দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রীর উপর হামলা হয়। আবার এক ছাত্রও শিক্ষামন্ত্রীর গাড়িতে আঘাত পায় বলে অভিযোগ। এই নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। আর তাই এবার এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরি করার প্রস্তাব দেওয়া হল। লালবাজার থেকে চিঠি এবার এসে গেল বিশ্ববিদ্যালয় …
Read More »ফের উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ!কলেজে গভর্নিং বোর্ডের বৈঠকে বিক্ষোভের মুখে মালা রায়
প্রসেনজিৎ ধর, কলকাতা :- বহিরাগত প্রবেশের অভিযোগে বুধবার উত্তেজনা ছড়ায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজে । পড়ুয়াদের মধ্যে বচসা তো হয়ই, পরিচালন সমিতির বৈঠকে যাওয়া তৃণমূল সাংসদ মালা রায়কে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। তাঁদের মূল অভিযোগ ছিল, বারবার নির্দেশ অমান্য করে কলেজে বহিরাগতরা ঢুকছে। এই বিষয়ে মুখ খুলেছেন যোগেশের অধ্যক্ষ পঙ্কজ …
Read More »চা বাগানের জমি দখল ঘিরে রণক্ষেত্র চোপড়া,দাউদাউ করে জ্বলল আগুন,আহত শিশু-সহ ৮!
প্রসেনজিৎ ধর :-চা বাগানের জমি দখল ঘিরে রণক্ষেত্র চোপড়া। চোপড়ার চেতনাগাছে সংঘর্ষ দেখা দিয়েছে, তাতে শিশু-সহ আটজনের আহত হওয়ার খবর মিলছে। জানা গিয়েছে, আট বিঘা জমিকে ঘিরে বিবাদের সূচনা। এক পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি পরিবারের সঙ্গে দুষ্কৃতীদের বিবাদ চলছিল। মঙ্গলবার সেই বিবাদ হিংসাত্মক আকার ধারণ করে। পরিস্থিতি আয়ত্তে ঘটনাস্থলে …
Read More »খাস কলকাতায় বসে কল সেন্টারের নামে বিদেশি নাগরিকের লক্ষ লক্ষ টাকা লুট!ট্যাংরা থেকে গ্রেফতার ৫
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। ট্যাংরা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে লক্ষ-লক্ষ টাকা লুটের অভিযোগ রয়েছে।ট্যাংরার ১০ নম্বর ডিসি দে রায় রোডের ধারে এক আবাসনে হানা দিয়ে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে …
Read More »ছটে বন্ধ, নির্দিষ্ট ক্লাবের জন্য দোলে কেন খোলা রবীন্দ্র সরোবর?প্রশ্ন তুলে বিক্ষোভ
প্রসেনজিৎ ধর, কলকাতা :-ছট পুজোর সময়ে রবীন্দ্র সরোবর লেক বন্ধ রাখা হয়। কিন্তু দোলে কেন সম্পূর্ণ বন্ধ রাখা হবে না, সে নিয়ে প্রশ্ন উঠেছে। দোলের জন্য দুদিন সরোবর বন্ধ করে দেওয়া হচ্ছে জন সাধারণের জন্য। কিন্তু একাধিক ক্লাবের জন্য তা খোলা থাকবে। নিয়ম ভেঙে কেন ক্লাবকে অনুমতি দেওয়া হচ্ছে, এই …
Read More »বেসরকারি স্কুলের মাত্রাছাড়া ফি-তে লাগাম টানতে নয়া বিল আনছে রাজ্য, ঘোষণা ব্রাত্যর!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেসরকারি স্কুলের বোঝা কমাতে বিল আনছে রাজ্য। বেসরকারি স্কুলের হঠাৎ হঠাৎ মাইনে বৃদ্ধির কারণে প্রবল অসুবিধায় পড়তে হয় অভিভাবকদের। এই সমস্যা সমাধানেই বিশেষ বিল আনতে চলেছে রাজ্য সরকার। মূলত মধ্যবিত্ত অভিভাবকদের সমস্যার কথা মাথায় রেখেই এই বিলের পরিকল্পনা রাজ্য শিক্ষা দফতেরর।বিধানসভা ভোটের ঠিক এক বছর …
Read More »বিজেপির সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ ঘিরে উত্তাল বিধানসভা!বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির
প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের সম্পত্তি ও দেবস্থানে হামলা নিয়ে বিধানসভায় আনা মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় মঙ্গলবারও ওয়াক আউট করলেন বিজেপি বিধাকয়রা। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াক আউট করার পর …
Read More »বেলঘরিয়ার কামারহাটিতে তৃণমূল শ্রমিক নেতা বিকাশ সিংকে গুলি কাণ্ডে পুলিশের জালে এক ব্যক্তি!এখনও অধরা মূল অভিযুক্ত
প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেলঘরিয়ার কামারহাটিতে তৃণমূল শ্রমিক নেতা বিকাশ সিংকে গুলি কাণ্ডে পুলিশের জালে এক ব্যক্তি। আটক হওয়া ব্যক্তির নাম ভিকি যাদক। শনিবার রাতে তাঁর বাইক চেপেই দুষ্কৃতীরা চায়ের দোকানের সামনে গিয়ে গুলি চালিয়েছিল বলে খবর। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ইন্দাল যাদবের নাম উঠে আসছে। তাঁর খোঁজে তল্লাশি চালাছে …
Read More »বিধানসভায় ধুন্ধুমার!সাসপেন্ড ১ বিজেপি বিধায়ক,মার্শাল ডেকে বিজেপির দুই বিধায়ককে বের করে দিলেন অধ্যক্ষ
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিরোধী দলের বিধায়কদের হট্টগোলকে কেন্দ্র করে সোমবার তুলকালাম কাণ্ড রাজ্য বিধানসভায়। সাসপেন্ড করা হলো বিজেপি বিধায়ক দীপক বর্মনকে। একই সঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মার্শাল দিয়ে বের করা হলো বিজেপি-র অন্য দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওঁরাওকে।এদিন বিধানসভায় বাজেট অধিবেশনে আলোচনা শুরু হওয়ার পর …
Read More »নজিরবিহীন ঘটনা!বিচারক হেনস্থা মামলায় হাইকোর্টের কোপে ২১ আইনজীবী,জারি আদালত অবমাননার রুল
প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিচারক হেনস্থা মামলায় হাইকোর্টের কোপে বসিরহাট আদালতের সরকারি কৌঁসুলি-সহ ২১ জন আইনজীবী। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার নিয়ম ইস্যু করে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পকসো মামলায় …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal