Breaking News

মেনকার রক্ষাকবচ খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ ইডি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডি ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। মেনকার রক্ষাকবচ খারিজের আর্জি নিয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির সমনের ভিত্তিতে মেনকা গম্ভীরের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। এবার মেনকার সেই রক্ষাকবচ খারিজ করা হোক, এই আবেদন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ ইডি। …

Read More »

কলকাতা হাইকোর্টে খারিজ হল অনুব্রতর জামিনের আবেদন!অনুব্রতকে ফের থাকতে হবে জেলে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এদিন বেলা ২টোয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তাদের সিদ্ধান্ত জানায়। আদালত জানিয়েছে, তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে অনুব্রতকে জামিন দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে।বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ গরু …

Read More »

প্রাথমিকে আরও ১৪০ জনকে পাকাপাকিভাবে বরখাস্তের নির্দেশ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিকে আরও চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার চাকরি যাচ্ছে আরও ১৪০ জনের। ওই ১৪০ জনের কারও হলফনামা নেওয়া হবে না। ওইসব শিক্ষকদের বেতন বন্ধ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবার হলফনামায় কীভাবে বোর্ডের মেসেজের একই স্ক্রিন শট? প্রশ্ন তুললেন বিচারপতি। শিল্পা চক্রবর্তী নামে …

Read More »

রয়েছে হামলার আশঙ্কা!বাংলার রাজ্যপালকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিরাপত্তা বাড়ানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। হামলার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ …

Read More »

‘ববিতা নন, চাকরির প্রকৃত দাবিদার অনামিকা’ দাবি জানিয়ে এবার আদালতের দ্বারস্থ শিলিগুড়ির অনামিকা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আইনি লড়াই করে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। এই বিদ্যালয়ে শিক্ষিকা পদে আগে নিযুক্ত ছিলেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। তবে আসলে চাকরি প্রাপ্য অনামিকা রায়ের, এই দাবি জানিয়েই দায়ের হল নতুন মামলা।ববিতা সরকারের নিয়োগ …

Read More »

পঞ্চায়েত ভোটের আগেই কলকাতা থেকে উদ্ধার ৬০ লক্ষ টাকা,গ্রেফতার ৯!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ফের শহরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার । কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা কলকাতার বড়বাজারের বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রায় ৫৯ লাখ টাকা উদ্ধার করেন। এই ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাকার উৎস কী বলতে পারেননি অভিযুক্তরা। হাওয়ালা যোগ কিনা খতিয়ে দেখছে পুলিশ । …

Read More »

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক-ঘনিষ্ঠ তাপসকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৎপর সিবিআই। মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল। সূত্রের খবর, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।এদিন সিবিআইয়ের কাছে বিস্ফোরক দাবি করেন তাপসবাবু। তিনি বলেন, ‘টাকা …

Read More »

গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে! ১৭ জানুয়ারি পর্যন্ত স্বস্তি বিরোধী দলনেতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের আদালত থেকে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ৬টি মামলায় বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলাগুলিতে ১৭ জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। মঙ্গলবার মামলার …

Read More »

বর্ষবরণের আগে শহরে বাজেয়াপ্ত ৫ কোটি টাকার মাদক,ধৃত ১!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই নতুন ইংরেজি বছর। শনিবার রাতেই বর্ষবরণে মাতবে কলকাতাবাসী। তার আগেই মহানগরে বাজেয়াপ্ত করা হল ৫ কোটি টাকা মূল্যের মাদক। মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক যুবককে।শনিবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জেরা করে মাদক পাচারচক্রের হদিশ পেতে …

Read More »

‘আসি যাই মাইনে পাই মানসিকতা চলবে না’, কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে চরম হুঁশিয়ারি মেয়রের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ‘আসি যাই মাইনে পাই। এই মানসিকতা থাকলে চলবে না। কাজ না করলে শোকজ করা হবে।’ শুক্রবার ‘টক টু মেয়রে’ পুর আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দিয়ে তাঁদের এভাবেই সতর্ক করলেন ফিরহাদ হাকিম।মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এসেসমেন্ট ডিপার্টমেন্ট তার নির্দেশ অনুযায়ী কাজ …

Read More »