Breaking News

editor

সফল প্রথম ট্রায়াল রান, নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটে ছুটল মেট্রো!খুব তাড়াতাড়ি চালু হবে পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর | ৭৬তম প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর অংশে (৭.০৪ কিলোমিটার) হলুদ লাইনের আপ এবং ডাউন উভয় লাইনে প্রথম পূর্ণাঙ্গ ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি বছরেই এই মেট্রো রুট চালু হওয়ার কথা৷ তাহলে আরও একটি মাউলস্টোন ছোঁবে …

Read More »

জেটিয়ায় মেঝেতে পড়ে বৃদ্ধার নলিকাটা দেহ!রক্তে ভেসে যাচ্ছে ঘর,খুনের নেপথ্য কারণ কী?‌

প্রসেনজিৎ ধর :- হরিদেবপুরের ছায়া এবার উত্তর ২৪ পরগনার জেটিয়ায়। ঘর থেকে উদ্ধার বৃদ্ধার নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম ফুলজান বিবি (‌৮০)‌। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপাচাকলা পঞ্চায়েতের অধীনে জেটিয়া …

Read More »

ক্লাবের ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে শূন্যে ছোড়া হল গুলি!উদ্ধার আগ্নেয়াস্ত্র,এফআইআর দায়ের করল মালদহ পুলিশ

  নিজস্ব সংবাদদাতা :- ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হল মালদহে। স্কুলের মাঠে একাধিক ব্যক্তির হাতে বন্দুক | রীতিমতো বুক ফুলিয়ে গুলি ছুঁড়ছেন তারা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলার গ্রামে গ্রামে কীভাবে এত আগ্নেয়াস্ত্র পৌঁছচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।ভলিবল ট্যুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি ছোড়াকে কেন্দ্র করে …

Read More »

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা!অ্যাপ ক্যাবে পিছন থেকে ধাক্কা লরির, আহত ৩

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার সকালে কলকাতার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। একটি দ্রুতগামী বালি ভর্তি লরির ধাক্কায় এক অ্যাপ ক্যাব পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় ক্যাবের ভিতরে থাকা দুই যাত্রী এবং চালক গুরুতর জখম হন। স্থানীয় পুলিশ তড়িঘড়ি এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, এবং লরির চালককে আটক …

Read More »

কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টলের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা হাই কোর্টে ধাক্কা বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টলের আর্জি খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রতি বছর কলকাতা বইমেলায় স্টল দেয় আরএসএসের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠন ও মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বই পাওয়া যায় তাদের স্টলে। আগামী ২৮ জানুয়ারি …

Read More »

সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে মামলা সিবিআইয়ের! কবে শুনানি? দিনক্ষণ জানিয়ে দিল হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি। শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শিয়ালদহ আদালতে আরজি কর মামলায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। এদিকে আমৃত্যু …

Read More »

ভাড়া নেওয়ার পরদিনই মেঝেয় তরুণীর নলিকাটা দেহ!ঠাকুরপুকুরে চাঞ্চল্য

প্রসেনজিৎ ধর:-এবার বন্ধ ঘর থেকে উদ্ধার হল মহিলার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্ক এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণীকে হত্যা করা হয়েছে। তাঁর সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ| ভাড়া নেওয়ার পরদিনই ঘর থেকে উদ্ধার …

Read More »

‘‌উনি চক্রান্তের শিকার হয়েছিলেন’‌!গোপন ফাইল প্রকাশ্যে না আনায় কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে নেতাজী জন্মজয়ন্তী পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার অনুষ্ঠান মঞ্চে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মাধ্যমে বক্তব্য শুরু করেন মমতা। শুরুতেই বলে দিলেন, ‘‌পাহাড়ে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় নেতাজির জন্মজয়ন্তী আগে পালন করেছি। তরাই ডুয়ার্সে এই প্রথমবার রাজ্য …

Read More »

‘বন্ধু’দের হাতেই গুলিবিদ্ধ যুবক! ব্যারাকপুর শুটআউট কাণ্ডে ধৃত ৩,জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ব্যারাকপুরে শুটআউট কাণ্ডে ধৃত তিন। ধৃতদের নাম শেখ কাউসার (আরিয়ান), কুলদীপ দাস (চুয়া) এবং দীপক বাল্মীকি। বুধবার দুপুরে শুটআউটের ঘটনার পর রাতেই তিন জনকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে বৃহস্পতিবার ব্যারাকপুর নগর দায়রা আদালতে হাজির করানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে …

Read More »

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যুবকের কম্বলে মোড়া দেহ!মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণকারীরা স্টেডিয়ামের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন। দেহটি কম্বল চাপা দেওয়া ছিল। প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যুবকটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। …

Read More »