Breaking News

রাজনীতি

দীর্ঘদিন ফাঁকা থাকা সাংবিধানিক পদে অবশেষে নিয়োগ, পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:-দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা রাজ্য নির্বাচন কমিশনারের পদে অবশেষে নতুন নিয়োগ করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে আইএএস অফিসার ড. কৃষ্ণ গুপ্তাকে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের ৩০ জুন আইএএস পদ থেকে অবসর নেওয়ার পর তিনি …

Read More »

তারাতলা ট্র্যাজেডিতে কাঁদছে বাংলা! শোকবার্তা প্রধানমন্ত্রী মোদীর,মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, আহতদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়েছে। একইসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহত শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।প্রধানমন্ত্রীর দফতর (PMO)-র তরফে …

Read More »

তারাতলার ভয়াবহ গুদাম বিপর্যয়ে মৃত বেড়ে ১১! ধ্বংসস্তূপের নীচে এখনও শ্রমিক আটকে থাকার আশঙ্কা, ক্যামেরা নামিয়ে তল্লাশিতে সেনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-তারাতলার ব্রেসব্রিজ সংলগ্ন নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। বুধবার দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পর থেকে টানা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা, এনডিআরএফ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃহস্পতিবার সকালেও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের খোঁজে অভিযান চললেও প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে …

Read More »

সবং থানায় এফআইআরের পর বাড়ল চাপ, সম্ভাব্য গ্রেফতারি ঠেকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গ্রেফতারির আশঙ্কা এড়াতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সবংয়ের সাত বারের বিধায়ক মানস ভুঁইয়া। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আবেদন পেশ করা হয়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে বলে সূত্রের খবর। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সবং থানায় …

Read More »

চার মাসের শিশুসন্তানের কথা বিবেচনা করে অদিতি মুন্সিকে আগাম জামিন, তবে স্বামী দেবরাজ চক্রবর্তীর আবেদন খারিজ হাইকোর্টে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে একই মামলায় তাঁর স্বামী ও বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। পাশাপাশি দু’জনকেই তদন্তে পূর্ণ …

Read More »

ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল এলাকা! প্রত্যক্ষদর্শীদের চোখে তারাতলার বহুতল ধসের বিভীষিকা, উঠছে নির্মাণে গাফিলতির প্রশ্ন

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দুপুর গড়িয়ে তখন প্রায় ১২টা ৫ থেকে ৭ মিনিট। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোড। মুহূর্তের মধ্যেই ধুলোর ঘন মেঘে ঢেকে যায় গোটা এলাকা। কলকাতা বন্দরের জমিতে নির্মীয়মাণ একটি বিশাল গুদামের লোহার কাঠামো ও ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চোখের পলকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন …

Read More »

তারাতলার ভয়াবহ গুদাম ধসে ৩ জনের মৃত্যু,এখনও ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক! বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ৩১ জুলাই পর্যন্ত বন্ধ কলকাতার সব অনুমোদিত নির্মাণকাজ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তারাতলার ভয়াবহ গুদাম ধসের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে।২০ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ২ জন ICCU-তে রয়েছেন। ১৮ জন আপাতত বিপদমুক্ত, SSKM থেকে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। …

Read More »

সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর পৈতৃক বাড়িতে রাতভর পুলিশের হানা,উদ্ধার ৩ কেজির বেশি সোনা, চাঞ্চল্য নদিয়ায়!

নিজস্ব সংবাদদাতা :-তোলাবাজি মামলার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল নেত্রীর পৈতৃক বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নদিয়ার করিমপুরের কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের …

Read More »

‘আরজি করের বিচার হবেই’, বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনেই কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-“আরজি করের বিচার হবেই” বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম জবাবি ভাষণে এই আশ্বাস মিলতেই আবেগে ভেঙে পড়লেন অভয়ার মা। মুখ্যমন্ত্রীর মুখে মেয়ের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গ উঠতেই বিধানসভার কক্ষেই চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।২০২৪ সালের আগস্টে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ …

Read More »

চোখের চিকিৎসার জন্য সাত দিনের বিদেশ সফর করতে চান অভিষেক, আদালতের অনুমতি চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর তরফে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।জানা গিয়েছে, চোখের চিকিৎসার …

Read More »