Breaking News

রাজনীতি

জয়নগর কাণ্ডে অভিযুক্তকে ফাঁসির সাজা ‘রাজ্যের ইতিহাস নজিরবিহীন’,বললেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা :-জাস্টিস পেল জয়নগর। নাবালিকাকে ধর্ষণ করে খুন, ২ মাসের মাথায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল আদালত। রাজ্য পুলিস ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বার্তা, ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনওভাবে বরদাস্ত করে না সরকার’। আরজি কর হাসাপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ …

Read More »

মহুয়া মৈত্রের বিরুদ্ধে চিঠি তাঁর এলাকার বিধায়কদের,ছ’জন অভিযোগপত্র দিলেন মমতাকে!জেলা সংগঠনের পদ থেকে কি সরবেন মহুয়া?‌

প্রসেনজিৎ ধর :-দলের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার একযোগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানালেন নদিয়া জেলার ৬ বিধায়ক। সূত্রের খবর, দলনেত্রীকে লেখা চিঠিতে বিধায়করা সাফ অভিযোগ জানিয়েছেন, দল চালাতে অসহযোগিতা করছেন মহুয়া মৈত্র |অভিযোগপত্রে যাঁরা সই করেছেন, তাঁরা হলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, নাকাশিপাড়ার বিধায়ক …

Read More »

‘সব বোর্ড করেছে, আমি কিছু করিনি, বাঁচান…’, আদালতে কাতর আর্তি পার্থর!জামিন মামলায় ফের ভর্ৎসিত পার্থের আইনজীবী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ ‘দুর্নীতি’ কাণ্ডে সিবিআইয়ের করা মামলাতেও জামিন চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই মামলার শুনানির সময়েও বিচারকের ভর্ৎসনার মুখে পড়লেন পার্থের আইনজীবী। বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের ১ নম্বর এজলাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর উদ্দেশে বিচারকের প্রশ্ন, “আপনি বেঞ্চ নিয়ে এত ভাবছেন কেন?” একই …

Read More »

জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়,রাজি বাংলা ছাড়তেও!’আপনার লজ্জিত হওয়া উচিত’,সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ

দেবরীনা মণ্ডল সাহা :-জামিন পেতে মরিয়া নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করে তাঁর প্রশ্ন, “অর্পিতা জামিন পেলে আমি পাব না কেন?” প্রয়োজনে বাংলা ছাড়তেও রাজি বলে জানালেন তিনি। পালটা রীতিমতো ভর্ৎসনা করলেন বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, “আপনি মন্ত্রী ছিলেন, সবাই নন। …

Read More »

আধাআধি ভাগ হোক করের টাকা,নবান্নে ষোড়শ অর্থ কমিশনের বৈঠকে সরব মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ৪১ শতাংশ নয়, করের টাকা আধাআধি ভাগ চাই। মঙ্গলবার নবান্নে অর্থ কমিশনের বৈঠকে এমনই দাবি তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কেন্দ্রের করের অর্থের ৪১ শতাংশ পায় রাজ্য। এই হার বাড়িয়ে ৫০ শতাংশের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বিরোধীরাও ৫০ …

Read More »

‘‌আমি ভুল করেছি, দলনেত্রীই শেষ কথা’‌,মমতার কড়া বার্তার পর ‘সুর নরম’ হুমায়ুন কবীরের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দল বিরোধী মন্তব্যের জন্য শোকজ হতে হয়েছিল। তাঁর নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়। এবার সুর বদল করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এতদিন ধরে প্রকাশ্যে যে সব কথা বলে এসেছেন, সেগুলো বলা উচিত হয়নি, এই কথা শোনা গেল তাঁর মুখে।মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে বলেন, “আমি গত কয়েকদিন প্রকাশ্যে …

Read More »

কসবায় তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ১ দুষ্কৃতী!বিহার থেকে অভিযুক্ত স্কুটার চালককে ধরল পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেফতার। বিহারের বৈশালী থেকে তাকে গ্রেফতার করল লালবাজার গুন্ডাদমন শাখা। ধৃতের নাম লক্ষ্মণ শর্মা ওরফে ছোটু।কলকাতা পুলিশের দাবি, শুটার যুবরাজ সিংকে স্কুটারে চাপিয়ে ঘটনাস্থলে নিয়ে এসেছিল ছোটু। শুটার ধরা পড়লেও স্কুটার চালক পালিয়ে যায়। হামলায় ব্যবহৃত …

Read More »

১০ মাস পর কড়া পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতিতে আরাবুল,ভাঙড়ে অশান্তির আশঙ্কায় স্থানীয়রা!

নিজস্ব সংবাদদাতা :-১০ মাস পর পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতির অফিসে ফিরলেন আরাবুল ইসলাম। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। তাঁকে স্বাগত জানাতে রীতিমতো পুষ্পবৃষ্টি হয়।বছরের পর বছর ধরে ভাঙড়ের রাজনৈতিক পরিবেশ উত্তাল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে এখানে চলছিল উত্তেজনা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত সমিতির সভাপতির …

Read More »

নিয়োগ মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে অয়ন শীলের জামিন মঞ্জুর হাইকোর্টে! কিন্তু এখনই ছাড়া পাচ্ছেন না জেল থেকে

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তাঁর জামিনের আবেদনের মামলা চলছিল। সোমবার বিচারপতি জামিন মঞ্জুর করেন অয়নের। ইডির মামলায় তিনি জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।যদিও ইডির পাশাপাশি একই মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলায় এখনও …

Read More »

‘অন্যের এলাকায় নাক গলাবে না’পরিষদীয় দলের বৈঠকে বিধায়ক নারায়ণ গোস্বামীকে ধমক মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে দলীয় শৃঙ্খলার পাঠ পড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, দলীয় শৃঙ্খলা না মানলে বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি।একই সঙ্গে অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে এদিন তুমুল ভর্ৎসনা করেন মমতা। এদিন মমতার সাফ নির্দেশ, নিজের এলাকার …

Read More »