Breaking News

প্রজ্ঞাদীপার মৃত্যুর ঘটনায় গ্রেফতার সেনা চিকিৎসক!প্রজ্ঞাদীপার মৃত্যুর জন্য দায়ী লিভ ইন সঙ্গীই?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গী সেনাবাহিনীর চিকিৎসক কৌশিক সর্বাধিকারীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে বারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকা থেকে পুলিশ কৌশিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এই পদক্ষেপ করল পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রজ্ঞাদীপার শরীরে অসংখ্য …

Read More »

মালদহে শাসকদলে ভাঙন অব্যাহত!মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান হাজারেরও বেশি নেতা-কর্মীর

দেবাশীষ পাল :- আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে ভোট। শেষ হয়েছে মনোনয়ন পর্ব। তবে এরই মধ্যে মালদহের হরিশ্চন্দ্রপুরে শক্তিক্ষয় শাসকদলের।পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া শেষ হতেই মালদহের হরিশ্চন্দ্রপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত।বিদায়ী জেলা পরিষদের সদ্যসা মমতাজ বেগমের কংগ্রেসে যোগদানের পর এবার যোগদান করলেন তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক,ব্লক সম্পাদক …

Read More »

খাস কলকাতায় উদ্ধার যুবকের দেহ!বিজয়গড়ে রহস্য মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ,মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দক্ষিণ কলকাতার বিজয়গড়ের এক নির্মীয়মাণ বাড়ির সামনে থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে দেহটি উদ্ধার হয়। এলাকার লোকজনই দেহ পড়ে থাকতে দেখেন ওই রাস্তায়। খবর দেওয়া হয় গলফগ্রিন থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা। …

Read More »

মনোনয়নে প্রার্থীদের নথি বিকৃত করার অভিযোগ!পঞ্চায়েত মামলায় সিবিআই তদন্তের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রার্থীদের নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল উলুবেড়িয়ার এক নম্বর ব্লকের বিডিও নীলাদ্রিশেখর দে-র বিরুদ্ধে। পঞ্চায়েত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব রায়ের ডিভিশন বেঞ্চ। শুক্রবার এই মামলার শুনানি শেষ হল। …

Read More »

রাজ্যপাল-নির্বাচন কমিশন দ্বন্দ্ব! ‘সিস্টেম মেনে নিয়োগ হয়েছে, উপর থেকে চাপ দেওয়া হয়নি’, রাজীবের পাশে দাঁড়ালেন মমতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজভবন-রাজ্য নির্বাচন কমিশনের বিরোধ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার ফেরত পাঠানোর ঘটনা ‘নজিরবিহীন’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনায় বিরোধীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার উড়ে গেলেন মুখ্যমন্ত্রী। তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনারের পাশে দাঁড়ালেন তিনি। জানিয়ে গেলেন, “রাজ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক …

Read More »

দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুলে অঘটন!প্রার্থনা চলাকালীন হঠাৎ সংজ্ঞাহীন,মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রীর, তদন্তে পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্কুলে প্রার্থনা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ছাত্রীর। বৃহস্পতিবার সকালে কলকাতার এলগিন রোডের একটি স্কুলের ঘটনা। ১৪ বছরের ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।এলগিন রোডের নামী ইংরাজি মাধ্যম স্কুল সেন্ট জনে …

Read More »

রাজু ঝা হত্যাকাণ্ডের তদন্তে সিঙ্গল বেঞ্চের সিবিআই নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শক্তিগড়ের কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ খারিজ করে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার হাইকোর্ট জানায়, সিবিআই নয়, রাজ্য পুলিশের সিট এই ঘটনার তদন্ত করবে।রাজু ঝা খুনের মামলায় তদন্ত চালাচ্ছিল সিআইডি। কিন্তু যেহেতু এই …

Read More »

পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্ত: বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মনোনয়নের নথি বিকৃত করা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। আগামিকাল শুক্রবার শুনানি।হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা এবং ধূলিসামলি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি ও অনুজা বিবি মনোনয়নপত্র …

Read More »

নথি বিকৃতির অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি বিশেষ মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন। এক বিডিও-র বিরুদ্ধে নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগের একটি নির্দিষ্ট মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন তিনি। জানা যাচ্ছে, অভিযুক্ত উলুবেড়িয়ার এক নম্বর ব্লকের বিডিও। ৭ জুলাই …

Read More »

শাসকদলের অভিযোগে খুনের মামলা রুজু নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে!অভিযুক্ত আরও ৬৮

প্রসেনজিৎ ধর :- পঞ্চায়েত নির্বাচনের আগে আইনি বিপাকে নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে তৃণমূল কর্মী রাজু নস্কর খুনে আইএসএফ বিধায়ক-সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা রুজু। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানায় মামলা দায়ের হয়েছে। নওশাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২-সহ আরও একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।মনোনয়ন পর্ব ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ …

Read More »