প্রসেনজিৎ ধর, কলকাতা :- পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে এলাকাবাসী এখনও আতঙ্কে রয়েছেন। তাঁদের মানসিক অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে। ওয়াকফ অশান্তির পর মুর্শিদাবাদ জেলা পরিদর্শন করে এমনই পর্যবেক্ষণ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তবে তিনি আশাবাদী, খুব শীঘ্রই জেলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। মুর্শিদাবাদ উত্তাল হওয়ার পর শুক্রবার ও শনিবার দুর্গতদের …
Read More »নির্বাচনের আগে গ্রাম দখলের লক্ষ্যে ব্যর্থ হওয়া ‘গ্রাম চলো’ কর্মসূচি ফের শুরু করতে চলেছে গেরুয়া শিবির!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ছাব্বিশের নির্বাচনের আগে গ্রাম দখলের লক্ষ্যে ব্যর্থ হওয়া ‘গ্রাম চলো’ কর্মসূচি ফের শুরু করতে চলেছে গেরুয়া শিবির। এবার একেবারে শীর্ষস্তরের নেতাদের গ্রামমুখী করে। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের স্তরে নির্দেশ এসেছে রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের জন্য রয়েছে আরও নীচের স্তরে গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করতে …
Read More »মুখ্যমন্ত্রীতেই আস্থা!২১ এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখল চাকরিহারা ঐক্য মঞ্চের
প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রেখে আপাতত নবান্ন অভিযান স্থগিত করলেন চাকরিহারারা। শনিবার হাওড়া ও কলকাতা পুলিশ কমিশনারেটকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানালেন তাঁরা। ‘চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চে’র তরফে অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস নিশ্চিত করেছেন, আগামী ২১ এপ্রিল তাঁদের যে নবান্ন অভিযান হওয়ার কথা ছিল, …
Read More »রাত পোহালেই বামেদের ব্রিগেড সমাবেশ!শহর যানজট মুক্ত রাখতে ৯০০ পুলিশ মোতায়েন লালবাজারের
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই বামেদের ব্রিগেড। এদিকে সাজ সাজ রব শুরু হয়ে গিয়েছে। কোনও খামতি রাখতে চান না বাম নেতারা। বামফ্রন্টের অন্তর্গত সব দলের প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন। তার মধ্যে বড় শরিক সিপিএমের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে। ইতিমধ্যেই প্রচার করতে শুরু করেছে তারা, তৃণমূল কংগ্রেস আর বিজেপি …
Read More »দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য!
বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা:- নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর ও তার এক সঙ্গি কে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত পঞ্চায়েত সদস্য তিনি জানান, আগামী ২০ তারিখ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার জনসভা রয়েছে শোনপুর এলাকায়।, তার প্রস্তুতি বৈঠক ছিল, আজ। বৈঠক …
Read More »গোধূলি লগ্নে রিঙ্কুর সঙ্গে চার হাত এক হল!সাত পাকে বাঁধা পড়লেন দিলীপ-রিঙ্কু, শুরু জীবনের নতুন ইনিংস
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লাল বেনারসিতে নববধূ রিঙ্কু, হলুদ পাঞ্জাবিতে বর দিলীপ ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আইনি ও বৈদিক নিয়ম মেনেই।সংঘের প্রচারক থেকে বিধায়ক, সাংসদ, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহ–সভাপতি হয়েছিলেন বিজেপির দৌলতে। সংসার জীবনে নতুন আঙ্গিকে এবার দেখা গেল দিলীপ ঘোষকে |দিলীপের ইচ্ছামতো গাঁটছড়া বাঁধার সাক্ষী থাকলেন শুধুই …
Read More »হাড়োয়ায় অভিযান এসটিএফের! উদ্ধার বিপুল অস্ত্র-কার্তুজ, গ্রেফতার ৪
প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাড়োয়া থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে একটি চারচাকা গাড়ি। ধৃতরা অস্ত্র চোরাচালানের বড় কোনও চক্রের সঙ্গে জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ।অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা আছে। সেই কথা জানার পরেই …
Read More »‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’,দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আজ দিলীপ ঘোষের বিয়ে। আর এদিকে বিজেপির এই বর্ষীয়ান নেতার বিয়ের খবরে মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতা কীর্তি আজাদ। এদিকে গত লোকসভা ভোটে তিনিই দিলীপের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছিলেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেসময় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারালেও, আজ পুরোপুরিই অন্য আঙ্গিকে ধরা দিলেন কীর্তি আজাদ।বন্ধুর বিয়ের …
Read More »সৌজন্যের নজির!দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর,পুলিশের হাত দিয়ে পাঠালেন ফুল,মিষ্টি
প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দিলীপের নিউটাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তাও। আড়ম্বর নয়, একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সারছেন দিলীপ ঘোষ ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদার। তবুও শুভেচ্ছাবার্তার কমতি নেই। গেরুয়া শিবিরের পাশাপাশি অভিনন্দন আসছে …
Read More »গুপ্তা ব্রাদার্স-এ ভয়াবহ আগুন! পার্কস্ট্রিটের কুইন্স ম্যানসন ঢাকল কালো ধোঁয়ায়, আগুন নেভাতে তৎপর দমকল কর্মীরা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ ভরদুপুরে পার্ক স্ট্রিটের মিষ্টির দোকানে আগুন। ঠিক দুপুর বারোটা চল্লিশ নাগাদ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসন -এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। পার্ক স্ট্রিটে কুইন্স ম্যানসনের একতলায় একটি মিষ্টির দোকানের কিচেনে আগুন লাগে।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এই বহুতলে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal