Breaking News

হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখতে রাস্তায় রাজ্যপাল! আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নবান্ন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হনুমান জয়ন্তীতে সম্প্রীতির বার্তা দিতে শহরের পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি নিরাপত্তা খতিয়ে দেখতে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে সম্প্রীতি রক্ষার্থে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। যান একবালপুর এলাকাতেও। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। একইসঙ্গে …

Read More »

বাঁকুড়ায় প্যারাসুট-সহ উদ্ধার বায়ুসেনা কর্মীর দেহ,বাড়ছে রহস্য!

দেবরীনা মণ্ডল সাহা :- প্যারাসুট-সহ উদ্ধার বায়ু সেনা কর্মীর দেহ। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। বুধবার সকালে বাঁকুড়ার একটি কারখানার পাশে প্যারাসুট-সহ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বায়ু সেনাকর্মীকে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হয় বাঁকুড়ার বড়জোড়া থানায়। পুলিশ গিয়ে …

Read More »

সিকিমে তুষার ধসে মৃত রাজ্যের ২ পর্যটক,বাতিল উত্তর ও পূর্ব সিকিমের পারমিট!

প্রসেনজিৎ ধর :-সিকিমে তুষারধসে মৃতদের মধ্যে ২ জন বাঙাালি। তাঁদের একজনের বাড়ি কলকাতায়। সিকিম সরকার জানিয়েছে, বাকিদের মধ্যে তিনজন নেপাল ও দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা।এখনও শতাধিক পর্যটক একাধিক এলাকায় আটকে রয়েছেন।মৃত পর্যটকদের মধ্যে কলকাতার বাসিন্দার নাম প্রীতম মাইতি। অন্য জনের নাম সৌরভ রায়চৌধুরী। তবে বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি। মঙ্গলবারের …

Read More »

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মানিক ভট্টাচাৰ্য!আধ ঘণ্টা টানা জেরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে ২ ঘণ্টার মধ্যে এজলাসে হাজির করানো হল মানিক ভট্টাচার্যকে। এদিন মানিককে সশরীরে আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্ধারিত সময়ের কিছু পরে মানিক এজলাসে পৌঁছলে তাকে একের পর এক প্রশ্ন করেন বিচারপতি। দুপুর ৩টে ১৬ নাগাদ হাই কোর্টে …

Read More »

রিষড়ায় শান্তি ফেরাতে আধা সামরিক বাহিনীর পরামর্শ নেওয়ার পরামর্শ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর :- রিষড়ায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে কী করা যায় তা নিয়ে অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যের কাছে জানতে বলল কলকাতা হাইকোর্ট। বুধবার দুপুরে তা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি শান্তি ফেরাতে প্রয়োজনে রাজ্য সরকারকে আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ারও পরামর্শ …

Read More »

হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হনুমান জয়ন্তী নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে বলল আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিভঘ্ননম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে রাজ্য …

Read More »

নিশীথ তদন্তে নথি দিচ্ছে না পুলিশ, আদালত অবমাননা মামলার অনুমতি সিবিআইকে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুলিশ নথি না দেওয়া কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনার তদন্ত শুরু করা যাচ্ছে না। এ নিয়ে মঙ্গলবার আদালতের দৃষ্টি আকর্ষণ করল সিবিআই। নথি হাতে না পাওয়ায় তদন্তও শুরু করা যাচ্ছে না বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই পুলিশের বিরুদ্ধেই আদালত অবমাননা মামলার অনুমতি চেয়েছে।এবার …

Read More »

‘মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে’,উত্তরবঙ্গ থেকে ফিরেই সোজা রিষড়া গেলেন রাজ্যপাল!

দেবরীনা মণ্ডল সাহা :-‘মানুষের শান্তিতে বাঁচার পূর্ণ অধিকার আছে। যে কোনও মূল্যে সেই অধিকার রক্ষা করতে হবে।’ এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রামনবমীর শোভাযাত্রা ঘিরে হিংসার জেরে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে শহরে ফিরলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর রিষড়ার ঘটনার জেরেই সফরে কাটছাঁট রাজ্যপালের। কলকাতা …

Read More »

ডানকুনির খাটালে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে মৃত্যু ৪০টি গরুর, আহত কমপক্ষে ১৫ টি গবাদি পশু!

প্রসেনজিৎ ধর :- ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল খাটালে,আগুনে পুড়ে মৃত্যু হল ৪০টি গরুর। এছাড়াও ১৫টি গরু জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনিতে। সোমবার দুপুরে ওই খাটালে ভয়াবহ আগুন লাগে। আশেপাশে ঘাটালেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। খাটালের পাশে একটি গেঞ্জি কারখানা আছে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে।আগুন লাগার …

Read More »

রিষড়া কাণ্ডের জের!উদ্বিগ রাজ্যপাল,জি-২০ বৈঠক বাতিল করে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন রাজ্যপাল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উত্তরবঙ্গের সফর কাটছাঁট করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনটাই সূত্রের খবর । জি ২০ বৈঠক সংক্রান্ত সফর বাতিল করে মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরলেন তিনি। সূত্রের খবর, রিষড়া কাণ্ডের জেরেই সফর কাটছাঁট করলেন রাজ্যপাল। অপরাধকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেন রাজ্যপাল। …

Read More »