Breaking News

editor

সুন্দরবনের জন্য মাস্টারপ্ল্যান!মোদীর কাছে সর্বদলীয় প্রতিনিধি দল রাজ্যের

প্রসেনজিৎ ধর :- সুন্দরবনকে নিয়ে তৈরি হচ্ছে একটি নতুন জেলা। পাশাপাশি অঞ্চলকে নিয়ে তৈরি হচ্ছে একটি মাস্টারপ্ল্যান । সেটি পাঠানো হবে কেন্দ্রের কাছে। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সভা থেকে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, বাঁধ-পরিবহণ ব্যবস্থা-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবে রাজ্য সরকার। সুন্দরবন জুড়ে পর্যটনকেন্দ্রের উন্নয়ন সহ সার্বিক …

Read More »

মর্মান্তিক ঘটনা!চাঁচলে খেলতে গিয়ে পুকুরের জলে ডুবে দুই শিশুর মৃত্যু

দেবরীনা মণ্ডল সাহা :- খেলতে খেলতেই পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি মালদহের চাঁচলের হারোহাজারা গ্রামের। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলকায়, শোকের ছায়া পরিবারে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে …

Read More »

দিল্লি নিয়ে যেতে চায় ইডি,এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল!

প্রসেনজিৎ ধর :- কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লির আদালতে আবেদন করা হয়েছে, রাজ্যের ঘটনা তদন্ত করতে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে কেন?‌ ইডি এখন নয়াদিল্লিতে নিয়ে যেতে চাইছে অনুব্রত মণ্ডলকে। আবার তাঁর বিরুদ্ধে ইডির করা মামলার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে গেলেন অনুব্রত …

Read More »

প্রয়াত সিপিআইএম নেতা মানব মুখোপাধ্যায়!দীর্ঘদিন অসুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী,বুধবার দেহদান

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রয়াত প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। আজ, মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর দু’‌বার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। প্রথমবার হওয়ার পর সুস্থ হয়েছিলেন। তবে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।মৃত্যুকালে …

Read More »

নাবালকের মৃত্যুতে খুনের অভিযোগে প্রেমিকার বাড়িতে হামলা, উদ্ধার করতে গিয়ে ইঁটবৃষ্টির মুখে পুলিশ!

প্রসেনজিৎ ধর, হুগলি:- নাবালকের রহস্যমৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির মগরায়। ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন সুজয় শীল (১৭) নামে ওই নাবালক। সোমবার ইমামবাড়া হাসপাতালে তাঁর দেহ শনাক্ত করে পরিবারের সদস্যরা। এর পর প্রেমিকার বাড়িতে হামলা চালান সুজয়ের আত্মীয়রা। আক্রান্তদের উদ্ধার করতে এলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা ইঁট …

Read More »

পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল, আদালতে যাওয়ার আগে ভবিষ্যদ্বাণী করলেন পার্থ চট্টোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত ভোটে রাজ্যে জিতবে তৃণমূলই। সোমবার আদালতে পেশের সময় এমনই মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।দল তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেও বা তৃণমূল মহাসচিবের পদ থেকে অপসারিত করলেও তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকছেন তা সোমবার ফের স্পষ্ট করে দিলেন …

Read More »

‘‌গোটা ক্যাবিনেটের পদত্যাগ চাই, জেল চাই’‌,নিয়োগ দুর্নীতি নিয়ে বিধানসভায় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের গ্রেফতারের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবৈধভাবে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের পুনর্বহালের জন্য শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এমনই দাবি করেছিলেন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। আর এই নিয়েই সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের …

Read More »

ফের অসাধ্য সাধন!ত্রিশূলে এফোঁড়-ওফোঁড় গলা, এনআরএসে জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল যুবকের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোররাতে গলায় ত্রিশূল বেঁধা অবস্থায় এনআরএসে হাজির এক ব্যক্তি। চিকিৎসকদের তৎপরতায় বাঁচল প্রাণ। রাত ৩টে নাগাদ এনআরএসের জরুরি বিভাগে আসেন ওই ব্যক্তি। গলায় ত্রিশূল বিঁধে রয়েছে দেখে তাঁকে তড়িঘড়ি পাঠানো হয় ইএনটি-র জরুরি বিভাগে। অ্যানাস্থেশিয়া করে চিকিত্সক সুতীর্থ সাহার নেতৃত্বে একঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। গলায় …

Read More »

সৌজন্যের আরও এক ধাপ!বিজেপি বিধায়কদের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ পাঠাবে মমতার সরকার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই বিধানসভায় সৌজন্যের নজির গড়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডেকে নিয়ে এসে কথা বলেছেন। এবার সৌজন্যের আরও একধাপ পথে এগোতে চলেছে রাজ্য সরকার। গতকাল শুক্রবার কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু …

Read More »

দিল্লিতে অবতরণ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন দু’‌দিন হল।আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ করতে গেলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৩ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেন। আর দু’‌দিন কাটানোর পরই আজ, শনিবার নয়াদিল্লিতে পৌঁছন। সেখানে পৌঁছেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। …

Read More »