Breaking News

রাজনীতি

৫০ কোটির দুর্নীতি মামলায় ইডি-সিবিআই তদন্ত, বিচারপতি গঙ্গোপাধ্যায়েরই নির্দেশ থাকল বহাল!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি–সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে এমনই দুর্নীতির অভিযোগ উঠেছে। তাও আবার ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। তাতে ইডি–সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেটা বহাল রাখল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন …

Read More »

আদালতে জমা পড়ল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর আধিকারিকদের সম্পত্তির নথি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা পড়ল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মতো, আজ বৃহস্পতিবার মুখবন্ধ খামে জমা পড়েছে সেই সব তথ্য।এদিন ইডি আদালতে জানায়, যা তথ্য পাওয়া গিয়েছে, তা রিপোর্ট আকারে জমা দেওয়া হয়েছে। আরও তদন্ত চলছে। ইডি-র দেওয়া …

Read More »

‘ঘাড় ধাক্কা দিয়ে সবাইকে বের করে দেব’,আর জি করের খবর শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী,মমতার ফোন পেয়ে কড়া বার্তা বক্সির!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অধ্যক্ষকে কাজে যোগ দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আরজি কর মেডিক্যাল কলেজে এমন অভিযোগের কথা জানতে পেরে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বিদেশ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন। তৃণমূল নেত্রীর নির্দেশ …

Read More »

‘দেশে একমাত্র মমতাই মহিলা মুখ্যমন্ত্রী, ৩৩ শতাংশ সংরক্ষণ তৃণমূলেই’মহিলা সংরক্ষণ বিলের আলোচনায় বললেন কাকলী ঘোষ দস্তিদার!

প্রসেনজিৎ ধর :-বাংলা ছাড়া কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা নন। মহিলা সংরক্ষণের বিষয়ে কোনও গিমিক নয়, মহিলাদের প্রকৃত সম্মান দেওয়া হোক, এমনটাই চায় তৃণমূল কংগ্রেস। আর তাই, ২০১৪ সাল থেকেই তৃণমূল কংগ্রেস দলের অন্দরে ৩৩ শতাংশের বেশি সংরক্ষণ রয়েছে মহিলাদের জন্য।বুধবার সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে অন্যান্য …

Read More »

২৪-এর লোকসভা নির্বাচনের আগে বড় চমক মোদী সরকারের ! লোকসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল

দেবরীনা মণ্ডল সাহা :-লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল। মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন। দীর্ঘ আলোচনার পর নতুন সংসদ ভবনে এই বিল পেশ হয়। এই বিল পাস হলে দেশের সংসদে ও বিধানসভা ৩৩ শতাংশ আসন পাবেন মহিলারা। বিলটি পাস হবে। তারপর রাষ্ট্রপতি সাক্ষর করলে সেটি আইনে …

Read More »

রানিনগর ২ পঞ্চায়েত সমিতিতে ভোট দিতে যাবেন জেলবন্দি সভাপতি, নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার !

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রানিনগর ২ পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় ২৭ সেপ্টেম্বর সেখানে বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তারা। এর পরই বিচারপতি অমৃতা সিনহা বিরোধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে একের পর এক নির্দেশ দেন।গত ১১ সেপ্টেম্বর …

Read More »

পঞ্চায়েত হিংসায় মৃতদের মধ্যে কারা পেয়েছে ক্ষতিপূরণ,রাজ্যের হলফনামা চাইলেন প্রধান বিচারপতি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত ভোট চলাকালীন হিংসার ঘটনায় রাজ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। পরে রাজ্যও জানিয়েছিল, মৃতদের পরিবারকে চাকরি এবং অর্থ দিয়ে সাহায্য করবে তারা। সাহায্য করা হবে আহতদেরও। কিন্তু পঞ্চায়েত ভোটের পর দু’মাস কেটে গেলেও সেই সাহায্য যথাস্থানে পৌঁছয়নি বলে অভিযোগ। আদালতে এই …

Read More »

ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে নেই সিপিএম, দিল্লি যাওয়ার আগে এ নিয়ে কি বললেন অভিষেক বন্দোপাধ্যায়?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন । চলবে ২২ তারিখ পর্যন্ত। এই অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন, বিশেষ অধিবেশন ছোট হলেও গুরুত্বপূর্ণ। কারণ একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বিশেষ অধিবেশনে। আর সেই ঐতিহাসিক অধিবেশনে যোগ দিতে সোমবার দুপুর দিল্লি উড়ে …

Read More »

টেট পরীক্ষা পিছু ২৫ কোটির লাভ হয় রাজ্য সরকারের!হিসাব কষে দেখিয়ে দিলেন শুভেন্দু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দেড়শো টাকা থেকে বেড়ে এক লাফে প্রাথমিক টেটের ফর্মের দাম হয়েছে ৫০০ টাকা। আর তাতেই রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, টেট আয়োজন আসলে সরকারের টাকা রোজগারের ফন্দি। এমনকী হিসাব করে দেখিয়ে দিয়েছেন, আসন্ন টেট আয়োজন করে সরকারের প্রায় ২৫ কোটি …

Read More »

মমতা-বিক্রমসিংহের সাক্ষাৎ নিয়ে ‘রসিকতা’!বিরোধী দলনেতার বিরুদ্ধে বিদেশ মন্ত্রকে নালিশ জানাল তৃণমূল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের ‘কাল্পনিক’ কথোপকথন নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে এ বার ভারতীয় বিদেশ মন্ত্রকে নালিশ জানাল তৃণমূল। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে শুভেন্দুকে ‘সেন্সর’ করার দাবি জানিয়েছেন।দিন …

Read More »