Breaking News

২৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২২ এপ্রিল হার্টে ‘ব্লকেজ’ নিয়ে ইএম বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানে ২৩ দিন ভর্তি থাকার পর অবশেষে বৃহস্পতিবার সকালে ছাড়া পেয়েছেন তিনি।গত এপ্রিল মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি …

Read More »

শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার!বিক্ষোভে চাকরিহারারা বললেন, ‘আর পরীক্ষা নয়’!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আর টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্যদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। যারা এই টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলি তুলে আজ, বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ঘটল সল্টলেকের বিকাশ ভবনে। আজ বিকাশ ভবন অভিযানে নামে চাকরিহারা যোগ্য …

Read More »

কথা রেখেছেন ‘দিদি’,বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ উত্তরবঙ্গের ‘বড়’ সংগঠক জন বার্লার!শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালেন বার্লা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে জোর ধাক্কা বিজেপিতে। আজ, বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা চা বলয়ের দাপুটে নেতা জন বার্লা। এদিন তৃণমূল ভবনে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সীর হাত ধরে ঘাসফুলে যোগ দেন জন বার্লা। যার ফলে উত্তরবঙ্গে তথা চা …

Read More »

৯ জুন শুরু বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন!একাধিক বিল পেশের সম্ভাবনা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- জুন মাসের ৯ তারিখ বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে বলে খবর। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল পেশ করা হতে পারে বলে সূত্রের খবর। এই বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন দুই থেকে আড়াই সপ্তাহ চলতে পারে বলে বিধানসভা সূত্রে খবর। একাধিক বিল পেশ করা হবে এবং তা পাশ হয়ে …

Read More »

‘প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ’, ২২ দিন পর স্বামী পূর্ণমের মুক্তিতে খুশি স্ত্রী-পরিবার!দেশে ফিরে পূর্ণমের ভিডিয়ো কল স্ত্রীকে, ফোন করলেন মমতাও

প্রসেনজিৎ ধর,হুগলি:- ২২ দিনের অপেক্ষার অবসান। বুধবার সকালে পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ ফিরেছেন দেশে। পাঠানকোটে কর্মস্থলে পৌঁছেই স্ত্রীকে ভিডিও কল করলেন জওয়ান।এদিন স্বামীর সাথে কথা বলে রজনী বলেন, ‘‘ভিডিয়ো কলে কথা হল ওর সঙ্গে। একমুখ দাড়ি হয়ে গিয়েছে। আমাকে বলল টেনশন কোরো না। আমি ঠিক আছি। দাড়ি কাটতে …

Read More »

‘নেশার গ্রাসে যুবসমাজ’, সৃঞ্জয়ের মৃত্যুতে যুবসমাজকে নিয়ে কী বার্তা দিলেন দিলীপ?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে শোকস্তব্ধ দিলীপ ঘোষ যুবসমাজের উপর নেশার কুপ্রভাব নিয়ে বার্তা দিলেন। একদিকে ব্যক্তিগত শোক, অন্যদিকে বর্তমান প্রজন্মের মধ্যে মাদকাসক্তির বেড়ে চলা প্রবণতা—এই দুটি বিষয়ের মিশেলে বুধবার সকালে তাঁর গলায় ঝরে পড়ল গভীর উদ্বেগ। দিলীপ বলেন, “আজকের যুবসমাজের মধ্যে নেশার যে …

Read More »

এবার নিউটাউনে ২৫ একরে আইটেক পার্ক, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর !

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিউটাউন এলাকায় ২৫ একর জমিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে। ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । ইকো পার্ক, নিকো পার্ক নয়, এবার আইটেক পার্ক। পিপিপি মডেলে হবে এই পার্ক। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিও বড় ইন্ডাস্ট্রি। …

Read More »

রক্ষকই ভক্ষক! এন্টালিতে আড়াই কোটি টাকা লুটের ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের ১ কনস্টেবল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এন্টালিতে আড়াই কোটি টাকা লুটের ঘটনায় মিন্টু সরকার নামে কলকাতা পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল কলকাতা পুলিশ| পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিন্টু কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনস্টেবল ছিলেন। মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক …

Read More »

ভাঙল রেলের ট্র্যাক, দমদমে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল!বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বনগাঁ লোকাল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল। দমদম জংশন স্টেশনে ঢোকার আগে ওই ট্রেনের চাকা লাইনচ্যুত হয় | ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে| তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ| রেল সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা ১১মিনিটে …

Read More »

ভারত-পাক অশান্তির মাঝেই দেশবিরোধী পোস্ট!সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের হয়ে পোস্ট, চাঁপাডালি মোড়ে কসাইকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা :- ভারত-পাক অশান্তির মাঝেই দেশবিরোধী পোস্ট করার অভিযোগ। নজরে পড়তেই বারাসতের মাংস ব্যবসায়ীকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। আক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট করায় বারাসতের জনবহুল চাঁপাডালি মোড়ে এক যুবককে গণধোলাই দিল জনতা। …

Read More »