Breaking News

মুর্শিদাবাদে মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ মিলল বাড়িতে!কারণ নিয়ে ধোঁয়াশা

প্রসেনজিৎ ধর :-নিজের বাড়ি থেকেই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মুর্শিদাবাদের কান্দি থানার বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি |মৃতার নাম পৌলমী বিজয়পুরী (৩২)। তিনি বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন। পরিবারের দাবি, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন …

Read More »

৪ ঘণ্টায় খুনের কিনারা, বাগুইআটিতে মৃতার ফেসবুক বন্ধু গ্রেফতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-৪ ঘণ্টার মধ্যে বাগুইআটি বিউটি পার্লার কর্মী খুন কাণ্ডের কিনারা করল পুলিশ। নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। ওই যুবকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে মহিলা খুন হন বলেই দাবি তদন্তকারীদের। অভিষিক্তা দে, পেশায় বিউটি পার্লারের কর্মী ছিলেন। সাত বছর আগে বিয়ে হয় …

Read More »

গল্ফগ্রিনে কাটা মুন্ডুর পর রিজেন্ট পার্কে উদ্ধার মহিলার বাকি দেহাংশ!ভগ্নিপতিকে জেরায় উদ্ধার মহিলার দেহের বাকি অংশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- গল্ফগ্রিনে কাটা মুন্ডু উদ্ধারের দেড়দিনের মধ্যেই মৃতার বাকি দেহাংশের হদিশ মিলল। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল নাগাদ গলফগ্রিনের অদূরে রিজেন্ট পার্ক এলাকা থেকে শরীরের বাকি দুটি অংশ উদ্ধার করা হয়েছে। SIT সদস্যদের দাবি, ধৃত আতিকুর লস্করকে গ্রেপ্তারের পর জেরার মুখে সে ভেঙে পড়ে। তারপরই স্বীকার করে …

Read More »

তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল সিপিএম!সাংবাদিক বৈঠক করে কেন নয়? প্রশ্ন দলের অভ্যন্তরে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম৷ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা সাংবাদিক৷ গুরুতর এই অভিযোগ ওঠার পরই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম নেতৃত্ব৷শনিবার বাম নেতার সেই সাসপেনশন প্রত্যাহার করে নিল দল। জেলা সম্পাদক মৃণাল লিখেছেন, ‘‘কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে …

Read More »

ফরাক্কার বালিকাকে ধর্ষণ ও খুনে ৬০ দিনে বিচার শেষ! একজনের ফাঁসি,অপরজনের যাবজ্জীবনের শাস্তি

দেবরীনা মণ্ডল সাহা :- মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় দু’মাসের মধ্যে বিচার শেষ করে বৃহস্পতিবারই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল জঙ্গিপুর আদালত। শুক্রবার রায় ঘোষণাও হয়ে গেল।ফাঁসি হল দোষী দীনবন্ধু হালদারের। অপর দোষী শুভ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিচারকের| পাশাপাশি পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গিপুর মহকুমা …

Read More »

আরজি কর ধর্ষণ-খুন মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ,অভিজিৎ মণ্ডল !৯০ দিনেও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন। ৯০ দিনেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিল মঞ্জুর করল শিয়ালদহ আদালত। জামিন পেলেও …

Read More »

মেট্রোর কাজের জন্য শনিবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কমছে মেট্রো, জেনে নিন নতুন সময়সূচি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শনিবার, ১৬ ডিসেম্বর থেকে হাওড়া থেকে মেট্রো পরিষেবায় পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে, হাওড়া ময়দান থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত মোট ১৫০টি মেট্রো চলে, কিন্তু নতুন এই ঘোষণার ফলে মেট্রোর সংখ্যা ৩৬টি কমে যাবে। আগামী শনিবার থেকেই এই পরিবর্তন কার্যকর হবে এবং আপ-ডাউন মিলিয়ে ১১৪টি মেট্রো পরিষেবা …

Read More »

ভ্যাটের আবর্জনায় পড়ে কাটা মুণ্ড!শোরগোল গল্ফগ্রিনে, তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- গল্ফগ্রিনের আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই মুন্ডুটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কেন এই নৃশংসতা? মুন্ডুটি কার? বাকি দেহাংশও কি টুকরো করে ফেলে দেওয়া হয়েছে অন্য কোথাও? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু …

Read More »

কবে?রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল বোর্ড

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৫ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামী ২৭ এপ্রিল, রবিবার।দ্বাদশ শ্রেণির পর ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার – তিন কোর্সে ভর্তির জন্য নেওয়া হয় এই প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার্থীদের আবেদন করতে হবে …

Read More »

জাঁকিয়ে ঠান্ডা,কলকাতায় লাফিয়ে নামল পারদ,৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা!

দেবরীনা মণ্ডল সাহা:- ডিসেম্বরের শুরুর দিকে নিম্নচাপ বাধা হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে বছরের শেষ মাসের মাঝামাঝি সময় থেকে ‘ঝোড়ো ব্যাটিং’ শুরু করেছে শীত। তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে ইতিমধ্যেই। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দিল আলিপুর আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের …

Read More »