Breaking News

রাজনীতি

হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্য! পেটের ব্যথা কমতেই বাড়ি ফেরার অনুমতি, ‘সময়মতো খাওয়া-দাওয়ায় নজর দিন’ চিকিৎসকদের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। গত শুক্রবার পেটের ব্যথা নিয়ে কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর এদিন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে মীরাদেবী জানান, আপাতত তিনি …

Read More »

‘বিজেপিকেই ভরসা করি, মমতার চক্করে নেই’, শিশুকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পার্কস্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পার্কস্ট্রিটের ফুটপাতে সন্তানদের জন্য দুধ গরম করতে গিয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খাওয়া সেই মহিলা এবার পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’। মঙ্গলবার সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে আয়োজিত জনতার দরবারে সীতাদেবী নামে ওই মহিলা তাঁর মেয়ে ও দুই শিশুকে নিয়ে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা …

Read More »

কলকাতা পুরভোটে বিজেপির ইনচার্জ সুকান্ত! ‘ছোট লালবাড়ি’ দখলে বড় দায়িত্ব, সংগঠনে ফের গুরুত্ব ওজনদার নেতাদের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুজো মিটলেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। সেই কথা মাথায় রেখেই পুরভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে বিজেপি। দুই পুরসভা নিজেদের দখলে আনতে সংগঠনকে আরও শক্তিশালী করে ময়দানে নামার পরিকল্পনা গেরুয়া শিবিরের। সেই প্রস্তুতির অংশ হিসেবেই কলকাতা ও হাওড়া পুরভোট পরিচালনার জন্য আলাদা কমিটি গঠন …

Read More »

শাহের উত্তরবঙ্গ সফরের পরেই পানিট্যাঙ্কিতে আফগান যুবক গ্রেফতার! জাল ভারতীয় নথি উদ্ধার, ‘চিকেনস নেক’ যোগের সন্দেহ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরই পানিট্যাঙ্কি সীমান্তে সন্দেহজনক এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃতের নাম আবদুল্লা খান। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় নাগরিক শঙ্কর বণিককেও।পুলিশ সূত্রে খবর, রবিবার নেপাল যাওয়ার উদ্দেশ্যে …

Read More »

ফুটপাথে দুধ গরম কাণ্ডে মর্মাহত মমতা! ‘মায়ের অভিশাপ…’, নাম না করে অগ্নিমিত্রাকে কটাক্ষ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিনকয়েক ধরেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আলোচনায় রয়েছে পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করার ঘটনা। অভিযোগ, ফুটপাথের একাংশ আটকে এক মহিলা তাঁর নাতির জন্য দুধ গরম করছিলেন। সেই সময় সেখানে গিয়ে তাঁকে ধমক দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাটি সামনে আসার পরই শুরু হয় বিতর্ক। একজন …

Read More »

ধর্মতলার বিধান মার্কেট নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ! ৭ দিনের মধ্যে দোকান সরিয়ে জোকা মেট্রোর কাজ শুরুর সবুজ সঙ্কেত,ব্যবসায়ীদের পুনর্বাসনে বিশেষ নজর হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ধর্মতলা-জোকা মেট্রো প্রকল্পের কাজে বড়সড় জট কাটল কলকাতা হাই কোর্টে। বিধানচন্দ্র রায় মার্কেটের ৩২১টি স্টল সরিয়ে মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিল আদালত। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, সাত দিনের মধ্যে দোকানদারদের সরানোর প্রক্রিয়া শুরু করতে হবে। তবে মেট্রোর কাজ শেষ …

Read More »

গ্রেপ্তারি পরোয়ানায় বড় স্বস্তি মহুয়া মৈত্রের! পুলিশ কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না, অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এখনই কোনও কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৩১ অগাস্ট পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত …

Read More »

বাপ্পা ঘোষের উদ্যোগে রিষড়ার ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয় উদ্বোধন!উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বামী পরমানন্দ মহারাজ, সুমন ঘোষ ও আচ্ছালাল যাদব

চন্দ্রানী সরকার হুগলি, শ্রীরামপুর:- ভারতীয় জনতা পার্টির ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রিষড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাগপাড়া এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পার্টি অফিস উদ্বোধন ও এলাকার মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুমন ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তিনি পড়ুয়াদের …

Read More »

‘প্রকৃত কোনও প্রাপক বাদ যাবেন না’, অন্নপূর্ণা যোজনায় বড় আশ্বাস শুভেন্দুর! সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা, ‘রিল করে লাভ নেই’

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ক্ষমতায় আসার ১০৬ দিনের মাথায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরের সুভাষ উদ্যানে অন্নপূর্ণা যোজনার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও যোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করবে সরকার। …

Read More »

অসুস্থ মীরাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, ‘প্রয়োজনে সরকার সবরকম সাহায্য করবে’ বার্তা শুভেন্দুর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখতে শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট নাগাদ হাসপাতালে যান তিনি। প্রায় রাত ৮টা পর্যন্ত সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মীরাদেবীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত …

Read More »