দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতার বড়তলা থানা এলাকার শিশু অপহরণ ও যৌন নিগ্রহের ঘটনায় সাতমাসের একরত্তি শিশুকে তুলে নিয়ে তার উপর অকথ্য যৌন নির্যাতন চালায় ৩৪ বছরের এক যুবক | গত নভেম্বর মাসের সেই পৈশাচিক ঘটনায় অভিযুক্তকে সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) দোষী সাব্যস্ত করা হল। …
Read More »ভোটার কার্ড,আধার কার্ড থাকলেই সে ভারতীয় নয়!বহু বাংলাদেশিরও তো ওরকম নথি আছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের
প্রসেনজিৎ ধর, কলকাতা :- জাল পাসপোর্ট মামলায় কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির। ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই ভারতীয় নাকি, এই ধরনের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছে বহু বাংলাদেশির কাছে। কেউ কেউ আবার নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য ট্যাক্সও দিচ্ছে। জাল পাসপোর্ট মামলায় এমনই কড়া মন্তব্য করলেন বিচারপতি দেবাংশু …
Read More »ঘরে ঢুকে নাতির সামনে ঠাকুমাকে বঁটির কোপ দিয়ে লুঠ!চাঞ্চল্য মালদহে
দেবরীনা মণ্ডল সাহা :- নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতী দলের বিরুদ্ধে। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের হবিপুর থানা এলাকায়। এলাকায় কীর্তন চলায় আক্রান্ত পরিবারের চিৎকার শুনতে পারেননি প্রতিবেশীরা। রক্তাক্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী তিন …
Read More »কলকাতায় ফের দুষ্কৃতী তাণ্ডব! তোলা দিতে পারেননি, নিউ মার্কেট থেকে ফেরার পথে ২ ব্যবসায়ীকে কোপ
প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসকেএম হাসপাতালের উল্টো দিকে হরিশ মুখার্জি রোডের ওপর দুষ্কৃতী তাণ্ডব। নিউমার্কেটে ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন দুই ব্যবসায়ী। তখনই তাঁদের পথ আটকায় ১৫ জন দুষ্কৃতী। যাঁদের কেউ গাড়িতে আবার কেউ মোটর সাইকেল নিয়ে এসেছিলেন। আচমকাই তাঁরা দুই ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে।খাস কলকাতায় …
Read More »রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় রয়েছে পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাব! দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিউ দিল্লি স্টেশনে ভয়াবহ ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৮জনের। রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ উঠছে।মহাকুম্ভের পুণ্যার্থীদের আরও বেশি সহযোগিতা প্রয়োজন, প্রাণহানির ঘটনায় দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশও করেন তিনি।তিনি লিখেছেন, ‘দিল্লিতে পদপিষ্টের ঘটনায় ১৮জনের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। এই যন্ত্রণাদায়ক …
Read More »কার্তুজ উদ্ধারে বসিরহাট থেকে গ্রেফতার ১, খতিয়ে দেখা হচ্ছে ৫ বছরের স্টক!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে কার্তুজ উদ্ধারের ঘটনায় আরও ১ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ফাহরুখ মালিক উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৪টি রাউন্ড উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া কার্তুজ জীবনতলা থেকে বিক্রি হয়নি বলে জানা গিয়েছে। ওদিকে কলকাতার বিবাদী …
Read More »দত্তপুকুরের পর খড়িবাড়ি!নদীর পাড়ে বৃদ্ধের মুণ্ডহীন দেহ উদ্ধারে আলোড়ন
নিজস্ব সংবাদদাতা:- দত্তপুকুরের ঘটনার রেশ এখনও কমেনি। আর তার মধ্যেই এবার উত্তরবঙ্গের খড়িবাড়ি এলাকায় একইরকম ঘটনা ঘটল। আজ, শনিবার সকালে ডুমুরিয়া নদীর ধারে মিলল বৃদ্ধের মুণ্ডহীন দেহ। এই মুণ্ডহীন দেহ দেখে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। কেন এমন হত্যাকাণ্ড? নেপথ্যে কে বা কারা রয়েছে? এই বৃদ্ধের পরিচয় কী? এসব …
Read More »প্রকাশ্যে এলোপাথাড়ি কোপ সাবিত্রী মিত্রর গাড়িচালককে!মালদহ হাসপাতালে ভর্তি চালক
প্রসেনজিৎ ধর, কলকাতা :-মালদা জেলার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির উপর হামলার রেশ এখনও কাটেনি। ওই হামলার দু’সপ্তাহ কাটতে না কাটতেই এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। শনিবার মাঝরাতে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মুখে …
Read More »এটিএম জালিয়াতি কলকাতায়!কার্ড ব্যবহার করতেই লক্ষাধিক টাকা খোয়ালেন গ্রাহকরা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ | প্রতারণার শিকার দুই গ্রাহক। কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিপত্তি | দুজনের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। সার্ভে পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন প্রতারিত ব্যক্তিরা।শুক্রবার রাতে ঘটনাটি ঘটে সার্ভে পার্ক থানা এলাকার কিশোর …
Read More »বাইপাস সংলগ্ন আরুপোতায় ভয়াবহ আগুন,একের পর এক দাউদাউ করে জ্বলছে গাড়ি!
প্রসেনজিৎ ধর, কলকাতা :- শহর কলকাতায় শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আজ ইএম বাইপাসের ধারে আরুপোতার একটি গ্যারেজে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে একাধিক গাড়ি। কালো ধোঁয়ায় কুণ্ডলীতে ঢেকে যায় গোটা এলাকা। এই খবর পেতেই ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের তিনটি ইঞ্জিন। তারপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal