দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মরণোত্তর অঙ্গদানে ফের নজির গড়ল কলকাতা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুমিত্রা দাস (৪৬)–এর ব্রেন ডেথ বুধবার ঘোষিত হওয়ার পরে তাঁর পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার অঙ্গদান সম্পন্ন হলো কলকাতায়। চিকিৎসকদের তৎপরতায় তাঁর লিভার ও দু’টি কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিন মুমূর্ষু রোগী নতুন জীবনের আশা পেলেন। পাশাপাশি কর্নিয়া দানে উপকৃত …
Read More »রাজ্যসভার মনোনয়নের যাচাইপর্ব দেখতে বিধানসভায় মুখ্য নির্বাচনী আধিকারিক!ভোট নিয়ে কি বললেন?
প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যসভা ভোটের প্রক্রিয়া খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিধানসভা এলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৃহস্পতিবার রাজ্যসভার নির্বাচনে পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার পর স্ক্রুটিনি পর্ব খতিয়ে দেখতে বিধানসভায় এসেছিলেন ভোটের মনোজ। রাজ্যসভা নির্বাচনের কারণে বিধানসভায় এলেও, সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাঁকে প্রশ্ন করা হয় আগামী বিধানসভা নির্বাচনের …
Read More »রুদ্ধ পশ্চিমের আকাশপথ! যুদ্ধের আবহে কলকাতা থেকে শুক্রবারও বাতিল পশ্চিম এশিয়ার ৭টি বিমান, আশঙ্কায় যাত্রীরা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিম এশিয়াগামী এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে কলকাতাগামী মোট সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হল শুক্রবার। কলকাতা বিমানবন্দর থেকে দুবাই, দোহা এবং আবু ধাবিগামী মোট চারটি উড়ান বাতিল করা হয়েছে। অন্য দিকে, আবু ধাবি, দুবাই এবং দোহা থেকে কলকাতাগামী তিনটি উড়ান বাতিল হয়েছে বলে বিমানবন্দর …
Read More »ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকি চিঠিতে আতঙ্ক, তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড
প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক |বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। বম্ব স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখছে। তল্লাশি চলছে।শুক্রবার দুপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন। ওই এলাকা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। তাই …
Read More »পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব পেলেন আরএন রবি!
নিজস্ব সংবাদদাতা :-বাংলার নয়া রাজ্যপাল হচ্ছেন আরএন রবি। তিনি বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল। অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিবিআই ও আইবির এই প্রাক্তন কর্তা। ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় অফিসারকে রাজ্য হিসাবে নিয়ে আসা একাধিক জল্পনা উসকে দিয়েছে। এ দিকে নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা …
Read More »২ দিনের রাজ্য সফরে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ!এখনও ঝুলে ৫৬ লক্ষ ‘বিচারাধীনে’র ভাগ্য,ভোট ঘোষণা কবে?
প্রসেনজিৎ ধর, কলকাতা :- রবিবারই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুই দিনের রাজ্য সফর। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রাজ্যে আসছেন সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।এদিকে চূড়ান্ত তালিকায় বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে মাত্র ৪ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এখনও ঝুলে ৫৬ লক্ষের ভোটারের ভাগ্য। এই …
Read More »১১৩ ঘণ্টা পর স্বস্তি! অবশেষে দুবাই থেকে কলকাতায় এল বিমান,স্বাভাবিক হওয়ার পথে পরিষেবা
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হল দুবাই–কলকাতা বিমান পরিষেবা। প্রায় ১১৩ ঘণ্টা পর ফ্লাইদুবাইয়ের উড়ান কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল।জানা গিয়েছে, বিমান দুবাইয়ের একটি বিমান বুধবার রাত ৩টে ৫৯ মিনিটে …
Read More »ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের! ইস্তফা দিলেন দিল্লি গিয়ে
প্রসেনজিৎ ধর, কলকাতা :- মেয়াদ ফুরনোর আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই তাঁর এই আকস্মিক পদত্যাগ রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। ২০ মাস আগেই তিনি …
Read More »১৪ মার্চ মোদীর ব্রিগেড সভা!‘পরিবর্তন যাত্রা’র শেষে বিধানসভা ভোটের প্রচারের সুর চড়াবে বিজেপি
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১৪ মার্চ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শেষ হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে একটি বড় জনসভা। সেই সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যজুড়ে আয়োজিত ৯টি পরিবর্তন যাত্রা ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে শেষ হবে। তারপর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে …
Read More »ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও নিরুত্তর রাজ্য!১৩ মার্চ রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিল সরকারি কর্মচারী সংগঠন
নিজস্ব সংবাদদাতা :-মহার্ঘ ভাতার (ডিএ) বকেয়া ইস্যুতে শীর্ষ আদালতের রায়ের পরও রাজ্য সরকার কোনও পদক্ষেপ না করায় আন্দোলনের পথে হাঁটছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সংগঠনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১৩ মার্চ রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে তারা ‘বন্ধ মোবারক’ কর্মসূচি পালন করবে। ওই দিন দফতরে উপস্থিত থাকলেও …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal