প্রসেনজিৎ ধর, কলকাতা:-বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নাদিয়াল থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।ধৃত মহম্মদ ইয়াসিন। নাদিয়াল থানার আয়ুব নগরের বাগদি পাড়া রোডের বাসিন্দা। গভীর রাতে অভিযুক্ত বিশেষ ক্ষমতাসম্পন্ন এক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর চিৎকারে পরিবারের লোকজন …
Read More »পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য রবিবার বিশেষ পরিষেবা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে!জেনে নিন সময়সূচি
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- কাল রবিবার বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল। সে দিন আছে রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা। এই কারণে ব্লু এবং গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। সে দিন সকাল ৭টা থেকেই ওই লাইনে শুরু হবে মেট্রো চলাচল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার কথা মাথায় রেখেই এই …
Read More »ERO নিয়োগে নিয়মভঙ্গের অভিযোগ,মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে নির্বাচনী প্রস্তুতির আবহে ফের সংঘাতে মুখোমুখি নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন। বাংলায় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) নিয়োগে গুরুতর বেনিয়মের অভিযোগ তুলে সরাসরি মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের প্রশ্ন, যেখানে নিয়োগের মত সুস্পষ্ট একটি প্রক্রিয়ায় নির্দিষ্ট পদমর্যাদার আধিকারিকদের দায়িত্ব দেওয়ার কথা, সেখানে কীভাবে …
Read More »স্কুলে স্পোর্টস ক্লাসে দৌড়তে গিয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের!কামালগাজির স্কুলে শারীরশিক্ষার ক্লাসে দুর্ঘটনা
প্রসেনজিৎ ধর, কলকাতা:- নবম শ্রেণির শারীরশিক্ষার ক্লাস চলছিল। পড়ুয়াদের দৌড়ের প্রতিযোগিতার মধ্যে অঘটন। দৌড়োতে দৌড়োতে মুখ ঠুকে পড়ে যায় এক ছাত্র। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে ১৫ বছরের অর্কদীপ বাগের। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি এলাকার নাম করা একটি ইংরেজি মাধ্যম …
Read More »ফের ধস পাহাড়ের রাস্তায়, বন্ধ হয়ে গেল সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক!আটকে কয়েকশো পর্যটক
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- গত সপ্তাহের বৃষ্টিতে বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গের পাহাড়। কয়েক দিনের মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন পাহাড়ের মানুষ। ফের ঘুরে দাঁড়াচ্ছে পর্যটনও। দার্জিলিং, কালিম্পং, রাভাংলা, লাচুং-লাচেনের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রে আবারও ভিড় বাড়ছে দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের। কিন্তু এর মধ্যেই নতুন করে বিপত্তি বাঁধল বাংলা-সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় …
Read More »পেশায় শিক্ষক, সঙ্গে ছিল বন্দুক! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা থেকে আটক ১,জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিল পুলিশ
প্রসেনজিৎ ধর, কলকাতা:-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠে গেল। কারণ তাঁর বাড়ির এলাকা থেকে এবার বন্দুক সহ এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। রাস্তায় কর্মরত পুলিশের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। জানা গেছে, ওই ব্যক্তি সল্টলেকের বাসিন্দা, নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বয়স ৫১ বছর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। সূত্রের …
Read More »বেলেঘাটায় আবাসনের দেওয়াল চাপা পড়ে মৃত্যু ১ বৃদ্ধের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- বেলেঘাটায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে তিনি আবাসনের পাঁচিলের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকা ভেঙে পড়ে ওই দেওয়ালটি। পরিবারের সদস্য ও এলাকাবাসী তাঁকে উদ্ধার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, ওই বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক …
Read More »পুর নিয়োগ মামলার তদন্তে মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা ইডির!’ভোট এলেই ওরা এরকম করে’,বললেন সুজিত
প্রসেনজিৎ ধর, কলকাতা:-পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল ইডি। শুক্রবার সকাল থেকে তল্লাশি চলে কলকাতার অন্তত ১০টি জায়গায়। অভিযান চালিয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি-অফিস-রেস্তোরাঁ, সর্বত্র জায়গায়। ইডি সূত্রে খবর, নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চলছে। ঠনঠনিয়ার একটি বাড়িতেও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলছে শরৎ …
Read More »হাসপাতাল থেকেই সদ্যোজাত চুরির চেষ্টা, ধৃত ২ মহিলা!তদন্ত শুরু পুলিশের
প্রসেনজিৎ ধর:- বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাত শিশুকে চুরি করার চেষ্টার অভিযোগ। ঘটনায় আপাতত দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হয়। এদিকে হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার ঘটনার পরই হাসপাতালে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোনালি মুর্মু …
Read More »‘প্রশ্ন ভুল’ মামলার নিষ্পত্তির আগে কেন নয়া নিয়োগ প্রক্রিয়া? প্রাথমিকে ১৩ হাজার নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:-প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষা ‘টেট’-এর প্রশ্নে ‘ভুল’ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন চাকরিপ্রার্থীদের একাংশের। হাই …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal