Breaking News

কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের দিনেও উত্তপ্ত যাদবপুর!ক্যাম্পাসে ঢুকতেই এসএফআই-এর বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বরে প্রবেশ করেই ফের বিক্ষোভের মুখে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। অভিযোগ, এসএফআইয়ের ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এদিন। রীতিমতো হাতজোড় করে অফিসে ঢোকেন ওমপ্রকাশ মিশ্র। তারপর অধ্যাপকের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন ছাত্রীরা। এরপরই পরিস্থিতির জটিলতা বুঝে সাদা পোশাকে ঘটনাস্থলে পৌঁছয় …

Read More »

‘বিভাজনের রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল’, তৃণমূলে যোগ দিয়েই বললেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুভেন্দু অধিকারীর গড়ে জোর ধাক্কা। তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তবে এবারই প্রথম দলবদল করলেন এমনটা নয়। এর আগে ২০২০ সালে তিনি সিপিএম ছেড়ে এসেছিলেন বিজেপিতে। এবার ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সেই তাপসী চলে গেলেন তৃণমূলে। সোমবার বিকালে তৃণমূল ভবনে দেখা গেল বিজেপি …

Read More »

‘ভুল হয়েছে দাদা, ক্ষমা করো’,রাজীবকে জড়িয়ে ধরলেন কল্যাণ!

প্রসেনজিৎ ধর, হুগলি :- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু একুশের নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই মোহভঙ্গ হয়েছে তাঁর। তাই আবার ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে, তিনি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার সেই রাজীব পৌঁছে গেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে। আজ, রবিবাসরীয় সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রাজীব ভুল হয়েছে, ক্ষমা করে …

Read More »

মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস!তৃণমূলে যোগ দিলেন বড়ঞার দু’বারের বিধায়ক

দেবরীনা মণ্ডল সাহা :- আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে এক অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ঞার দু’বারের বিধায়ক প্রতিমা রজক। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর বেশ চাপে পড়ে গিয়েছে কংগ্রেস। কারণ একদা গড় ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। আর …

Read More »

‘কেন্দ্রীয় বাহিনী পাঠান, নিষিদ্ধ করুন ওদের,’যাদবপুরে শান্তি ফেরাতে বিশেষ দাওয়াই শুভেন্দু অধিকারীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য দায়ী একমাত্র সিপিএম এবং তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বামপন্থী ছাত্রদের বিক্ষোভ ও পরবর্তী অস্থিরতার প্রতিবাদে পথে নেমে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ১ মার্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। প্রতিবাদ ও প্রশাসনিক অচলাবস্থার জেরে। …

Read More »

হাসপাতাল থেকে ছুটি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা চালানো এবং অধ্যাপকদের উপর ছাত্রদের চড়াও হওয়ার জেরে অনেকেই আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে একজন হলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। যাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। আজ, রবিবার উপাচার্য ভাস্কর গুপ্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেন। এই হাসপাতালে থাকাকালীন …

Read More »

ভর সন্ধ্যায় বেলঘরিয়ার জনবহুল এলাকায় প্রকাশ্যে শুটআউট!তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের, আহত ২

নিজস্ব সংবাদদাতা :- ভর সন্ধ্যায় বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে প্রকাশ্যে শুট আউটের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা সহ দুইজন। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং ও অপরজন সন্তু সাউ। স্থানীয় সূত্রে জানা গেছে,কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তৃনমূল কর্মী …

Read More »

এবার আসানসোলে ট্যাংরা-হালতুর ছায়া!দম্পতির গলাকাটা মৃতদেহ উদ্ধার,ঋণের চাপেই কি আত্মহত্যা?‌ তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর :- দম্পতির গলা কাটা মৃতদেহ উদ্ধার করল আসানসোলের কুলটির থানার পুলিস। শনিবার সকালে স্থানীয় আলডি গ্রামের ঘটনা। আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিস জানতে পেরেছে, অত্যধিক ধার দেনা হয়ে যাওয়াই দম্পতি আত্মহত্যা করেছে।আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে বাজারে প্রচুর ঋণ হয়ে …

Read More »

মাদক পাচারের কিংপিন হিসাবে নাম জড়াল বধূর!৮০ লক্ষ টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার

দেবরীনা মণ্ডল সাহা :- বিপুল অঙ্কের টাকার হেরোইন উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নগদ টাকা ও সোনার অলঙ্কার। ঘটনায় পুলিশ গুলবানু বিবি নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ঘুটিয়ারি শরিফ থানার পুলিশ ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে।গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ …

Read More »

‘ভূতুড়ে’ ভোটার নিয়ে অভিষেকের ভার্চুয়াল বৈঠকের দিন বদল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটার তালিকা সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিন বদল। ১৫ তারিখের বদলে ১৬ মার্চ হবে বৈঠক। ওইদিনই ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে, তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল। অন্য …

Read More »