Breaking News

কলকাতা

বেসমেন্ট থেকে আবার কী করে চলল লিফ্‌ট? ঠিক কী ঘটেছিল, পরীক্ষা শুরু করল ফরেন্সিক দল!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-কলকাতার আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত্যুর তদন্তে গতি আনতে মাঠে নেমেছে রাজ্যের ফরেন্সিক দল। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। লিফট কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, যান্ত্রিক ত্রুটির কারণ কী – এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই ফরেন্সিক রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। …

Read More »

ভোটের মুখে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার ২৫ লক্ষ টাকা, গ্রেফতার গুজরাটের বাসিন্দা!ভোটের মুখে ফের টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জেলায় জেলায় নাকা চেকিং বাড়িয়েছে পুলিশ। শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের কাছে একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা।গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ইকোপার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে অভিযান চালায়। …

Read More »

ভেঙেছে পাঁজরের হাড়, ফেটেছে হৃৎপিণ্ড, ফুসফুস, প্লীহাও! আরজি করে নিহত যুবকের ময়নাতদন্তে আর কী জানা গেল? এবার রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার আরজি করের ঘটনায় স্বাস্থ্য ভবন রিপোর্ট তলব করল। কী ঘটেছিল, কেন লিফটের ভিতর কোন কর্মী ছিল না, ওই ব্যক্তি কোথায় গিয়েছিলেন কার সঙ্গে ছিলেন, লিফটের রক্ষণাবেক্ষণ কী অবস্থায় ছিল, কতদিন অন্তর রক্ষণাবেক্ষণ করা হত, এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। আগামী সোমবার …

Read More »

শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী!মোদীর সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ ভোর থেকেই,কোন পথে চলবে গাড়ি?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামীকাল প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।যে রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে সে গুলি হল- এসপ্ল্যানেড র‍্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে।একই সঙ্গে শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় কোনও ভারী যানবাহন ঢুকতে পারবে না। …

Read More »

গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের প্রতিবাদে মমতা!কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এগোবে মিছিল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের প্রতিবাদে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ১৬ মার্চ, সোমবার কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, সোমবার বিকেল ৪টের সময় মিছিল শুরু হবে। কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হবে। বুধবারই মমতা …

Read More »

অফিস টাইমে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর!জেনে নিন সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। গেদে লাইনে যোগাযোগ আরও উন্নত করতে ১৬ মার্চ থেকে অস্থায়ী ও পরীক্ষামূলকভাবে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিদিনের যাতায়াতে সুবিধা পাবেন হাজার হাজার নিত্যযাত্রী। কোন …

Read More »

পাইকপাড়ায় একের পর এক বিস্ফোরণ!ক্লাব থেকে ছ’টি বোমা উদ্ধার,জমি নিয়ে শরিকি গোলমালের জেরেই কি বিস্ফোরণ উঠছে প্রশ্ন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার ভোরে বিস্ফোরণে কেঁপে উঠেছে পাইকপাড়া। খাস কলকাতার বুকে পর পর বিস্ফোরণ হয়েছে একটি পরিত্যক্ত ক্লাবে। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয়দের দাবি, ক্লাবটিতে প্রোমোটিং করতে চাওয়া হয়েছিল। তা নিয়ে চাপও দেওয়া হচ্ছিল কর্তৃপক্ষকে। দীর্ঘ দিন ক্লাবটি …

Read More »

‘যতদিন মানুষ বঞ্চিত, রাস্তায় থাকবে তৃণমূল’, ধর্মতলার ধর্না মঞ্চ থেকে গর্জে উঠলেন অভিষেক!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ রয়েছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেট্রো চ্যানেলে মঞ্চ বাঁধা হয়েছে।নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসার আগে তোপ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, …

Read More »

বধূর মরণোত্তর অঙ্গদানে নতুন জীবন পেল ৪ জন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মরণোত্তর অঙ্গদানে ফের নজির গড়ল কলকাতা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুমিত্রা দাস (৪৬)–এর ব্রেন ডেথ বুধবার ঘোষিত হওয়ার পরে তাঁর পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার অঙ্গদান সম্পন্ন হলো কলকাতায়। চিকিৎসকদের তৎপরতায় তাঁর লিভার ও দু’টি কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিন মুমূর্ষু রোগী নতুন জীবনের আশা পেলেন। পাশাপাশি কর্নিয়া দানে উপকৃত …

Read More »

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকি চিঠিতে আতঙ্ক, তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক |বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। বম্ব স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখছে। তল্লাশি চলছে।শুক্রবার দুপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন। ওই এলাকা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। তাই …

Read More »