প্রসেনজিৎ ধর :-ভোট মিটলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও অব্যাহত হিংসা। এবার রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে সাদা ধুতি, ফুলের মালা এবং চিতা জ্বালানোর ছবি ফেলে আসার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রামে। আতঙ্কে তৃণমূল কর্মী তরুণ জানা। কে বা কারা …
Read More »কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের! স্বাস্থ্যসাথীর বেনিয়মে কার্ড ব্লক হাসপাতালের
প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহারে স্বচ্ছতা আনতে আরও কড়া পদক্ষেপ করছে রাজ্য। দুর্নীতির আর সুযোগও থাকছে না নয়া ব্যবস্থায়। স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, এক বছরে কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে দশবার স্বাস্থ্যসাথী সংক্রান্ত অনিয়ম ধরা পড়লে স্বয়ংক্রিয় ভাবেই স্বাস্থ্যসাথী ‘ব্লক’ হয়ে যাবে। সেখানে আর স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা …
Read More »ভাঙড়ের পর এবার কালিয়াচক!মালদহে বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু একজনের, আহত ২
দেবরীনা মণ্ডল সাহা :-বোমা বাঁধতে গিয়ে ফের বিস্ফোরণ। এবার ঘটনাস্থল মালদহের কালিয়াচক। এখনও পর্যন্ত এক জনের মৃ্ত্যু হয়েছে। নিহতের নাম মুকলেসুর রহমান (৩১)। এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে মালদহের কালিয়াচকের চাঁদপুর গ্রামে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান …
Read More »‘দীর্ঘ শুনানির প্রয়োজন’,সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আশাহত সরকারি কর্মচারীরা!
প্রসেনজিৎ ধর :- মহার্ঘভাতা নিয়ে মামলার শুনানি আবারও পিছল। শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও সেই মামলা স্থগিত হয়ে যায়। কবে পরবর্তী শুনানি হবে, তা এখনও স্থির হয়নি। শুক্রবার ডিএ সংক্রান্ত রাজ্যের মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি পঙ্কজ মিথিলের ডিভিশন বেঞ্চে ওঠে …
Read More »সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করানোই লক্ষ্য!লেহ থেকেও এয়ারলিফ্ট -এ করে উড়িয়ে আনা হল বাহিনী
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলার পঞ্চায়েত ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এয়ারলিফ্ট করে লেহ থেকে আনা হল কেন্দ্রীয় বাহিনী। লেহ থেকে এয়ার লিফ্ট করে ৫ কোম্পানি ও ২ প্ল্যাটুন বাহিনী নিয়ে আসা হল । ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজনৈতিক অভিজ্ঞরাই বলছেন, বাংলার …
Read More »বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আসলে ‘রাজনৈতিক চক্রান্ত’, এফআইআর নিয়ে প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকীর!
প্রসেনজিৎ ধর, কলকাতা :-তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন নওশাদ সিদ্দিকি| জানিয়ে দিলেন, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। আর এসবের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তিনি। বুধবার দুপুরেই ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নওশাদের বিরুদ্ধে সহবাসের অভিযোগ এনেছেন এক তরুণী। এই অভিযোগের পিছনে রাজনৈতিক …
Read More »কমিশনেই ভরসা!পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে নজরদারির অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল। রাজ্য নির্বাচন কমিশন তাতে আপত্তি জানায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনের এই পদক্ষেপ খারিজ করে দিয়েছিল আগেই। এবার ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল সেই আর্জি। আদালত চায়, রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই যাতে ভরসা …
Read More »সৌদি আরবে বসে মনোনয়ন জমা !মিনাখাঁর প্রার্থীর মনোনয়ন বাতিল,রিটার্নিং অফিসারের কাজ ‘সন্দেহজনক’,মন্তব্য হাইকোর্টের
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সৌদি আরবে বসে পঞ্চায়েতে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন তৃণমূল প্রার্থী। সেই মনোনয়ন বাতিল করেছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল কমিশন। জানিয়েছে, “তদন্ত করে ইতিমধ্যেই মনোনয়ন বাতিল করেছি।” তবে এই ঘটনাকে ‘তদন্তযোগ্য অপরাধ’ বলেই মনে করছেন বিচারপতি অমৃতা সিনহার। রিটার্নিং অফিসারের ভূমিকাও …
Read More »কুলতলিতে শুটআউট!প্রচারের সময় কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, সিপিএমের বিরুদ্ধে অশান্তির অভিযোগ
প্রসেনজিৎ ধর, কলকাতা :-পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলতলি।প্রসঙ্গত, সোমবার রাতে বাসন্তীতে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। জানা গেছে, কুলতলির মেরিগঞ্জ এলাকায় সোমবার সন্ধে নাগাদ পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। তিনি মেরিগঞ্জ ১ ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। প্রচার সেরে রাতে ফেরার …
Read More »‘হিংসা নিয়ন্ত্রণে, দু-তিনটে ছোট ঘটনা ঘটেছে’,নির্বাচনী হিংসা নিয়ে মন্তব্য রাজ্যের ডিজি’র!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত নির্বাচন ঘিরে ‘অশান্ত’ বাংলা। মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছে অশান্তি, বোমাবাজি, গুলিচালনার ঘটনা। তারপরও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলছেন ‘ছোট ঘটনা। হিংসার ঘটনা কম ঘটছে।’ তাঁর বক্তব্য, হিংসার ঘটনা এখনও অনেকটাই কমেছে। বড় করে দেখানো হচ্ছে যে কোনও ছোট ঘটনাকে। ভোটের আগে রাজ্যে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal