দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেড রোডে ধর্না মঞ্চের উদ্দেশে রওনা দিতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েতের চেষ্টা করল করে কিছু মানুষ। পুলিশ তাঁদের সেই জমায়েত আটকে দিয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কালীঘাটের বাড়ি থেকে গাড়ি চেপে বুধবার সকালে রেড রোডের ধর্না মঞ্চের উদ্দেশে রওনা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর গাড়ি …
Read More »আর্থিক দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা কলকাতা পুরসভার কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার আর্থিক দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা কলকাতা পুরসভার কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়কে তলব করল তারা। চলতি সপ্তাহেই তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তাঁর পরিবারের এক সদস্যকে যে ইডি তলব করেছে সেকথা সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বীকারও করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার …
Read More »নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা!সিবিআইকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
প্রসেনজিৎ ধর, কলকাতা :- কোচবিহারের দিনহাটায় সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিরপেক্ষ তদন্তের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। এই রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। …
Read More »স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সমস্যার সমাধানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ছে রাজ্য!সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
দেবরীনা মণ্ডল সাহা :-স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিয়েছেন, কোনওভাবেই স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করা যাবে না বা চিকিৎসার নামে বেশি টাকা তোলা যাবে না। তারপরেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। বহু বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা পেতে গিয়ে রোগী এবং রোগী পরিজনদের …
Read More »অভিষেক বন্দোপাধ্যায়ের সভা নিয়ে ফের জটিলতা!শহীদ মিনারে অভিষেকের সভার বিরোধীতা করে আদালতের দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা
প্রসেনজিৎ ধর :- ফের শহিদ মিনারে তৃণমূলল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে জটিলতা। সভার আগের দিনই তার বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে শহিদ মিনারে তাঁদের অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থায় কীভাবে সেখানে অভিষেকের সভা হবে? মঙ্গলবার তাই অভিষেকের …
Read More »পঞ্চায়েত নির্বাচনের জট কাটল! নির্বাচনে হস্তক্ষেপ নয়, শুভেন্দুর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পঞ্চায়েত ভোট নিয়ে সমস্ত নিয়ম মেনে যাবতীয় সিদ্ধান্ত এবার নিতে পারবে কমিশন। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এমনই জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা …
Read More »নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আদিবাসী নৃত্য মুখ্যমন্ত্রীর!মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
প্রসেনজিৎ ধর, কলকাতা :- দু’দিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তিনি কলকাতায় এলেন। আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হল তাঁকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা |রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংবর্ধনা অনুষ্ঠানে ধামসা-মাদলের তালে পা মেলালেন খোদ মুখ্যমন্ত্রী …
Read More »ভোট পরবর্তী অশান্তির ঘটনা!বিজেপি কর্মী খুনে সাক্ষীদের হুমকির অভিযোগ,অভিযোগ অস্বীকার তৃণমূলের
দেবরীনা মণ্ডল সাহা :- ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন হয় কেতুগ্রামের বিজেপি কর্মী। আর এই খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। এবার যেসব পরিবার এই খুনের সাক্ষী দিয়েছে তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর মা–সহ যাঁরা এই ঘটনায় সিবিআইকে সাক্ষী দিয়েছিলেন তাঁদেরকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা …
Read More »কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী!নেতাজি-রবীন্দ্রনাথকে শ্রদ্ধা রাষ্ট্রপতির
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাষ্ট্রপতি পদে বসার পর এই প্রথমবার বঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু। সোমবার সকাল ১১টা বেজে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। হলুদ গোলাপ আর বাংলার শিল্পীদের তৈরি উত্তরীয় পরিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গী ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, …
Read More »তেহট্টের বিধায়কের বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ!বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, মিলল অনুমতি
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পশ্চিমবঙ্গে দমকলের চাকরি দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এ ব্যাপারে তৃণমূলের তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ এনে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনেছিল তারা। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে তাপসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।সোমবার বিজেপি নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal