ধ কলকাতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মহালয়ার সন্ধ্যায় আলো, সুর আর বর্ণময় আয়োজনে সেজে উঠল কলকাতার ইডেন গার্ডেন্স। চোখধাঁধানো লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে আকাশজুড়ে ড্রোনের কারসাজি, একের পর এক শিল্পীর পরিবেশনা—সব মিলিয়ে দুর্গোৎসবের আবহে মেতে উঠল তিলোত্তমা। হাজার হাজার ড্রোনের সাহায্যে আকাশে ফুটিয়ে তোলা হল দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতিচ্ছবি। সেই …

Read More »

২০২৭-এই কি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন? আর জি করের সম্মেলন থেকে ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন। তৃণমূল সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ছাত্র ভোট কি এবার ফিরতে চলেছে? রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রশ্ন ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের কলেজ ও …

Read More »

রাজনীতি ছাড়ার পর এবার দেশ ছাড়ার ঘোষণা! রেজিনগরে ভোটের ফলের আবহে হুমায়ুনের বিস্ফোরক বার্তা, ‘সংঘর্ষ করতে করতে ক্লান্ত, এবার বিশ্রাম চাই’

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। কখনও রাজনীতি ছাড়ার ইঙ্গিত, কখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা, আবার কখনও বিধানসভায় না যাওয়ার হুঁশিয়ারি। এবার সরাসরি ভারত ছেড়ে দুবাইয়ে চলে যাওয়ার কথা ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। রেজিনগর …

Read More »

সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো বদলি বা অন্য দফতরে নিয়োগ নয়! ক্যাডার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সব বিভাগকে কড়া নির্দেশ নবান্নের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য সরকারি কর্মীদের বদলি ও পদায়ন নিয়ে এবার কড়া অবস্থান নিল নবান্ন। সচিবালয়ের কর্মীদের নিজেদের ইচ্ছেমতো অন্য দফতর, ডিরেক্টরেট কিংবা আঞ্চলিক কার্যালয়ে নিয়োগ করতে পারবে না কোনও প্রশাসনিক বিভাগ। এ ক্ষেত্রে প্রশাসনিক সংস্কার ও কর্মী বিনিয়োগ দফতরের ‘কমন ক্যাডার উইং’-এর লিখিত অনুমোদন বাধ্যতামূলক বলে স্পষ্ট …

Read More »

‘আমি এখনও মমতার সঙ্গেই রয়েছি, ঋত-তৃণমূল বলে কিছু নেই’, জল্পনার মাঝেই বিস্ফোরক মন্তব্য রথীন ঘোষের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-দলের বিদ্রোহী সাংসদ ও বিধায়কদের মূল স্রোতে ফেরার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। এরই মধ্যে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। তাঁর দাবি, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই …

Read More »

‘যত অত্যাচার করবে, তত গর্জন বাড়বে’, SIR-সহ একাধিক ইস্যুতে দিল্লির পথে মমতা, বিমানবন্দরে বিস্ফোরক বার্তা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে রওনা দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ইন্ডি জোটের প্রতিনিধি হিসেবে বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের মেগা সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় …

Read More »

তদন্তের প্রশ্ন থেকে তল্লাশির তথ্য—সবই মিডিয়ায় ফাঁসের অভিযোগ! ‘ব্যক্তিগত গোপনীয়তা’ রক্ষায় হাই কোর্টে অভিষেক, উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-তদন্ত সংক্রান্ত গোপন তথ্য এবং ব্যক্তিগত বিষয় সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে আসছে—এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তের নামে জিজ্ঞাসাবাদ, তল্লাশি ও তদন্তের অগ্রগতি সংক্রান্ত নানা তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে আদালতে দাবি করেন তাঁর …

Read More »

রাজ্য সরকারের বড় দায়িত্বে মিঠুন চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে নিয়োগ!পূর্ণমন্ত্রী ও ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে বড় দায়িত্ব দিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মিঠুনকে পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদাও দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জারি …

Read More »