Breaking News

কলকাতা

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীর হাতে খুন স্কুল পড়ুয়া!নাবালকের মৃত্যুর পিছনে প্রেমঘটিত কারণ, অনুমান পুলিশের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভরদুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি-কাণ্ড | সহপাঠীর হাতে খুন হতে হল আরেক সহপাঠীকে। অভিযোগ, ছুরি হাতে তার উপর হামলা চালানো হয়েছে। হামলায় রক্তাক্ত হয় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় একাদশ শ্রেণীর পড়ুয়া মনোজিৎ যাদবের। ঘটনা ঘিরে শুক্রবার তুমুল হইচই পড়ে গিয়েছে। প্রশ্নের মুখে পড়েছে …

Read More »

জন্মদিনের পার্টির নামে ডেকে এনে নাবালিকা পাচারের ছক!বড়তলা থেকে উদ্ধার ৯ নাবালিকা সহ ১১

প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় নাবালিকা পাচারের ছক। বড়তলা থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার ৯ নাবালিকা সহ ১১ জন। লালবাজারের গোয়েন্দা বিভাগ তাদের উদ্ধার করেছে। অভিযোগ, জন্মদিনের পার্টির নাম করে নানান জায়গা থেকে তুলে আনা হয় ওই নাবালিকাদের। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে।লালবাজার সূত্রে …

Read More »

দক্ষিণেশ্বর-বরাহনগরের মাঝে মেট্রো বাতিল!দুর্ভোগে নিত্যযাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের কলকাতা মেট্রোয় দুর্ভোগ ৷ পয়েন্টের যান্ত্রিক সমস্যার জেরে প্রায় ঘণ্টাখানেক পরিষেবা বন্ধ থাকল ব্লু-লাইনের দক্ষিণেশ্বর স্টেশনে ৷ সেখানে লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে ৷ যার জেরে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয় ৷বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ প্রযুক্তিগত ত্রুটির …

Read More »

হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণ! অন্যতম অভিযুক্ত গ্রেফতার,৪ দিন পর ধৃত ১

প্রসেনজিৎ ধর, কলকাতা :- হরিদেবপুর গণধর্ষণের ঘটনায় চার দিনের মাথায় প্রথম গ্রেফতার। বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত। ধৃত নির্যাতিতার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। চার দিন আগে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটে তরুণীকে নিয়ে যান এই অভিযুক্ত। এখনও অধরা এই …

Read More »

চা চক্রে কাটল চিংড়িহাটার জট!অবশেষে জুড়বে চিংড়িহাটার ৩৬৬ মিটার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অনেকদিন ধরে আটকে ছিল কাজ। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল যাতে কাজ সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। তবে চিংড়িহাটা দিয়ে যেহেতু বিস্তর গাড়ি চলাচল করে, তাই এই রাস্তা বন্ধ করতে চায়নি। এই নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল টানাপোড়েন। অবশেষে চিংড়িহাটা মেট্রো প্রকল্পের সমস্যার …

Read More »

বালি পাচার মামলায় কলকাতা ও একাধিক জেলার ইডি হানা, চলে তল্লাশি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে ফের ইডির অভিযান, একযোগে ২২ ঠিকানায় তল্লাশি। এবার বালি পাচার মামলায় কলকাতা ও একাধিক জেলায় হানা ইডির। বালি পাচারের কালো টাকা সাদা করার অভিযোগে হানা। ইডির স্ক্যানারে বালি খাদানের ব্যবসায় যুক্ত সংস্থা GD মাইনিং। বালি পাচার মামলায় GD মাইনিং-এর লিঙ্কে ২২ জায়গায় তল্লাশি। বালি পাচারের কালো …

Read More »

৩৩ বছরের বন্দিদশা কাটিয়ে সমাজে ফেরা! জীবিকার ব্যবস্থা করল প্রশাসন, হাতে তুলে দিল অটো

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দীর্ঘ তেত্রিশ বছর জেলের অন্ধকার পেরিয়ে অবশেষে খোলা আকাশের নীচে ফিরলেন সুব্রত সরকার|দীর্ঘ ৩৩ বছর কাটিয়েছে অন্ধকারে। তবে সংশোধনাগারে তার ভালো ব্যবহার মুক্তির সুযোগ করে দিয়েছে। ফিরে পিয়েছে সামাজিক জীবন। কিন্তু জীবনের প্রায় অর্ধেক সময় জেলে কাটানোর পর, কী করে স্বাভাবিক জীবনে ফিরবেন তা নিয়ে দুশ্চিতা …

Read More »

চিংড়িঘাটায় মেট্রোর কাজে জট! পুরসভা-পুলিশের সঙ্গে কর্তৃপক্ষকে বৈঠকের নির্দেশ কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর কাজ শেষ করতে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে চা-চক্রে মিলিত হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বুধবারের শুনানিতে রাজ্য সরকারের পাশাপাশি কলকাতা পুলিশ, আরভিএনএল, মেট্রো কর্তৃপক্ষ এবং কেএমডিএ-কে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে বলল আদালত ৷ কবে এই আলোচনা হবে তা বৃহস্পতিবার বেলা ২টোর …

Read More »

পুজোর মুখে দুঃসংবাদ! দমদম থেকে শহিদ ক্ষুদিরাম রাত্রিকালীন পরিষেবা এক বছরেই বাতিল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দমদম এবং শহিদ ক্ষুদিরামের (ব্লু লাইন) মধ্যে রাত্রিকালীন পরিষেবা এ বার পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এক বছর আগে এই পরিষেবা চালু করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ৩ সেপ্টেম্বর থেকে আর সেই পরিষেবা পাবেন না যাত্রীরা।মেট্রোর তরফ থেকে …

Read More »

পুজোর উপহার! শিয়ালদহ ডিভিশনে ছুটবে জোড়া এসি লোকাল, রুট-সময়সূচি জানুন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রানাঘাট এসি লোকাল সম্প্রতি চালু হয়েছে। তবে পুজোর আগে শিয়ালদহ শাখার যাত্রীদের আবারও সুখবর দিল ভারতীয় রেল। এবার আর শুধু রানাঘাট এসি লোকাল নয়। আরও দু’টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে। একটি হল শিয়ালদহ-ভায়া বারাসত- বনগাঁ- রানাঘাট। অন্যটি হল শিয়ালদহ – ভায়া রানাঘাট- কৃষ্ণনগর সিটি …

Read More »